আজ মঙ্গলবার | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১২:২৪

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের একান্ত সচিবের দায়িত্ব পেয়েছেন মেহেদুল ইসলাম, যিনি এতোদিন বিএনপি চেয়ারম্যানের ব্যক্তিগত কর্মকর্তা ছিলেন।
আর সরকার প্রধানের সহকারী একান্ত সচিব হয়েছেন আব্দুর রহমান সানি, যিনি বিএনপি প্রধানের একান্ত সচিবের দায়িত্বে ছিলেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
এতে বলা হয়, “মেহেদুল ইসলামকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ পদে গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।”
একই শর্তে সানিকে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ পদে গ্রেড-৬ বেতন স্কেলের সর্বশেষ ধাপের বেতনে নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে।
নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলে দুই আদেশেই বলা হয়েছে।
ছাত্রদল হয়ে রাজনীতিতে আসা মেহেদুল ইসলাম পেশায় একজন আইনজীবী। তিনি দৈনিক দিনকালে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। আর আব্দুর রহমান সানি যুক্তরাজ্যের লন্ডনে পড়াশোনা করেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি নেতার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |