আজ | | | |

শিরোনাম :

বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি। সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শনিবার রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

প্রকাশ: 26 April, 2026 6:00 am

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে জেলার মতলব উত্তর উপজেলা মেঘনা-ধনাগোদা তীররক্ষা বাঁধ নির্মাণ প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠান শহিদ ব্রাদার্স কে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়ে চিঠি প্রদান করেছে কর্তৃপক্ষ। একই সঙ্গে ঘটনাস্থলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়ে ঠিকাদারের প্রতিনিধি স্থানীয় রাজনৈতিক নেতা কর্তৃক পাউবো সাইটের গেইট অপারেটর( আউটসোসিং ) মোঃ ইয়াসিন গাজী লাঞ্ছিত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদী ভাঙনরোধে অত্যন্ত গুরুত্বপূর্ণ এ তীররক্ষা বাঁধ নির্মাণকাজ চলাকালে বেশ কিছুদিন ধরেই নিম্নমানের বালু, পাথর ও অন্যান্য উপকরণ ব্যবহারের অভিযোগ করে আসছিলেন এলাকাবাসী। তাদের দাবি, নির্ধারিত মান বজায় না রেখে কাজ করায় বাঁধের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
তাছাড়া ইতিপূর্বে পাউবোর ৮ কোটি টাকার কাজে অনিয়ম দুর্নীতি নিয়ে যেই মহলটি প্রোপাগান্ডা প্রচারণা ছড়িয়েছে তারাই এই কাজের ঠিকাদার। তারা জেলা বিএনপির নেতৃবৃন্দের অনুগ্রহে অফিসের এক কর্মকর্তাকে বদলি করেছে বলে দাম্ভিকতা প্রকাশ করছে। যার পরিপ্রেক্ষিতে কাজের অনিয়মে বাধা দিলে অন্যান্যদের কে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। কাজের অনিয়মের খবরর পেয়ে মাননীয় স্থানীয় সংসদ ডঃ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কাজ বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন। সেই সাথে লাঞ্ছিত পাউবোর গেইট অপারেটরের সাথে কথা বলেন এবং মোঃ ইয়াসিন গাজী সংসদ সদস্য কাছে বিস্তারিত অবগত করেন। স্থানীয় সংসদ সদস্য ড. জালাল উদ্দীন কড়া হুশিয়ার করে বলেন কাজে কোন ধরনের অনিয়ম বরদাস্ত না করার জন্য সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন। এ অবস্থায় বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে এলে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক যাচাই-বাছাইয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে কাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ বন্ধের নির্দেশনা কার্যকর করতে গেলে ঘটনাস্থলে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় কিছু ব্যক্তি ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সেখানে কর্মরত অপারেটরের সঙ্গে দুর্ব্যবহার করে এবং তাদের লাঞ্ছিত করে বলে অভিযোগ ওঠে। পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হয়।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, নদী ভাঙন থেকে রক্ষা পাওয়ার জন্য এ বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যদি নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। তারা দ্রুত মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করে কাজ পুনরায় শুরু করার দাবি জানান। সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানে প্রতিনিধি তৎকালীন আওয়ামী লীগের দোষর। তিনি সাবেক জেলা যুবলীগের এক নম্বর মেম্বার ও মেসার্স শহীদ ব্রাদার্সের প্রতিনিধি জাফরিল চৌধুরী। তাছাড়া তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মুজিবুর রহমান চৌধুরী এর আপন ভাই।স্থানীয় বিএনপি নেতা নাজমুল হোসেন গাজী কর্তৃক ইয়াসিন গাজীকে শারীরিকভাবে লাঞ্চিত করা হয়েছে। লাঞ্ছিত ইয়াসিন গাজী জানান নাজমুল হোসেন আমাকে কাজের সাইটে পেয়ে আমাকে বলে আমি না কি সকল তথ্য অফিসে জানিয়ে দেই বলে গায়ে হাত তুলে এবং আমাকে অপমান ও লাঞ্ছিত করেন। আমি আমার দপ্তর ও স্থানীয় সংসদ কে বিষয়টি অবগত করি। আমি তার সুষ্ঠু বিচার চাই।

সংশ্লিষ্ট দপ্তরের এক কর্মকর্তা জানান, “নির্মাণকাজে কোনো ধরনের অনিয়ম বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাস্ত করা হবে না। ইতোমধ্যে কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এদিকে, ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে।বিশেষজ্ঞরা মনে করছেন, নদী তীররক্ষা বাঁধের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো নির্মাণে মান নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। স্থানীয় লোকজন জানান এমহলটি এতটাই প্রভাবশালী যে কোন দরপত্রে দূরের কোন ঠিকাদার কাজ পেলে ওই ঠিকাদার এবং সংশ্লিষ্ট দপ্তরের কাছে তারা জেলা বিএনপির নেতৃবৃন্দের নাম বিক্রি করে এবং সংশ্লিষ্ট ঠিকাদারকে ভয় ভীতি প্রদর্শন করে কাজ হাতিয়ে নেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ করেন।

চাঁদপুর বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    খেলাধুলাকে পেশার স্বীকৃতি, চতুর্থ শ্রেণি থেকে পাঠ্যবইয়ে অন্তর্ভুক্তির উদ্যোগ: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সম্প্রচারে আসছে দেশের প্রথম হাইব্রিড টেলিভিশন ‘ভিওডি বাংলা’

    পার্বত্য চট্টগ্রামের মানুষের ভাগ্য পরিবর্তনে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আগ্রহী: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ১/১১ কুশীলব আনোয়ার চৌধুরীর সাথে জার্মানিতে বিএনপির একাংশের বৈঠকের নিন্দা

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ

    বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি।

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. মুজিব

    মাদ্রাসা শিক্ষাকে যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ নেওয়া হচ্ছে: ইউজিসি সদস্য ড. মামুন

    সাংবিধানিক নিয়ম অক্ষরে অক্ষরে পালন করে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা হবে : স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খান

    পররাষ্ট্র মন্ত্রণালয়ের দুই প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলাম এমপির মধ্যে দায়িত্ব বণ্টন

    নতুন নেতৃত্বে বেসামরিক বিমান ও পর্যটন খাতে গতি আনতে চান নবনিযুক্ত মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি

    মিরাজ’র জেষ্ঠ্য পুত্রের অকাল মৃত্যু : উত্তর বিএনপি’র আহবায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান এর শোকবার্তা

    লালমনিরহাটে চাঞ্চল্যকর নন্দিনী হত্যা মামলার রায় ,১জনের মৃত্যুদণ্ড

    প্রশাসনিক কারণে তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন

    হবিগঞ্জে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক:প্রথম ধাপে হবিগঞ্জসহ ১০ জেলায় আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠার পরিকল্পনা

    অগ্রণী ব্যাংক পিএলসি অফিসার কল্যাণ সমিতি বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন

    শনিবার রাজধানীর তেজগাঁও থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাদা দল, শেকৃবি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী :শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সাদা দল এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

    দক্ষিণখান আজমপুরে স্থানীয় বাসিন্দাদের সাথে বিশেষ মতবিনিময় সব করলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

    পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন


    • বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:২০
      সূর্যোদয়ভোর ৬:৩৮
      যোহরদুপুর ১:০০
      আছরবিকাল ৪:২৭
      মাগরিবসন্ধ্যা ৭:২১
      এশা রাত ৮:৩৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।