আজ | | | |

শিরোনাম :

সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

উলিপুরের মন্ডলহাট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পরীক্ষায় গাইড বই অনুকরণ করে প্রশ্নপত্র তৈরি \ শিক্ষার্থী অভিভাবকদের মাঝে ক্ষোভ

প্রকাশ: 8 December, 2025 1:20 pm

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃকুড়িগ্রাম উলিপুর উপজেলার বুড়বুড়ি ইউনিয়নে অবস্থিত মন্ডল হাট উচ্চ বিদ্যালয়ে নিয়ম-নীতি উপেক্ষা করে সিলেবাস অনুসরণ না করে গাইড বইয়ের অনুশীলন থেকে হুবহু প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা গ্রহণের অভিযোগ উঠেছে। যেখানে দেশের শিক্ষা আইনে স্পষ্টভাবে গাইড বা সহায়ক বই ব্যবহার নিরুৎসাহিত করতে নিষেধাজ্ঞা রয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে শুধুমাত্র পাঠ্যবই নির্ভর পড়াশোনার কথা বলা হলেও প্রতিষ্ঠানটি উল্টো পথে হাঁটছে বলে অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

খতিয়ে দেখা বেশ কয়েকটি প্রশ্নপত্রে দেখা যায়, সৃজনশীল প্রশ্নগুলো হাতে লিখে পরে ছাপাখানায় ছাপানো হলেও উদ্দীপকসহ প্রায় সব প্রশ্ন অনুপম গাইড বই থেকে হুবহু নকল করা হয়েছে। বিশেষ করে দশম শ্রেণির বার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্নপত্রের ‘ক’ বিভাগের প্রথম সৃজনশীল প্রশ্নের উদ্দীপক গাইডের সঙ্গে হুবহু মিল থাকলেও শুধু নাম পরিবর্তন করা হয়েছে। ওই প্রশ্নসহ গাইডের ২৯ নম্বর পৃষ্ঠার অনুশীলন মিলিয়ে বিষয়টির সত্যতা নিশ্চিত হওয়া যায়। একইভাবে ‘ক’ বিভাগের দ্বিতীয় প্রশ্নের উদ্দীপক অনুপম গাইডের ৭৪ নম্বর পৃষ্ঠা এবং তৃতীয় প্রশ্ন ১০৩ নম্বর পৃষ্ঠার অনুশীলন থেকে নেওয়া হয়েছে। মিল পাওয়া গেছে আরও একাধিক প্রশ্নে। অভিযোগ রয়েছে নকল ঢাকতেই শুধু উদ্দীপকের নাম পরিবর্তন করা হয়। এতে শিক্ষার্থীদের সৃজনশীল বিকাশ মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন অভিভাবকরা। শুধু ইসলাম শিক্ষা নয়, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, দশম শ্রেণির ভূগোল ও পরিবেশ এবং অষ্টমের বাংলা দ্বিতীয় পত্রের প্রশ্নপত্রও গাইড অনুশীলন থেকে প্রস্তুত করা হয়েছে যার প্রমাণ স্বরূপ একাধিক নথি সংগ্রহ করা হয়েছে। এছাড়া সিলেবাস অনুযায়ী প্রশ্ন তৈরি করা হয়নি বলেও তদন্তে সত্যতা মিলেছে। অভিভাবকদের প্রশ্ন গাইড অনুশীলন করেই যখন প্রশ্ন হয়, তখন সিলেবাসের দরকার কী? জানা গেছে, দশম শ্রেণির ইসলাম শিক্ষার শিক্ষক আব্দুল রাজ্জাক, অষ্টম শ্রেণির বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের শিক্ষক রুহল আমিন এবং বাংলা শিক্ষক মৃণাল কান্তি প্রশ্নপত্র তৈরিতে যুক্ত ছিলেন। নিয়ম অনুযায়ী প্রশ্নপত্রের খসড়ায় প্রধান শিক্ষকের স্বাক্ষর নিয়ে ছাপাখানা থেকে ছাপানোর কথা থাকলেও সেই খসড়াগুলোও গাইড থেকে বানানো হয়েছে এমন প্রমাণ মিলেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন শিক্ষকও এসব অনিয়মের সত্যতা নিশ্চিত করেছেন। দশম শ্রেণির শিক্ষার্থী নিফার অভিভাবক নুর মোহাম্মদ বলেন, এইভাবে গাইড দেখে প্রশ্ন তৈরি করলে বাচ্চাদের মেধা বিকাশে কীভাবে সহায়ক হবে? অপর অভিভাবক চাঁদ মিয়া বলেন, আমি মেয়েকে স্কুলে দিয়েছি শিক্ষার জন্য। সেখানে যদি প্রশ্নই হয় অনিয়মে, তাহলে আমাদের সন্তান শিখবে কী? দ্রæত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক দীপা রায় বলেন, হয়তো কোনো সহকারী শিক্ষক এমনটি করতে পারে। এটি বিধিমালার মধ্যে পড়ে না। বিষয়টি এখন জানলাম আমি ব্যবস্থা নেব। কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম বলেন, গাইড ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, এটিকে উৎসাহিত করাও অপরাধ। বিষয়টি এখন জানতে পারলাম, তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষাবিদদের আশঙ্কা এ ধরনের অনিয়ম চলতে থাকলে শিক্ষা ব্যবস্থার আলো একদিন মুখ থুবড়ে পড়বে।

রংপুর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর


    • রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪১
      সূর্যোদয়ভোর ৬:৫৭
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০২
      মাগরিবসন্ধ্যা ৬:৩০
      এশা রাত ৭:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।