
বুধবার কুয়েতের বিমানবন্দরে ইরানের এক হামলায় একজন নিহত এবং আরও কয়েক ডজন আহত হওয়ার পর কুয়েত ইরানের দূতাবাসের দুই কর্মীকে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার দাবি জানিয়েছে।
মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, কুয়েতের উপ-পররাষ্ট্রমন্ত্রী হামাদ সুলেইমান আল-মাশান কুয়েতে নিযুক্ত ইরানের চার্জ ডি’অ্যাফেয়ার্স হামেদ হামিদ ইয়াকুবি ফারকে তলব করেন এবং “তাকে অব্যাহত ইরানি হামলা এবং দেশে ইরানি দূতাবাসের সদস্য সংখ্যা কমানোর সিদ্ধান্তের বিষয়ে একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করেন। এছাড়াও, ইরানি কূটনৈতিক মিশনের দুই সদস্যকে অবাঞ্ছিত ব্যক্তি (পার্সোনা নন গ্রাটা) হিসেবে গণ্য করা হয় এবং সর্বোচ্চ ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত রাষ্ট্রের ভূখণ্ড ত্যাগ করার অনুরোধ জানানো হয়।”।
শনিবার, ১ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৫ |
| সূর্যোদয় | ভোর ৬:২৮ |
| যোহর | দুপুর ১:০৫ |
| আছর | বিকাল ৪:২৯ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৪ |