আজ মঙ্গলবার | ১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ১:৫৯

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন,মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। পরিস্থিতি বিবেচনায় ইরানসহ বিভিন্ন দেশ থেকে প্রবাসীদের দেশে ফেরানো হচ্ছে। পরবর্তীতে আর, প্রবাসী পর্যায়ক্রমে ফিরবেন। সোমবার দুপুরে ফরিদপুরের নগরকান্দায় তালমা নাজিম উদ্দিন স্কুলে মিলন মেলায় একথা বলেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের মিশনগুলো প্রবাসীদের সঙ্গে যোগাযোগ রাখছে। তারা যেন নিরাপদে থাকতে পারে, সেটি দেখার চেষ্টা করছি। আশা করি এই যুদ্ধাবস্থা দ্রুত শেষ হবে। বাংলাদেশ চায় সমস্যার সমাধান কূটনীতি ও আলোচনার মাধ্যমে হোক।
ইরান থেকে ১৮৬ প্রবাসী দেশে ফিরেছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে আরও প্রবাসী আনা হবে। যারা ফেরত আসতে চায় তাদের আমরা ফিরিয়ে আনার প্রস্তুতি রেখেছি।
তিনি বলেন, শেখ হাসিনাকে দেশের আইন অনুযায়ী ফিরিয়ে নিয়ে এসে বিচারের ব্যবস্থা করা হবে।
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৯ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৯ |
| এশা | রাত ৮:৩৬ |