আজ শুক্রবার | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৭:২৮

ঢাকা, ২ জুন ২০২৬: বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের অভিজ্ঞ ও নির্ভরযোগ্য ডিফেন্ডার শিউলি আজিমের মমতাময়ী মা বাসনা আজিম-এর মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো: আমিনুল হক।
আজ এক শোক বার্তায় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্য শিউলি আজিমের মাতা বাসনা আজিম-এর মৃত্যুর খবর অত্যন্ত বেদনাদায়ক। সন্তানের জীবনের প্রতিটি পদক্ষেপে মায়ের অবদান অনস্বীকার্য। শিউলি আজিমকে দেশের একজন শীর্ষস্থানীয় ফুটবলার হিসেবে গড়ে তোলার পেছনে তাঁর প্রয়াত মায়ের ত্যাগ ও অনুপ্রেরণা চিরস্মরণীয় হয়ে থাকবে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রতিমন্ত্রী আরও উল্লেখ করেন , মাতৃবিয়োগের এই কঠিন সময়ে শিউলি আজিম ও তাঁর পরিবারের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা কাটিয়ে ওঠার মতো শক্তি যেন মহান আল্লাহ তায়ালা তাঁদের দান করেন। শিউলির এই গভীর দুঃসময়ে দেশের ক্রীড়াঙ্গন এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তাঁর পরিবারের পাশে রয়েছে বলেও তিনি আশ্বস্ত করেন।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |