আজ শুক্রবার | ২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৩

শিরোনাম :

উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ:মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয় হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী) বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত কূটনীতিক তানভীর কবির

প্রকাশ: ৫ মার্চ, ২০২৬ ৫:১৯ অপরাহ্ণ

ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক আনুষ্ঠানিক বদলির নির্দেশ জারির ১৪ মাস পরও বার্লিনে অবস্থতি বাংলাদেশ দূতাবাস ছাড়েননি এক বিতর্কিত বাংলাদেশি কূটনীতিক। তার নাম তানভীর কবির। বিতর্কিত এই কূটনীতিকের বিরুদ্ধে সরকারি নির্দেশ অমান্য, প্রশাসনিক অনিয়ম ও সরকারি অর্থ তছরুপের অভিযোগ উঠেছে। এছাড়া তার রাজনৈতিক প্রভাব নিয়েও চলছে নানা গুঞ্জন।

বার্লিনে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (প্রজেক্ট) হিসেবে দায়িত্ব পালন করছেন তানভীর কবির। ২০২১ সালের অক্টোবর থেকে জার্মানিতে কর্মরত এই কূটনীতিক পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী নির্ধারিত তিন বছরের মেয়াদ অতিক্রম করেছেন। তার দায়িত্বকাল ২০২৪ সালের সেপ্টেম্বরে শেষ হলে একই বছরের ২১ নভেম্বর তাকে ইসলামাবাদ মিশনে যোগ দেয়ার নির্দেশ দিয়ে লিখিত বদলির আদেশ জারি করা হয়।

পরবর্তীতে ১ ডিসেম্বর পাঠানো আরেকটি স্মারকে দ্রুত নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হলেও তিনি বার্লিনেই থেকে যান। দূতাবাসের নিজস্ব চ্যান্সারি ভবনের নির্মাণকাজ তদারকির প্রয়োজন উল্লেখ করে তিনি বার্লিনে থাকার আবেদন করেন, যা তৎকালীন পররাষ্ট্র সচিব সরাসরি প্রত্যাখ্যান করেছিলেন বলে মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। তবু কেন নির্দেশ কার্যকর হয়নি—এ বিষয়ে কোনো সরকারি ব্যাখ্যা নেই।

২০২৫ সালের মার্চে রাষ্ট্রদূত বদলি হওয়ার পর তানভীর কবির ভারপ্রাপ্ত মিশন প্রধানের দায়িত্ব পান। এরপর থেকেই প্রশাসনিক বিশৃঙ্খলা ও স্বেচ্ছাচারী সিদ্ধান্তের অভিযোগ বাড়তে থাকে বলে কূটনৈতিক সূত্রগুলোর দাবি।

একাধিক কর্মকর্তা অভিযোগ করেছেন, প্রতিষ্ঠিত আর্থিক ও প্রশাসনিক নিয়ম যথাযথভাবে অনুসরণ না করেই দূতাবাস পরিচালিত হচ্ছিল, অথচ ঢাকার পক্ষ থেকে কার্যকর হস্তক্ষেপ দেখা যায়নি।

কূটনৈতিক মহলের একটি অংশের দাবি, মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা, জার্মানিতে একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের প্রবাসী শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি এবং বার্লিনে বর্তমান রাষ্ট্রদূতের সমর্থন থাকায় তিনি কার্যত সুরক্ষা পাচ্ছেন। যদিও এসব অভিযোগের কোনো আনুষ্ঠানিক তদন্ত বা ব্যাখ্যা প্রকাশ করা হয়নি। কূটনীতিকরা বলছেন, রাজনৈতিক প্রভাবের ধারণাই পররাষ্ট্রসেবার শৃঙ্খলা ও পেশাদারিত্বের জন্য ক্ষতিকর।

২০২২ সালে তৎকালীন প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের জার্মানি সফর উপলক্ষে ২৩টি গাড়ি ভাড়া নেয়া হয় এবং অগ্রিম অর্থ পরিশোধ করা হয়। পরে সফর স্থগিত হলে বাকি অর্থ দাবি করে সংশ্লিষ্ট কোম্পানি আদালতে মামলা করে।

