আজ | | | |

শিরোনাম :

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী* বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

আবারো শুরু হলো প্রাথমিক বৃত্তি পরীক্ষা. খুশি শিক্ষার্থী ও অভিভাবকগণ।

প্রকাশ: 15 April, 2026 10:21 am

লালমনিরহাট প্রতিনিধি: প্রায় দেড় যুগ পর আবারো শুরু হলো ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এ বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থী ও অভিভাবকগন।

প্রতিযোগিতামূলক এ পরীক্ষার ফলে লেখাপড়ার প্রতি আগ্রহ সৃষ্টির পাশাপাশি বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা আর্থিকভাবে স্বাবলম্বী হবে। দীর্ঘ সময় পর হলেও এ পরীক্ষা অনুষ্ঠানের ফলে শিক্ষার্থী ,শিক্ষক ও অভিভাবকরা সন্তোষ প্রকাশ করেছেন।

জানা যায়,১৯৮১ সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু হয়। তা চলে ২০০৮ সাল পর্যন্ত।পরে প্রাথমিক বৃত্তি পরীক্ষার নাম পরিবর্তন করে নতুন শিক্ষানীতি অনুযায়ী ২০০৯ সাল হতে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নামে পৃথকভাবে এ পরীক্ষা চালু হয়। এদিকে এ পরীক্ষায় বেসরকারি কিন্ডার গার্ডেন শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে আদালতে এক রিট পিটিশন দায়ের হয়। আদালতের আদেশের ফলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাটিও স্থগিত হয়ে পড়ে।

এদিকে ২০০৮ সালে বন্ধ হয়ে যাওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা পুনরায় চালু করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দীর্ঘ প্রায় দেড় যুগ পর এ বৃত্তি পরীক্ষা চালু হওয়ায় শিক্ষার্থীদের মনে উৎসবের আমেজ বিরাজ করছে। শিক্ষার্থীরা উৎসবমুখর ও ভীতিহীন পরিবেশে পরীক্ষায় অংশ নিয়েছে।আজ বুধবার সকাল দশটায় সারা দেশের ন্যায় একযোগে লালমনিরহাটে শুরু হয়েছে এ প্রাথমিক বৃত্তি পরীক্ষা। যা চলবে ১৮ এপ্রিল পর্যন্ত।জেলার ৭৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ৫হাজার ৯২৯জন শিক্ষার্থী এ বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বাংলা, ইংরেজি,গণিত, প্রাথমিক বিজ্ঞান, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এই পাঁচটি বিষয়ের উপর ৪০০ নম্বরের এই বৃত্তি পরীক্ষা নেয়া হচ্ছে।

শিক্ষার্থী রাশেদুল ইসলাম, শিউলি আক্তার জানায়, বৃত্তি পরীক্ষা আবার চালু হয়েছে এতে আমরা অনেক খুশি। এতে আমাদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে ও প্রতিযোগিতা সৃষ্টি হবে।এরকম একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পেরে খুশি শিক্ষার্থীরাও।
শিক্ষার্থীর অভিভাবক রফিকুল ইসলাম ও আব্দুল কাদের জানান,শিক্ষার্থীদের এ বৃত্তি পরীক্ষাটি চালু রাখা খুবই প্রয়োজন। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি আগ্রহ বাড়বে। এছাড়াও সরকার থেকে বৃত্তিপ্রাপ্ত একটি সম্মানের বিষয়।

লালমনিরহাট সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর শিক্ষার্থীদের এ বৃত্তি পরীক্ষা চালু হওয়ার ফলে মেধার বিকাশ ঘটবে পাশাপাশি মেধাবী শিক্ষার্থীরা বৃত্তি লাভ করে অর্থনৈতিকভাবে লাভবান হবে।

বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে লালমনিরহাট জেলা প্রশাসক মুহা:রাশেদুল হক প্রধান বলেন, দীর্ঘ সময় বন্ধ থাকার পর প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এ বৃত্তি পরীক্ষা আবারো শিক্ষার দ্বার উন্মোচন হবে। এতে করে অভিভাবকগণ আরো সচেতন হবেন পাশাপাশি স্কুলে উপস্থিতিও বাড়বে। লেখাপড়ার মান উন্নয়ন হবে।

