আজ বুধবার | ১৮ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১লা এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১৩ই শাওয়াল, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৩৪

লালমনিরহাট প্রতিনিধি।। লালমনিরহাট জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ কে এম মমিনুল হক।
মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় কর্তৃক এক লিখিত আদেশে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
জানা গেছে,নবনিযুক্ত প্রশাসক মমিনুল হক দীর্ঘদিন ধরে লালমনিরহাটের স্থানীয় রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। সদর উপজেলা চেয়ারম্যান থাকাকালীন উন্নয়নমূলক কর্মকাণ্ডে তার বিশেষ ভূমিকা ছিল। তাছাড়াও তিনি বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। হামলা মামলার শিকার হয়ে জেল খেটেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর পক্ষে তার প্রচার-প্রচারণা ছিল লক্ষণীয়।
নিয়োগের বিষয়টি নিশ্চিত হওয়ার পর স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানিয়েছেন। মমিনুল হক জেলা পরিষদের দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
বুধবার, ১ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩৫ |
| সূর্যোদয় | ভোর ৬:৫১ |
| যোহর | দুপুর ১:০২ |
| আছর | বিকাল ৪:৩০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৪ |
| এশা | রাত ৮:৩০ |