আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে: ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ

প্রকাশ: 26 January, 2026 6:14 pm

চাঁদপুর : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খলা করতে পারবে না। কেন্দ্রে প্রভাব খাটানো, অযথা ভিড় জমানো কিংবা আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ থাকবে না। আচরণবিধি যেভাবে নির্ধারণ করা হয়েছে, তা কঠোরভাবে অনুসরণ করতে হবে।

তিনি বলেন, ‘রাজনৈতিক দল, প্রার্থী ও জনগণের কাছে আমরা নিশ্চিত করতে চাই যে- ভোট নিরাপদ আমাদের হাতেই।’

আজ সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সানাউল্লাহ বলেন, নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করা হবে। ভোটারদের মধ্যে কোনো ভয়ভীতি কাজ করতে দেওয়া হবে না। ভোটকেন্দ্রে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করা হবে, যাতে ভয় দেখানো ব্যক্তিরাই ভয় পায়। সব শ্রেণি-পেশার মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হবে। পাশাপাশি প্রতিবন্ধী ভোটারদের সর্বোচ্চ সহযোগিতা করার নির্দেশ দেন তিনি।

কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি নির্বাচনী এলাকায় প্রায় ১০ জন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এসব টিম তিনটি ভাগে কাজ করবে। এর মধ্যে দুটি টিম ইতোমধ্যে মাঠে কাজ করছে এবং আরেকটি টিম নির্বাচনকালীন চার দিন দায়িত্ব পালন করবে। যারা নির্বাচনের দায়িত্বে থাকবেন, তাদের মধ্যে তিনটি গুণ অবশ্যই থাকতে হবে-স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তা। কোনো বিষয় গোপন করা যাবে না। সক্ষমতা না থাকলেও তা স্পষ্টভাবে জানাতে হবে। সরকার বা নির্বাচন কমিশনের পক্ষ থেকে কর্মকর্তাদের কোনো একপেশে নির্দেশনা দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।

সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে কর্মকর্তারা বিভিন্ন নতুন আইডিয়া নিয়ে কাজ করছেন, যা অত্যন্ত ইতিবাচক। তিনি বলেন, ‘হ্যাঁ ভোট’ নিয়েও প্রচার কার্যক্রম চলছে, তবে ভোটারদের এটি সম্পর্কে স্পষ্টভাবে বোঝাতে হবে এবং এই প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

পোস্টাল ভোট যেন কোনোভাবেই নষ্ট না হয়, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি বলেন, ‘যার ভোট, তাকেই ভোট দিতে হবে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে হবে। স্ক্যানিংয়ে কোনো পোস্টাল ভোট বাদ পড়লে সেটি গণনায় আসবে না।’

ভোটগ্রহণ পদ্ধতি প্রসঙ্গে সানাউল্লাহ বলেন, ভোটকেন্দ্রে কলম ব্যবহার করা যাবে না, কারণ এতে ইচ্ছাকৃতভাবে ভোট নষ্ট করার আশঙ্কা থাকে। এ কারণে কলমের পরিবর্তে পেন্সিল ব্যবহার করা হবে। এসব বিষয়ে ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে।

তিনি আরও বলেন, জাতি হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান সবকিছুই একটি সুষ্ঠু নির্বাচনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের ঘাটতি থাকলে একটি দেশের কী ধরনের ক্ষতি হতে পারে, তা আমরা ইতোমধ্যেই প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, ‘আমরা আর সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে চাই না। আসন্ন নির্বাচনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ দেখতে চাই।’

আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নির্বাচন কমিশনের কাজে বিএনসিসির সদস্যরাও সহযোগিতা করবেন বলে তিনি জানান। এ বিষয়ে খুব শিগগিরই সংশ্লিষ্টদের চিঠি দেওয়া হবে।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মো. নাজমুল ইসলাম সরকার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা।

সভায় চাঁদপুর জেলার পাঁচটি সংসদীয় আসনের নির্বাচনী তথ্য উপস্থাপন করা হয়। এতে জানানো হয়, প্রবাসী ভোটারের সংখ্যার দিক থেকে চাঁদপুর জেলা দেশব্যাপী পঞ্চম স্থানে রয়েছে এবং জেলায় নিবন্ধিত পোস্টাল ভোটারের সংখ্যা ৪৬ হাজার ৪৩৬ জন।, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস)

এক্সক্লুসিভ চাঁদপুর জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে তাঁর কার্যালয়ে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের নেতাদের সঙ্গে বৈঠক করেন

    রাণীশংকৈলে স্বামী-স্ত্রীর কলহ ও বিচ্ছেদ-ফেসবুকে ক্ষমা চেয়ে ইউপি সদস্যের আত্মহত্যা

    আনোয়ারায় ‘সিইআইজেড’ এর ভিত্তিপ্রস্তর স্থাপন:বাংলাদেশের শিল্প খাতে এক নতুন ও ঐতিহাসিক যুগের সূচনা

    কাফরুল থানা যুবদল কর্মী মো.ইউসুফ হত্যা মামলার রহস্য উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত সাতজনকে গ্রেফতার

    ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালুর মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় হবে: বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম

    জাপান বাংলাদেশের বিশ্বস্ত বন্ধু: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম

    মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস, ২০২৬ উপলক্ষে রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান

    শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: শেকৃবির নবীনদের স্থানীয় সরকার মন্ত্রী

    অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বের প্রথম দিনে জাতীয় স্মৃতিসৌধ ও জিয়া–খালেদার সমাধিতে হাফিজ, সঙ্গে ইশরাক এর শ্রদ্ধা নিবেদন

    মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

    চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেছেন :মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর শোকবার্তা

    রংপুর বিভাগের মাঠ নেতাদের সাথে মতবিনিময় করেছেন দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান

    পরিত্যক্ত সুধাসদন থেকে মো. সাকিল (২০) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

    রাজনৈতিক বিতর্ক নয়, গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

    ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    গণতন্ত্র শক্তিশালীকরণ ও অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই–যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    বাঁশখালীতে বন্যার্তদের পাশে ছাত্রদল নেতা আফজাল রহমান, ৩০০ পরিবার পেল ত্রাণ

    আলোচনা করে জুলাই সনদকে প্রতিষ্ঠার তাগিদ রিজভীর

    চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা থাকবে: আমিনুল হক

    জিয়াউর রহমানের হত্যাকারী মেজর মোজাফফরের বিচার সেনা আইনেই সম্পন্ন হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    জিয়াউল আহসানের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের বিলাসবহুল বাড়িতে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

    পল্লবীর ক্যাম্পে বিশুদ্ধ পানির নতুন উদ্যোগ: ‘প্রতিটি ক্যাম্পে নিরাপদ পানি, বছরজুড়ে ফ্রি চিকিৎসা দেওয়া হবে’—আমিনুল হক

    জনগণই দেশের প্রকৃত মালিক, আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বাংলাদেশের সামাজিক পরিবেশ-পরিস্থিতি বিবেচনায় তায়কোয়ান্দোর মতো আত্মরক্ষামূলক ক্রীড়া গঠনমূলক ভূমিকা রাখতে পারে: বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুলের

    দেশের ১০ জেলায় স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা সরকারের : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    শনিবার প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন

    প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

    ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া


    • সোমবার, ২৭ জুলাই, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০২
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১:০৫
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:৪৪
      এশা রাত ৯:০৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।