আজ | | | |

শিরোনাম :

পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

দৈনিক যায়যায়দিন‘র ডিক্লারেশন ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম সাংবাদিক নেতাদের

প্রকাশ: 15 March, 2025 3:25 pm

দেশের প্রথম সারির গণমাধ্যম দৈনিক যায়যায়দিন‘র ডিক্লারেশন ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট প্রশাসনকে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন সাংবাদিক নেতারা।

শনিবার (১৫ মার্চ ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে যায়যায়দিন‘র ডিক্লারেশনের বাতিলের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়।

সাংবাদিক নেতারা বলেন, কোন ধরণের নোটিশ ছাড়াই বিশেষ মহলের ইন্ধনে সরকার একটি গণমাধ্যমকে বন্ধ করে দিতে পারে না। কিন্তু যায়যায়দিনের ক্ষেত্রে তাই-ই করা হয়েছে। যা গণতন্ত্র ও মানুষের মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী’। শুধু তাই নয়, চলমান রমজান ও ঈদের ঠিক আগমুহুর্তে এ ধরণের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ায় শতশত সংবাদকর্মীদের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তাই কোন গরিমসি না করে দ্রুত যায়যায়দিন‘র ডিক্লারেশন ফিরেয়ে দিতে হবে। তা না করা হলে সাংবাদিকরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলনে নামবে।

মানবন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাধারণ সম্পাদক খুরশিদ আলম বলেন, ‘দীর্ঘদিন ধরেই আমরা সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার নিশ্চিতে সংগ্রাম করে যাচ্ছি। কিন্ত দেখা যাচ্ছে দেশ থেকে ফ্যাসিবাদ গেলেও সংবাদপত্র ও সংবাদকর্মীদের জীবিকা অনিশ্চয়তার মধ্যেই রয়ে গেছে।’

তিনি বলেন, ‘উচ্চ আদালতের নির্দেশ সত্ত্বে ও ঢাকা জেলা প্রশাসক, দখলদার শফিক রেহমান ও বিশেষ শিল্পগোষ্ঠেীর স্বার্থ রক্ষায় অনৈতিকভাবে দৈনিক যায়যায়দিন‘র ডিক্লারেশন বাতিল করেছে। সকল সংবাদকর্মীর পক্ষ থেকে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। স্বল্প সময়ের মধ্যে এই পত্রিকার ডিক্লারেশন ফিরিয়ে দেওয়ার দাবি জানাই।’

এই সাংবাদিক নেতা আরও বলেন, ‘গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে ইউনুস সরকার ক্ষমতায় এসেছে। অথচ তার সরকার ক্ষমতায় আসার সাথে সাথেই গণমাধ্যম বন্ধের মত জনবিরোধী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা সরকারকে বলে দিতে চাই, এমন কোন সিদ্ধান্ত নেবেন না যা আমাদেরকে রাস্তায় নামতে বাধ্য করে। অতীতে কোন সরকার সাংবাদিক সমাজের বিরুদ্ধে গিয়ে সফল হয়নি আপনারাও হবেন না।’

মানববন্ধন থেকে ডিক্লারেশন বাতিলের নির্দেশ প্রত্যাহার এবং তেঁজগাওয়ে যায়যায়দিনের প্রধান কার্যালয় ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে পত্রিকাটির যুগ্ম বার্তা সম্পাদক শওকত হোসেন বাদল বলেন, ‘আজ আমাদের প্রেসক্লাবের সামনের সড়কে দাঁড়ানোর কথা ছিল না। সংবাদ যাচাই-বাছাই ও সম্পদনা শেষে তা জণগনের জন্য প্রকাশের কাজ করার কথা ছিল। কিন্তু জীবন-জীবিকা ও অধিকার আদায়ে এখানে আসতে বাধ্য হয়েছি। কারণ এইভাবে কোন ধরণের নোটিশ ছাড়া পত্রিকা বন্ধ করে সারাদেশের সহস্রাধিক সংবাদকর্মীর জীবিকা হুমকির মুখে ফেলা হয়েছে।’

মানবন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, ২০০৭ সালে শফিক রেহমান যখন সাংবাদিকদের বেতন ও বকেয়া পাওনা না দিয়ে দেশ ছেড়ে লন্ডন পালিয়ে যাচ্ছিলেন, তখন তাকে বিমান বন্দর থেকে ধরে আনা হয়। সে সময় কেউ তাকে টাকা দিয়ে সাহায্য করতে রাজি ছিল না। কিন্তু এইচআরসির চেয়ারম্যান সাঈদ হোসেন চৌধুরী এগিয়ে আসেন। শফিক রেহমানের ঋণের বিপুল পরিমান টাকা ও সাংবাদিকদের পাওনা পরিশোধ করেন। পরবর্তীতে শফিক রেহমান তার পত্রিকার মালিকানা সাঈদ হোসেন চৌধুরীর কাছে হস্তান্তর করেন। তিনি প্রকাশক-মুদ্রাকর ও সম্পাদকের পদ থেকে স্বে”ছায় সরে দাঁড়ান।

