
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ায় পুলিশের বিভিন্ন পদের আরও ৬ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোর মাধ্যমে তাদের এই বরখাস্তের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বরখাস্ত হওয়া কর্মকর্তাদের বিবরণ ও দণ্ডের তথ্য- শাহ আলম মো. আখতারুল ইসলাম: (বিপি-৮৫১৩১৫১৯৯৫), অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিলেট (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত (Dismissal from Service) করা হয়।
মোহাম্মদ ইমরুল: (বিপি নং-৮৯১৮২২০৫২৮), সহকারী পুলিশ সুপার, ৮ এপিবিএন, উখিয়া, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক সহকারী পুলিশ কমিশনার, রমনা জোন, ডিএমপি, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে ৬ বছরের কারাদণ্ড প্রদান করা হয় এবং ওই তারিখ (২৬/০১/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।
সৈয়দ নুরুল ইসলাম: (বিপি নং-৭১০১১০৮১৮৮), ডিআইজি, রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, রংপুরে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক ডিআইজি, ঢাকা রেঞ্জ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।
মো. আসাদুজ্জামান: (বিপি-৭৭০৬১২১৭০১), পুলিশ সুপার, সারদা, রাজশাহীতে সংযুক্ত (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক পুলিশ সুপার, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।
মো. আব্দুল্লাহিল কাফি: (বিপি নং-৮৫১১১৪২৫২১), অতিরিক্ত পুলিশ সুপার, ঢাকা জেলা (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও (সুপারনিউমারারি পুলিশ সুপার)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।
শহিদুল ইসলাম: (বিপি-৮৭১৩১৫১৩৮৭), অতিরিক্ত পুলিশ সুপার, ১৬ এপিবিএন, কক্সবাজার (বর্তমানে সাময়িক বরখাস্ত) ও সাবেক অতিরিক্ত পুলিশ সুপার, সাভার সার্কেল, ঢাকা জেলা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর মামলার রায়ে তাকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় এবং ওই তারিখ (০৫/০২/২০২৬ খ্রি.) থেকে তাকে বরখাস্ত করা হয়।
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৩২ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৮ |
| যোহর | দুপুর ১২:৫০ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৫৩ |
| এশা | রাত ৮:০৮ |