জার্মান আদালতে দূতাবাস মামলায় হেরে যায়। আপিলের সুযোগ থাকলেও সময়মতো পদক্ষেপ না নেয়ায় মামলার সময়সীমা পার হয়ে যায় বলে জানা গেছে। শেষ পর্যন্ত সুদ ও আইনি খরচসহ প্রায় ৩ লাখ ১০ হাজার ইউরো পরিশোধের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়। কর্মকর্তারা মনে করেন, সঠিকভাবে মামলা পরিচালনা করা হলে ক্ষতির পরিমাণ কমানো যেত। এছাড়া পূর্ব অনুমোদন ছাড়া আপিল দায়ের এবং পরে তা প্রত্যাহারের ঘটনাতেও আর্থিক জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।

দূতাবাস সূত্রে অভিযোগ, ব্যাংক ট্রান্সফারের পরিবর্তে ব্যাপকভাবে ডেবিট কার্ড ব্যবহার, নিয়মিত এটিএম থেকে নগদ উত্তোলন এবং প্রয়োজনীয় নথিপত্র ছাড়া ব্যয় দেখানোর ঘটনা বেড়েছে। হিসাব বিভাগ এসব লেনদেন সমন্বয়ে সমস্যায় পড়ছে বলে জানা গেছে।

কিছু ক্ষেত্রে পূর্ব অনুমোদন ছাড়াই ব্যয় করে পরে স্বাক্ষর নেয়ার অভিযোগও রয়েছে। দূতাবাস ভবন নির্মাণ প্রকল্পে বিলম্বজনিত জরিমানাও সরকারকে দিতে হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মিশনের অভ্যন্তরীণ সূত্র দাবি করেছে, নির্ধারিত বৈঠকে অনুপস্থিতি ও অপ্রয়োজনীয় নোট ভারবাল পাঠানো নিয়ে জার্মান পররাষ্ট্র দপ্তরের অসন্তোষ তৈরি হয়েছে। স্থানীয় কর্মীদের পক্ষ থেকেও আচরণগত অভিযোগ জমা পড়েছে।

২০১৩ সালে জেদ্দায় দায়িত্ব পালনের সময় এক গোয়েন্দা কর্মকর্তার সঙ্গে শারীরিক সংঘর্ষের অভিযোগে তাকে ঢাকায় ফেরত পাঠানো হয়েছিল বলে সাবেক সহকর্মীরা জানিয়েছেন। ২০১৭ সালে মেক্সিকোতেও সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয় বলে কূটনৈতিক সূত্রের দাবি।

২০২৫ সালের এপ্রিলে স্বাধীনতা দিবসের এক অনুষ্ঠানে একুশে পদকপ্রাপ্ত কবি ও সাংবাদিক নাজমুন নেসা পিয়ারীকে অনুষ্ঠান চলাকালে বের করে দেওয়ার অভিযোগ প্রকাশ্যে আসে, যা সাংস্কৃতিক মহলে সমালোচনার জন্ম দেয়।

সম্প্রতি ভিসা মেয়াদোত্তীর্ণ সংক্রান্ত একটি ঘটনাও নতুন বিতর্ক তৈরি করেছে। ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি দূতাবাসের পক্ষ থেকে জার্মান কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠিতে এক নারী ও তার সন্তানের ভিসা মেয়াদ শেষ হয়ে যাওয়ার বিষয়টি স্বীকার করে সহযোগিতা চাওয়া হয়। পরে জার্মান সীমান্ত পুলিশ বিষয়টিকে নিয়মিত প্রশাসনিক ঘটনা হিসেবে না দেখে আনুষ্ঠানিক অভিযোগ নথিভুক্ত করেছে বলে জানা গেছে।

কূটনীতিকদের মতে, বদলির নির্দেশ কার্যকর না হওয়া, আর্থিক বিতর্ক এবং স্বাগতিক দেশের কর্তৃপক্ষের অস্বস্তি—সব মিলিয়ে জার্মানিতে বাংলাদেশের কূটনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তানভীর কবির সব অভিযোগ অস্বীকার করে বলেন, একটি স্বার্থান্বেষী মহল তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিতর্কিত করার চেষ্টা করছে। তবে অভিযোগগুলোর নির্দিষ্ট কোনো বিস্তারিত জবাব তিনি দেননি।সূত্র : মানবজমিন

