আজ | | | |

শিরোনাম :

২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

উত্তরা প্রেসক্লাব নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর

প্রকাশ: 22 May, 2026 6:53 pm

মো:শাহজালাল জুয়েল:-রাজধানীর উত্তরায় সাংবাদিক সমাজের অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন “উত্তরা প্রেসক্লাব”-এর ২০২৬-২০২৭ মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের প্রস্তুতি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ভোটার তালিকা প্রধান নির্বাচন কমিশন ও নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এবং ঢাকা-১৮ সংসদীয় আসনের অন্তর্ভুক্ত সাতটি থানার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত উত্তরা প্রেসক্লাবের আগামী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আগামী ২০ জুন ২০২৬ ইং তারিখে। নির্বাচন কমিশন বিশেষ কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে নির্ধারিত এই তারিখেই ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
উত্তরা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত কিন্তু আনন্দঘন অনুষ্ঠানের মাধ্যমে ভোটার তালিকা নির্বাচন কমিশনের হাতে তুলে দেওয়া হয়।

প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির এবং নির্বাচন কমিশনার মনির হোসেন জীবনের হাতে আনুষ্ঠানিকভাবে ভোটার তালিকা হস্তান্তর করেন উত্তরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইব্রাহিম হাসান এবং মহিলা সম্পাদিকা মাহমুদা আক্তার পুষন।

ভোটার তালিকা হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা বলেন, উত্তরা প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের অধিকার রক্ষা, পেশাগত মানোন্নয়ন এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। আসন্ন নির্বাচনও একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান নির্বাচন কমিশনার সেলিম কবির বলেন, “সাংবাদিকদের এই গুরুত্বপূর্ণ সংগঠনের নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সকল প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে এবং একটি উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে আমরা কাজ করছি।”

নির্বাচন কমিশনার মনির হোসেন জীবনও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, “ভোটার তালিকা হাতে পাওয়ার মাধ্যমে নির্বাচনী কার্যক্রম আনুষ্ঠানিকভাবে আরও একধাপ এগিয়ে গেল। এখন পর্যায়ক্রমে তফসিল ঘোষণা, মনোনয়নপত্র বিতরণ, যাচাই-বাছাই ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হবে।”

অনুষ্ঠানকে ঘিরে উপস্থিত সাংবাদিকদের মাঝে উৎসবের আমেজ লক্ষ্য করা যায়। দীর্ঘদিন পর একটি প্রতিযোগিতাপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে অনেক সদস্য উচ্ছ্বাস প্রকাশ করেন। এসময় উত্তরা প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য, জ্যেষ্ঠ সাংবাদিক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সাংবাদিক মহলের প্রত্যাশা, এই নির্বাচনের মাধ্যমে যোগ্য, দক্ষ ও সাংবাদিকবান্ধব নেতৃত্ব উঠে আসবে, যারা উত্তরার সাংবাদিক সমাজের উন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং সাংগঠনিক অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখবেন।

মিডিয়া রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সাদা দল, শেকৃবি এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন।

    বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী :শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এর সাদা দল এর পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা

    নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল

    দক্ষিণখান আজমপুরে স্থানীয় বাসিন্দাদের সাথে বিশেষ মতবিনিময় সব করলেন বিএনপি নেতা আব্দুস সালাম সরকার

    ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

    পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন

    রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে ভোট দেওয়ার জন্য দলের সংসদ সদস্যদের প্রতি আজ আবেগঘন আহ্বান জানিয়েছেন বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল

    আগামীকাল (বৃহস্পতিবার) দুপুরে রাষ্ট্রপতি নির্বাচন: নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার রাতে বঙ্গভবনে

    ঐতিহাসিক রাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত সুন্দর ও সুচারুরূপে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন:সিইসি এ এম এম নাসির উদ্দিন

    এক কোটি কর্মসংস্থানে বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: ইউজিসি সদস্য মামুন

    বাংলাদেশকে উচ্চশিক্ষার হাব হিসেবে প্রতিষ্ঠা করতে কাজ করছে ইউজিসি: সদস্য ড. আব্দুল্লাহ-আল-মামুন

    বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে কার্যকর সম্পর্ক স্থাপনে কাজ করছে ইউজিসি: সদস্য ড. মামুন

    অভিনন্দন বার্তা : অস্ট্রেলিয়ার ডারউইন ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

    প্রযুক্তিনির্ভর কৃষির চালিকাশক্তি হবে তরুণরা: ইউজিসি সদস্য মামুন

    দক্ষ যুবসমাজ গড়তে সরকার বদ্ধপরিকর– যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    দলের জেষ্ঠ মহাসচিব রিজভী সহ ৪ জনকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে

    ইন্ডাস্ট্রি-একাডেমি মেলবন্ধনে বেকারত্ব কমবে: ইউজিসি সদস্য মামুন

    সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষায় গুরুত্ব দিতে হবে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেকে নিজ উদ্যোগে চারা রোপণ করে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি ফ্যাসিবাদের চরিত্র :: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে দেশের প্রতিটি নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৯৯ (নিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব কুষ্টিয়া

    কুড়িগ্রামে বাল্যবিবাহ প্রতিরোধে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত।

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

    এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ:১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ

    উত্তরা এলাকায় কর্মচারীকে কুপিয়ে ডিএল পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাই

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    মাতারবাড়ি আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান


    • শনিবার, ২২ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১৮
      সূর্যোদয়ভোর ৬:৩৭
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২৮
      মাগরিবসন্ধ্যা ৭:২৬
      এশা রাত ৮:৪৫
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।