আজ | | | |

শিরোনাম :

দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

প্রকাশ: 5 August, 2026 5:50 pm

চট্টগ্রাম, ০৫ আগস্ট ২০২৬ খ্রি.।ঐতিহাসিক ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে চট্টগ্রাম নিউমার্কেট মোড়ে জুলাই স্মৃতিস্তম্ভে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, এমপি।

আজ বুধবার সকালে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি জুলাই গণঅভ্যুত্থানের মহান শহীদদের স্মৃতির প্রতি এই শ্রদ্ধা জানান। পুষ্পস্তবক অর্পণ শেষে প্রতিমন্ত্রী শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং বিপ্লবের চেতনাকে সমুন্নত রাখার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে গণমাধ্যমের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-শ্রমিক-জনতার অভূতপূর্ব ঐক্যের মাধ্যমে দেশ পুনরায় গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে। এই ঐতিহাসিক অভ্যুত্থানের মূল লক্ষ্যই ছিল বাংলাদেশের প্রান্তিক মানুষের জীবনমানের উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সমাজ থেকে সকল ধরনের বৈষম্য চিরতরে দূর করা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে বর্তমান গণতান্ত্রিক সরকার জনগণের সে লক্ষ্য বাস্তবায়নেই নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে অভিমত ব্যক্ত করেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল।

রাষ্ট্রীয় সংস্কার ও সংবিধান সংশোধনের বিষয়ে প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, “জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ঘোষিত ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’-এর আলোকেই বিএনপি সরকার যাবতীয় সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করবে। ইতিমধ্যেই সরকারের গঠিত সংবিধান সংশোধন কমিটি তাদের কার্যক্রম শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জনগণের কাছে দায়বদ্ধ একটি রাজনৈতিক দল। ফলে কোনো ধরনের তাড়াহুড়া বা হটকারী সিদ্ধান্ত না নিয়ে, সকল অংশীজন ও সাধারণ মানুষের সাথে পরামর্শ ও মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় সংবিধান সংশোধন গ্রহণ করা হবে।”

সংবিধান সংশোধন প্রক্রিয়ার শুভসূচনার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ঐতিহাসিক জুলাই আন্দোলনে অংশ নেওয়া ২০২৪ সালের সকল বীর জুলাইযোদ্ধা ও সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

উক্ত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা প্রশাসক, সিএমপি পুলিশ কমিশনার, চট্টগ্রাম জেলা রেঞ্জের ডিআইজি সহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন গতি: প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন

    মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার

    উত্তরায় পৃথক অভিযানে আওয়ামী লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার

    উত্তরা পূর্ব থানার অভিযানে কিশোর গ্যাংয়ের মূল হোতাসহ গ্রেফতার ৩

    ডিএমপি তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে ৮০ জনকে গ্রেফতার

    শ্রীলঙ্কাকে ৪–০ গোলের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ

    চট্টগ্রামে কর্মরত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম নজরদারিতে, ২ ফোন জব্দ

    যাত্রীসেবা, বিমানভাড়া নিয়ে এয়ারলাইন্সগুলোকে নতুন নির্দেশনা দিল বেবিচক

    তরুণদের রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের আহ্বান ডেপুটি স্পীকারের

    প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনস্থলের লিডার্স লাউঞ্জে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন

    রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ বঙ্গভবনে সফররত ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ সোফির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন

    (এক) টি বিদেশী রিভলবার সহ ১ জন আসামীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক শুরু

    বেনজীর আহমেদকে দেশে ফেরাতে আইনি ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত: স্বরাষ্ট্রমন্ত্রী

    ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিতদের অগ্রণী ব্যাংক থেকে অবাঞ্ছিত ঘোষণা

    কর্মপরিবেশ উন্নতকরণ ও জনস্বার্থে দক্ষতা বৃদ্ধির আহ্বান নবনিযুক্ত সচিব কানিজ মওলার

    পরিচালক নুরুল ইসলামের নেতৃত্বে মহাখালী বাস টার্মিনালে বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন


    • রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৫
      সূর্যোদয়ভোর ৭:১৩
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১৩
      এশা রাত ৭:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।