আজ | | | |

শিরোনাম :

রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি

প্রকাশ: 14 March, 2026 5:08 pm

প্রতিষ্ঠার পর এই প্রথম রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অভিন্ন নীতিমালা অনুসরণ করে লিখিত, ডেমো ক্লাস এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর বিভিন্ন অনুষদ এবং সীড টেকনোলজি ইন্সটিটিউটে। এই নীতিমালা আগে কখনো অনুসরণ করা হতো না। ইতোপূর্বে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে বাছাই করে শিক্ষক নিয়োগ প্রদান করা হতো সেখানে মাস্টার্সের বিষয়টিও বিবেচনা করা হতো না। অনার্স পাশ করেই প্রভাষক পদে নিয়োগ পেত এমনকি এক বিষয়ে মাস্টার্স করা প্রার্থী অন্য বিষয়ে নিয়োগ পেত।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আব্দুল লতিফ বলেন-” নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন পর্যায় থেকে সুপারিশ আসে ফলে মেধাবী প্রার্থী বাদ পড়ার আশংকা থাকে। জুলাই আন্দোলন এর পর আমি দায়িত্ব নিয়েই প্রত্যয় করি শিক্ষক নিয়োগে বিভিন্ন ধরনের সুপারিশ এড়িয়ে মেধাবী শিক্ষার্থীরা যেন নিয়োগ পায় সেবিষয়ে জোর দেয়া। ইতোপূর্বে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে কিন্তু এই প্রথম লিখিত পরীক্ষা নিয়ে প্রতি পদের বিপরীতে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ৫জন প্রার্থীকে ডেমো ক্লাস এবং মৌখিক পরীক্ষার জন্য নির্বাচন করা হয়। তারপর তাদের ডেমো ক্লাস এবং মৌখিক পরীক্ষা নেয়া হয়। প্রার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে বাছাই বোর্ডের প্রত্যেক সদস্য আলাদা আলাদা নাম্বার প্রদান করেন। প্রার্থীদের এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এর প্রাপ্ত সিজিপিএ, লিখিত পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষার নাম্বার যোগ করে সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।”

বাছাই বোর্ডের অন্যতম সদস্য প্রোভিসি প্রফেসর ড. বেলাল হোসেন বলেন,”বিভিন্ন ক্রাটেরিয়ার উপর ভিত্তি করে এবং সম্পুর্ন মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে।”
বাছাই বোর্ডের আরও একজন সদস্য বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর মোঃ আবুল বাশার বলেন,”এবারে অত্যন্ত স্বচ্ছতার সাথে শিক্ষক নিয়োগ প্রদান করা হয়েছে ভবিষ্যতেও শিক্ষক নিয়োগে এই নিয়ম অনুসরণ করা উচিত।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন গুলো আশাবাদ ব্যক্ত করে যে এই ধারা অব্যাহত থাকলে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় মেধাবী শিক্ষক এর মাধ্যমে দেশের জন্য মেধাবী কৃষিবিদ তৈরী করবে। যা কৃষিপ্রধান বাংলাদেশকে আধুনিক বিশ্বায়নের যুগে এগিয়ে নিবে।

তবে বিশ্ববিদ্যালয়ের নিয়োগের বিষয়ে কয়েকজনের অভিযোগ রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা এবং মামলার আসামী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পেয়েছে। এবিষয়ে উপাচার্য মহোদয় বলেন ভাইবাতে কাউকে রাজনৈতিক পরিচয় জিজ্ঞেস সম্ভব নয়, তবে ছাত্রলীগের পদধারী কাউকে নিয়োগ দেয়ার অভিযোগ সত্য নয়। আর মামলার আসামী নিয়োগের তো প্রশ্নই ওঠে না, কারন সরকারি নিয়মানুযায়ী চাকুরির ভেরিফিকেশন এর পর তার নিয়োগ বাতিল হবে।

রাজধানী শিক্ষাঙ্গন/ক্যাম্পাস

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুলাইয়ের শহীদ ও আহত ১০ ব্যক্তির পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর


    • বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৬
      সূর্যোদয়ভোর ৬:৩৫
      যোহরদুপুর ১:০২
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:২৮
      এশা রাত ৮:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।