আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশ: 24 June, 2026 6:22 am

হাটহাজারী, চট্টগ্রাম। ২৪ জুন, ২০২৬ খ্রি.- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথায় নয়, বরং দৃশ্যমান কাজে বিশ্বাসী। আমাদের প্রধানমন্ত্রী কেবল মুখে প্রতিশ্রুতি দেন না, তা সুচারুভাবে বাস্তবায়ন করে দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করছেন। প্রতিমন্ত্রী মীর হেলাল আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এ দেশে প্রকৃত কোনো উন্নয়ন হয়নি; বরং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নামে দেশজুড়ে চলেছে সীমাহীন দুর্নীতি ও লুটপাট।

গতকাল চট্টগ্রামের হাটহাজারী উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক বহুমুখী কল্যাণমূলক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল এসব কথা বলেন।

সরকার ঘোষিত আগামী ৫ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চারা বিতরণ ও রোপণ, প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীর নিবন্ধিত জেলেদের মাঝে সেলাই মেশিন বিতরণ, কৃষি বিভাগের আমন প্রণোদনা এবং সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে হাটহাজারী উপজেলা প্রশাসন।

অপরাহ্নে অনুষ্ঠিত এই বিশেষ সভায় সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোর্শেদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদীকে প্রাকৃতিক মৎস্য প্রজননের জন্য দেশের সবচেয়ে উৎকৃষ্ট ও অনন্য স্থান হিসেবে উল্লেখ করেন। তিনি দৃঢ়তার সাথে বলেন, যেকোনো মূল্যে আমরা হালদা নদীর সুরক্ষায় বদ্ধপরিকর। হালদা নদীর ওপর নির্ভরশীল যেসব মৎস্যজীবী মা-মাছ ও রেণু রক্ষার স্বার্থে মাছ ধরা থেকে বিরত থাকেন, তাদের বিকল্প কর্মসংস্থান ও জীবনমান উন্নয়নের জন্য আমরা সেলাই মেশিন ও গবাদিপশু বিতরণ করছি।

সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন ও প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকারের সদিচ্ছা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, আমাদের সমাজের অধিকাংশ পরিবারই অনেক সময় তাদের বিশেষ চাহিদাসম্পন্ন সদস্যদের প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হিমশিম খায়। কিন্তু আমাদের মানবিক প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এসব মানুষের দুঃখ-কষ্ট লাঘবে নিরলসভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়া একটি সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিমন্ত্রী বলেন, বসবাসযোগ্য বাংলাদেশ বিনির্মাণে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। দেশে প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য এবং প্রধানমন্ত্রীর এই মহৎ প্রত্যয়কে ধারণ করেই আজ হাটহাজারীতে আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করলাম।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা পরিষদ চত্বরে একটি গাছের চারা রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই সবুজায়ন কর্মসূচির শুভ উদ্বোধন করেন।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন র‍্যাব-৭ এর হাটহাজারী ক্যাম্পের কোম্পানি কমান্ডার এসপি সাইফুর রহমান, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী তারেক আজিজ, সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শওকত আলী এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাহিদুল ইসলাম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা ও পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এর আগে, একই দিন সকালে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছানোর পর প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে উপস্থিত হন। সেখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম কর্তৃক এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের জন্য আয়োজিত একটি বিশেষ ‘অনুপ্রেরণামূলক মতবিনিময় সভা’য় তিনি বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাননীয় শিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, বর্তমান সরকার প্রথাগত ও জ্ঞানভিত্তিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা ও কারিগরি সহ প্রায় ১০টি ধারা বা ব্যবস্থাপনা চালু রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সদয় নির্দেশনায় এবং সরকারের সুনির্দিষ্ট শিক্ষানীতি অনুসরণ করে মাননীয় শিক্ষা মন্ত্রী অত্যন্ত দক্ষতার সাথে এসব শিক্ষা পদ্ধতি পরিচালনা করছেন। বর্তমান সরকার শিক্ষার মূল কারিকুলামের সাথে ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে যুক্ত করেছে, যাতে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশ ঘটে।

শিক্ষকদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, সরকার এই আধুনিক শিক্ষানীতি মাঠপর্যায়ে বাস্তবায়নের মূল কারিগর হলেন শিক্ষকরা। বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত ও সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত থেকে পাঠদান নিশ্চিত করতে হবে, যাতে কোনো শিশু ঝরে না পড়ে। তিনি আরও বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে দৃঢ় মনোবলসম্পন্ন ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে প্রস্তুত থাকতে হবে। প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, শিক্ষক সমাজ আমাদের অত্যন্ত সম্মানিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। একটি আত্মনির্ভরশীল ও প্রগতিশীল জাতি গঠনে আপনাদের ভূমিকাই অগ্রগণ্য। পরিশেষে, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার স্বপ্ন পূরণে সবাইকে একযোগে কাজ করার উদাত্ত আহ্বান জানান প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

চট্টগ্রাম বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৩
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৩
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।