আজ | | | |

শিরোনাম :

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

পার্বত্য মন্ত্রী সাচিং প্রু-এর পাহাড়ে কৃষি বিপ্লব ঘটানোর তাগিদ

প্রকাশ: 25 August, 2026 3:50 pm

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬:-পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এমপি বলেছেন, অর্থনৈতিক মূল্য রয়েছে এমন সব প্রকল্প গ্রহণ করা অত্যন্ত জরুরি। পাহাড়ি মাটি কিছু বিশেষ প্লান্টেশনের জন্য অত্যন্ত উপযোগী উল্লেখ করে তিনি বলেন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও নেপালের মতো এশিয়ার বিভিন্ন দেশ জুম চাষাবাদের মাধ্যমে নিজেদের অর্থনৈতিক সচ্ছলতার দিকে এগিয়ে নিয়ে গেছে। আমাদের দেশের কৃষিতেও এ ধরনের বিপ্লব ঘটাতে হবে।

আজ ঢাকার বেইলি রোডে পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স ভবনের সভাকক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৬ সালের জুলাই মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু এসব কথা বলেন।

কাজু বাদাম ও কফি চাষের উচ্চ ফলনশীল প্রযুক্তি ব্যবহার করে দেশের অর্থনীতিকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী সাচিং প্রু ভূমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে এবং অর্থকরী ফসল উৎপাদনে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। ভূমির গুণগত মান নির্ণয়ে পার্বত্য অঞ্চলে মৃত্তিকা ট্রেড সেন্টার গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী সাচিং প্রু বলেন, পরিবেশ ঠিক রেখে মাটির অবস্থান বিবেচনা করে পরিবেশবান্ধব অর্থকরী ফসল, উন্নতমানের মাশরুম ও ভালো জাতের লটকন চাষের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে গাড়ল বা ভেড়া ও মেষ পালনের প্রতিও গুরুত্ব দেন তিনি।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমি অধিগ্রহণ সংক্রান্ত কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করতে হবে এবং অধিগ্রহণকালে প্রকৃত ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি খাসজমিতে পুনর্বাসন করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত সমস্যাগুলো জেলা পরিষদের চেয়ারম্যানদের সাথে আলোচনা সাপেক্ষে প্রথাগত বিধি অনুযায়ী সমাধান করার তাগিদ দেন তিনি। দীর্ঘসূত্রতা পরিহার করে নির্ধারিত মেয়াদের মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রকল্পের কাজ ত্বরান্বিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তামাক চাষ সমাজ ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়ায় তা পরিহার করতে হবে। এর পরিবর্তে কৃষকদের ইক্ষু, তুলা, কাজু বাদাম ও কফি চাষে উৎসাহিত করতে হবে। এছাড়া দুর্গম এলাকায় পানির সংকট দূর করা, অর্গানিক ফল উৎপাদনে বাগান বৃদ্ধি, রাম্বুটান চাষ সম্প্রসারণ এবং কোল্ড স্টোরেজ ও ড্রাই ফ্রুটস প্রসেসিংয়ের ব্যবস্থা গ্রহণের ওপর জোর দেন তিনি। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জন এবং টেকসই উন্নয়নের অংশ হিসেবে পাড়াকেন্দ্রের মেয়েদের জন্য বিশেষ শিক্ষামূলক ব্যবস্থা ও সেন্ট্রাল স্যাটেলাইটের মাধ্যমে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি।

সভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীর কাছ থেকে শ্রেষ্ঠ উদ্ভাবনী পুরস্কার গ্রহণ করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা ও ভাইস চেয়ারম্যান (যুগ্মসচিব) শেখ ছালেহ্ আহাম্মদ। এছাড়া সভায় প্রথমবারের মতো যোগদান করে নিজেদের অভিমত ব্যক্ত করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মা ম্যা চিং, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবনির্বাচিত ম্রা সা থোয়াই মারমা এবং রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার।

সভায় পার্বত্য অঞ্চলের সার্বিক উন্নয়ন এবং অর্থনৈতিক সচ্ছলতা আনতে সুনির্দিষ্ট দিকনির্দেশনা প্রদান করা হয়।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কমপ্লেক্স নির্মাণ, ক্লাইমেট রেসিলিয়েন্ট লাইভলিহুড ইমপ্রুভমেন্ট অ্যান্ড ওয়াটারশেড ম্যানেজমেন্ট (সিআরএলআইডব্লিউএম-সিএইচটি) প্রকল্প, তুলা চাষ বৃদ্ধি ও দারিদ্র্য বিমোচন প্রকল্প, টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্প এবং বিভিন্ন যোগাযোগ ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

চট্টগ্রাম রাজধানী

আরও পড়ুন

কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

ঢাকা, ১৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.:=কর্মক্ষেত্রে নারীদের পূর্ণাঙ্গ সেবা ও অংশগ্রহণ নিশ্চিত করতে তাদের মানসিক প্রশান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি। আজ বৃহস্পতিবার রাজধানীর ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নবনির্মিত আধুনিক ‘ডে কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার’এর উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির .... বিস্তারিত

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি

    সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

    জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট: অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনারের স্টাফ অফিসার

    নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

    পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত

    চণ্ডাল ভোগ ফুটবল প্রিমিয়ার লীগ পঞ্চম আসরের শুভ উদ্বোধন : পাঁচ টিমের খেলা শুরু

    রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের খাগড়াছড়ি সদর থানার এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

    বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে শিশু সন্তান খু-ন! ঘাতক মাকে রশি দিয়ে বেঁধে আটক করে রেখেছেন প্রতিবেশীরা।

    কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

    পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী


    • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩১
      সূর্যোদয়ভোর ৬:৪৬
      যোহরদুপুর ১২:৫২
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৬:৫৭
      এশা রাত ৮:১৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।