আজ রবিবার | ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২৩শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ১১:৩৮

শিরোনাম :

চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

প্রকাশ: ৫ মে, ২০২৬ ৩:৩৬ অপরাহ্ণ

ঢাকা : ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

আজ নিজ কার্যালয়ে সাংবাদিকদের ন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে বা ঢাকার মধ্যে ৩২ জনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে। এই ৩২ জনের পরিচয় শনাক্ত হয়েছে। এদের মধ্যে কয়েকজনের ময়নাতদন্ত হয়েছে। অনেকের হয়নি। এছাড়া পরদিন ৬ মে নারায়ণগঞ্জে ২০ জনের নিহত হওয়ার ঘটনা ঘটে। এই ২০ জনের পরিচয়ও শনাক্ত হয়েছে। একই দিন চট্টগ্রামে পাঁচজন নিহত হয়। আর কুমিল্লায় নিহত হয় একজন। সবমিলিয়ে এখন পর্যন্ত ৫৮ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আর তাদের সবারই পরিচয় শনাক্ত হয়েছে।

চিফ প্রসিকিউটর আরও বলেন, তদন্তের স্বার্থে এই মামলার আসামিদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। আর আমাদের এ মামলাটির তদন্ত কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। এই মামলার ধার্য তারিখ আগামী ৭ জুনের মধ্যে তদন্ত শেষ হবে বলে আশা করছি।

মো. আমিনুল ইসলাম বলেন, হেফাজতে ইসলামের সদস্যরা যারা খুনের শিকার হয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের পরিবারের সদস্যদের বক্তব্যও আমরা নিয়েছি। সবমিলিয়ে পর্যাপ্ত সাক্ষ্য আমরা পেয়েছি।

চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, হাসান মাহমুদ খন্দকার, বেনজীর আহমেদ, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) মোল্যা নজরুল ইসলাম, গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার এই মামলার আসামি হয়েছেন।, ৫ মে, ২০২৬ (বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    চমকে দেওয়ার একদিন পর নবদম্পতির জন্য উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ‘পুলিশ প্রশাসন কোনো দলের নয়, বিধিবদ্ধ আইন অনুযায়ী পুলিশ প্রশাসন পরিচালিত হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    তুরস্ক সফরে ঢাকা ত্যাগ করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক ; অংশ নেবেন গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে

    গোপালগঞ্জ জেলার সংসদ সদস্যদের সঙ্গে স্থানীয় সরকার বিভাগের বিশেষ সভা

    পড়াশোনার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলায় বিশেষ গুরুত্ব দিতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

    নির্বাচনের আগে জনগণের কাছে করা সকল প্রতিশ্রুতি বাস্তবায়নে জন্য আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান

    দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    বিশেষ চাহিদাসম্পন্ন তরুণ ওয়াকিমুল ইসলাম উদ্ভাবিত ‘স্মার্ট কার’-এ চড়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    আইনমন্ত্রী বলেন, আমরা চাই বিচারকদের প্রতি মানুষের আস্থা আরও বাড়ুক : সরকারকে সবসময় আপনাদের পাশে পাবেন

    পবিত্র হজ পালনের উদ্দেশ্যে ১২৮টি ফ্লাইটে মোট ৫০ হাজার ১১১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

    বিরোধী দলের গঠনমূলক সমালোচনা গণতন্ত্রের জন্য জরুরি: রিজভী

    বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে মাদক পাচার রোধে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন টিআইবি-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ওয়াকফ এর প্রশাসক সাফিজ উদ্দিন আহমেদ

    বগুড়া সিটি করপোরেশনসহ (নতুন সিটি করপোরেশন) ৫টি নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

    সারা দেশে এ খাল খননের মাধ্যমে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা দখলমুক্ত হবে: চাঁদপুর সার্কিট হাউসে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    ফরিদগঞ্জ থানা পুলিশের অভিযানে ১০৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-০৫

    সৌদি আরব ও কুয়েতের কারণে ভেস্তে যায় ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম

    সিলেটের পাথর কোয়ারি ইজারা প্রদানে উচ্চপর্যায়ের কমিটি গঠন; পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

    বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত হওয়ার ঘটনায় ড. মোহাম্মদ ইউনূস,ড. আসিফ নজরুল এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন

    প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমানোর আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ^ রেড ক্রস রেডক্রিসেন্ট দিবস উদযাপন

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

    “নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

    প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন

    নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

    অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

    পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী


    • রবিবার, ১০ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৫৭
      সূর্যোদয়ভোর ৬:১৯
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩১
      এশা রাত ৮:৫৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।