
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালের ভেতরে নিরাপত্তার দায়িত্ব পালনের সময় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে দোতলা থেকে নিচে পড়ে বিমান বাহিনীর অন্তত তিনজন সদস্য নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও চারজন আহত হওয়ার তথ্য দিয়েছে পুলিশ।
৩১ আগস্ট সোমবার রাত সোয়া ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে শাহজালাল বিমানবন্দরের এক দুর্ঘটনা প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়, হতাহতদের সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন -ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল মনিরুজ্জামান ও ল্যান্স কর্পোরাল জুবাইদুল।
আহতদের মধ্যে কর্পোরাল মাহবুব ও এলএসি আহাদ গুরুতর আহত হয়েছেন। সিনিয়র অফিসার আবুল খায়ের সামান্য আহত হয়েছেন বলে পুলিশের ওই দুর্ঘটনা প্রতিবেদনের তথ্য।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী বলেন, দুর্ঘটনা নিহত তিনজনই বিমান বাহিনীর সদস্য। আরো কয়েকজন আহত হয়েছেন। তাদের বিস্তারিত পরিচয় মঙ্গলবার দেওয়া হবে।
পুলিশের দুর্ঘটনা প্রতিবেদনে, ওই দুর্ঘটনার বর্ণনায় বলা হয় বিমানবাহিনীর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলার ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বিমানবাহিনীর সদস্যরা নিহত হন।
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২২ |
| সূর্যোদয় | ভোর ৬:৪০ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৮ |
| এশা | রাত ৮:৩৫ |