আজ শুক্রবার | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে জিলহজ, ১৪৪৭ হিজরি | সকাল ৮:৪৬

জাতিসংঘের সাধারণ পরিষদে ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হলেন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
আগামী এক বছর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এই নির্বাচনে জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যক্ষ ভোটে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের প্রার্থী পেয়েছেন ৯১ ভোট।
তার এই নির্বাচিত হওয়ার মধ্যে দিয়ে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর দূরদর্শী নেতৃত্বের সিদ্ধান্ত কার্যকর হয়েছে যা অসাধারণ অর্জন
বাংলাদেশ গর্বিত-।
এদিকে বিএনপিমিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান টেলিফোনে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ।
শায়রুল কবির আরো জানান , মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা’ হুমায়ুন কবির এর সাথে কথা হয়েছে।ওনারা দুজনেই আগামী ৪ তারিখ বৃহস্পতিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ আসছেন ।
নির্বাচন প্রক্রিয়া ও ফল ঘোষণার সময় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরসহ বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন। হুমায়ুন কবির মানবজমিনকে বলেন, নির্বাচনের এই ফল ঐতিহাসিক, অসাধারণ। নির্বাচনের এই ফলাফলে তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। এটি সরকারের কূটনৈতিক তৎপরতার একটি বড় সাফল্য।
শুক্রবার, ১২ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৩ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৮ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৬ |
| এশা | রাত ৯:১৩ |