
কুয়েতে মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দূতাবাস এ ঘোষণা দিয়েছে। এর আগে জানানো হয়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে যুক্তরাষ্ট্রের দূতাবাস কুয়েতে সব ভিসা এবং আমেরিকান নাগরিক সেবা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে, যতক্ষণ না পুনরায় সাধারণ কার্যক্রম শুরু হয়। দূতাবাস জানাবে কখন সেবা পুনরায় শুরু হবে এবং জরুরি অবস্থায় আমেরিকান নাগরিকরা কীভাবে ভ্রমণের জন্য জরুরি পাসপোর্ট পেতে পারেন সে বিষয়ের তথ্য। এতে দূতাবাস কর্মীদের ‘সেল্টার ইন প্লেস’ নির্দেশ দেয়া হয়েছে। সমস্ত আমেরিকান নাগরিককেও এটি মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে। কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। তবে সৌদি আরব সীমান্ত বর্তমানে খোলা এবং আমেরিকানরা ই-ভিসার জন্য আবেদন করতে পারেন।
শুক্রবার, ১ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০৪ |
| সূর্যোদয় | ভোর ৬:২৫ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৭ |
| এশা | রাত ৮:৪৭ |