কিন্তু দেড়যুগ পর দেশে ফিরে শফিক রেহমান আবার নিজের বিক্রিত ওই প্রতিষ্ঠানটি দখল করতে মরিয়া হয়ে ওঠেন। গত ১৫ ডিসেম্বর সন্ত্রাসী বাহিনী দিয়ে হামলা চালিয়ে যায়যায়দিনের প্রধান কার্যালয়টি দখল করে নেন। এতেই তিনি শুধু খ্যান্ত হননি। সেখানে ‘যায়যায়দিন প্রতিদিন’ নামে একটি দৈনিকের কাজ শুরু করেন এবং মূল যায়যায়দিনের প্রকাশনা বন্ধের জন্য বিভিন্ন মহলে তদবির চালাতে থাকেন। তার এই ষড়যন্ত্র বাস্তবায়নে ইন্ধন যোগাচ্ছে দেশের শীর্ষ¯স্থানীয় একটি শিল্পগ্রুপ।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি গাজী আনোয়ার, ডিইউজের নির্বাহী পরিষদের সদস্য রাজু আহমেদ ও ফখরুল ইসলাম। মানববন্ধনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং যায়যায়দিনের কয়েকশ’ সংবাদকর্মী অংশ নেন।

প্রধান খবর মিডিয়া রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পার্বত্য অঞ্চলে আধুনিক কৃষি সম্প্রসারণে কৃষি মন্ত্রীর সহযোগিতা চাইলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু, এমপি

    সুন্দর সমাজ গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার আহ্বান ভূমি প্রতিমন্ত্রীর

    জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে বিরোধী দলের লংমার্চ নিয়ে পোস্ট: অবশেষে প্রত্যাহার জিএমপি কমিশনারের স্টাফ অফিসার

    নতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬ এর প্রথম পর্বের আবাসিক প্রশিক্ষণ ক্যাম্পের শুভ উদ্বোধন

    পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

    বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর সভাপতিত্ব ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন সামনে রেখে বিএনপির স্থায়ী কমিটির (মনোনয়ন বোর্ড) বৈঠক অনুষ্ঠিত

    চণ্ডাল ভোগ ফুটবল প্রিমিয়ার লীগ পঞ্চম আসরের শুভ উদ্বোধন : পাঁচ টিমের খেলা শুরু

    রাজধানীর উত্তরা থেকে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের খাগড়াছড়ি সদর থানার এক সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    ভারতে পলাতক ফ্যাসিবাদী ও দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে অস্থিতিশীলতার চেষ্টা করতে না পারে: ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন

    বিদ্যুৎ–সংযোগের নামে ১৭ বছরের অনিয়ম বন্ধ করতে ঘরে ঘরে প্রিপেইড মিটার: প্রতিমন্ত্রী আমিনুল হক

    সখিপুরে পারিবারিক কলহের জেরে মায়ের হাতে শিশু সন্তান খু-ন! ঘাতক মাকে রশি দিয়ে বেঁধে আটক করে রেখেছেন প্রতিবেশীরা।

    কর্মজীবী নারীদের মানসিক শান্তি ও সন্তানদের নিরাপদ আশ্রয় নিশ্চিত করার ওপর জোর দিলেন ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

    ১৮ কোটি জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক, ভূমি সেবায় দুর্নীতির ১ শতাংশ বরদাশত নয়’: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী মীর হেলাল

    পাহাড়ি অঞ্চলের সামগ্রিক অগ্রগতি প্রধানমন্ত্রী নিজে তদারকি করছেন: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর

    ‘বঞ্চিতদের প্রাপ্য সম্মান ফিরিয়ে দিতে কাজ করছে সরকার’: কৃষি ব্যাংক সম্মেলনে প্রতিমন্ত্রী আমিনুল হক

    বান্দরবানে এসএসসি ২০২৬ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা: মেধাবীদের মূল্যায়নে সরকার বদ্ধপরিকর—পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

    ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় নারীসহ গ্রেফতার-২:যাত্রাবাড়ী থানার দনিয়া থেকে প্রাইভেটকার জব্দ

    সিসিকের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেয়া নাগরিক সংবর্ধনা ও সুধী সমাবেশে যোগ দিলনা সিলেট বিএনপি

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২

    পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

    উত্তরায় লিবার্টি ক্লাবে র‌্যাবের অভিযান -বিপুল পরিমাণ দেশি-বিদেশি মদ- বিয়ারসহ গ্রেফতার-২

    রাজধানীর কোথাও কার্যক্রম নিষিদ্ধ লীগের মিছিল বা অপতৎপরতা ঠেকাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জবাবদিহি করতে হবে: ডিএমপি

    পদ্মা জেনারেল হাসপাতালে শিশুর মৃত্যুর ঘটনার নিখুঁত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের আহ্বান “বিপিএইচসিডিএ”-এর

    অপরাধ প্রতিরোধে সিটিটিসি, ডিবি ও থানা পুলিশকে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করার নির্দেশ দেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার

    পার্বত্য অঞ্চলের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্য বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ সহযোগিতা কামনা পার্বত্য মন্ত্রীর

    গ্যাস-বিদ্যুৎ সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা, খনন হচ্ছে ১৫০ টি কূপ: মাহ্দী আমিন

    ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, চাই কার্যকর পদক্ষেপ: এলজিআরডি মন্ত্রী


    • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩১
      সূর্যোদয়ভোর ৬:৪৬
      যোহরদুপুর ১২:৫২
      আছরবিকাল ৪:১৮
      মাগরিবসন্ধ্যা ৬:৫৭
      এশা রাত ৮:১৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।