লেখাপড়ার মানোন্নয়নে এ ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষা চালু রাখার দাবি জানিয়েছেন সচেতন মহল।

বাংলাদেশ রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ডিএমপি চার পুলিশ পরিদর্শককে বদলি: তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পেলেন উত্তরা পশ্চিম থানার (ওসি তদন্ত) মনিরুজ্জামান

    বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী*

    বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ

    ঢাবির মুহসীন হল থেকে গুমের ৭ বছর পার হলেও ন্যায়বিচার পাননি কোটা আন্দোলনের নেতা জালাল

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে প্রতিনিধি নির্বাচনের লক্ষ্যে সমন্বয় কমিটি গঠন বিএনপির

    রাজধানীর বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তলসহ পাঁচজনকে হাতেনাতে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ

    শিক্ষার্থীদের পছন্দের ক্যারিয়ার, সামাজিক মূল্যবোধ ও মেধা বিকাশে সর্বোচ্চ সহযোগিতা করবে সরকার : মাহ্দী আমিন

    চিকিৎসা শেষে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

    বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিনিধি দল

    আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পুরো কাজ আগামী বছর শেষ হবে: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী

    আদালতে নারী আইনজীবীকে হেনস্থা,ঢাকা আইনজীবী সমিতিতে বিএনপির আইনজীবীর বিরুদ্ধে অভিযোগ

    দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন: কারণ খতিয়ে দেখার কথা জানালেন মন্ত্রী

    বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এলাকায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বিমান বাহিনীর সদস্যদের নামাজে জানাজা ও ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত

    চরম আতঙ্কে উত্তরাবাসী : উত্তরার নতুন ত্রাস কে এই পিস্তল বাবু !!

    আধুনিক ড্রোন প্রযুক্তির ব্যবহার দুর্গম সীমান্তে নিরাপত্তা ও নজরদারি সহজতর করবে-: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    ঢাকা বিমানবন্দরে প্রায় ৪৭৫.৬ গ্রাম (৪০.৭৮ ভরি) স্বর্ণালংকারসহ ২ জন আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন

    মেধা না বিশেষ সুবিধা: ঢাকা বিশ্ববিদ্যালয় কোন পথে?

    পাবনা জেলা জাসাসের আহবায়ক খালেদ হোসেন পরাগের বিরুদ্ধে জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন

    অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর: নারায়ণগঞ্জ ভূমি অফিসের এ অনিয়মে ভূমি প্রতিমন্ত্রীর অসন্তোষ প্রকাশ

    হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ বিমানবাহিনীর ০৩ সদস্য নিহত ও ০৪ সদস্য আহত

    দীর্ঘ প্রায় দুই দশক পর রাষ্ট্রক্ষমতায় আসা বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

    স্পীকারের সাথে আইপিইউ এর মহাসচিব মিজ অ্যান্ডা ফিলিপের সাক্ষাৎ অনুষ্ঠিত

    রাজধানীর বিমানবন্দর এক প্রবাসীর স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় থানা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ইউনিট বিএনপির সভাপতি আটক

    ডেঙ্গু প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: এলজিআরডি মন্ত্রী

    ই-রিকশা ব্যবস্থাপনায় নীতিমালা প্রণয়ন করছে সরকার: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক দিবস উপলক্ষে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র বাণী

    বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় সরকার: এলজিআরডি মন্ত্রী

    বাংলাদেশ আম্পায়ার্স এসোসিয়েশন’র সাবেক ট্রেজারার মরহুম খাদেমুর রহমান’র ছোট ছেলে সাইদুর ইন্তেকাল করেছেন: যুব ও ক্রীড়া মন্ত্রীর শোক

    দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী


    • শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২৪
      সূর্যোদয়ভোর ৬:৪১
      যোহরদুপুর ১২:৫৮
      আছরবিকাল ৪:২৫
      মাগরিবসন্ধ্যা ৭:১৪
      এশা রাত ৮:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।