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    উচ্চশিক্ষা, বৃত্তি ও দক্ষতা উন্নয়নে সহযোগিতা জোরদার করবে মালয়েশিয়া-বাংলাদেশ:মালয়েশিয়ায় দ্বিপাক্ষিক বৈঠকে সিদ্ধান্ত

    জীবননাশের শঙ্কা:প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন রাজধানীর বিমানবন্দর থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. আল-আমিন হোসেন শান্ত

    পার্বত্য উৎসবে আর ‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব পরিচয়ে উৎসব পালনের ঘোষণা পার্বত্য মন্ত্রীর

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৫০০ গ্রাম (প্রায় ৪৩ ভরি) স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ ১ জন আটক

    লালমনিরহাটের সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেফতার, নেওয়া হয়েছে লালমনিরহাটে

    বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর আপন ভাগিনা ও ক্যাশিয়ার শাহীনকে গ্রেপ্তার করেছে পিবিআই

    ব্যাডমিন্টন এশিয়া সাউথ এশিয়ান রিজিওনাল চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    শহীদ ওসমান হাদি হত্যা মামলার দুই আসামিকে বাংলাদেশে ফেরত পাঠাতে ভারত সম্মত:পররাষ্ট্র মন্ত্রণালয়

    ট্রাইব্যুনালে বিচারাধীন শেখ হাসিনার একটি মামলাকে ঘিরে ফেসবুকে ‘প্রায় ১২ হাজার কোটি টাকা লেনদেন:পোস্ট দেওয়ায় ‘পাটোয়ারী বাবু’ নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

    বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক কামাল উদ্দিন মজুমদার (সবুজ)

    সৌদি আরবের পূর্বাঞ্চলীয়র শিল্প নগরী জুবাইলে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে ইরান

    হজযাত্রীদেরকে সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে:ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন

    গুমের অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেই সম্ভব:চিফ প্রসিকিউটর মো. আমিনুল

    সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে হাজির : রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত

    খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন করা সম্ভব– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বিগত ফ্যাসিস্ট সরকার সুপরিকল্পিতভাবে যুব সমাজকে অবক্ষয়ের দিকে ঠেলে দিয়ে গেছে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ান

    গুণীদের যথাযথ সম্মান দিলে দেশে ভবিষ্যতে আরও অনেক গুণী মানুষের জন্ম হবে:সাফজয়ী ফুটবলারদের সংবর্ধনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    বিকেএসপিতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রথম পরিদর্শন, প্রশিক্ষণ দেখে রোমাঞ্চিত

    স্পীকারের সহধর্মিণীর রূহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

    অপরাধ দমনে আশুলিয়ার জামগড়ায় পুলিশ ক্যাম্প উদ্বোধন

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ (শিবলী)

    বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমায় পরিবর্তন এনেছে সরকার

    সারাদেশের সব জেলা ও উপজেলায় একযোগে আগামী ৩ মে থেকে হাম-রুবেলার টিকা দেওয়া হবে:স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

    লালমনিরহাটে শ্রমিক প্রশিক্ষণ উদ্বোধন

    প্রকৃত মৎস্যজীবীরাই পাবেন সরকারের নির্ধারিত সুযোগ সুবিধা– প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি

    প্রধানমন্ত্রী তারেক রহমান কেরাণীগঞ্জের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ও আহতদের পরিবারের দায়িত্ব নিয়েছেন

    বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা মন্ত্রী আমিনুলের : টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে দেশের মাটিতে যুব ফুটবল দল

    সড়ক দুর্ঘটনায় আহত তিতুমীর কলেজের সাবেক ভিপি হানিফের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

    “আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার,তাই জনগণের সব ধরনের উন্নয়ণ কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ:মন্ত্রী আসাদুল হাবিব দুলু


    • শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৫
      সূর্যোদয়ভোর ৬:৪২
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:১৮
      এশা রাত ৮:৩৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।