
স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় প্রকাশ্য দিবালোকে অস্ত্র ঠেকিয়ে নগদ ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল আনুমানিক পৌনে ১০ টার দিকে উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টর সোনারগাঁও জনপদ সড়কে ডেলিসিয়াস কফি শপের সামনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
খবর পেয়ে ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, আজ সকালে নূর নাফি ডেভেলপারস লিমিটেড কোম্পানির সহকারী হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজন উত্তরা পশ্চিম থানার ১১ নং সেক্টরস্থ অফিস থেকে রিক্সাযোগে জনতা ব্যাংকে টাকা জমা দেয়ার জন্য যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছানোর পর এক ব্যক্তি রিক্সা থামানোর জন্য সংকেত দেয়। সেই মুহুর্তে রিক্সা থামানোর পর আরো ৩ জন লোক দ্রুত রিক্সার সামনে চলে আসে। তখন এক দুর্বৃত্ত নিজের হেফাজতে রাখা পিস্তল বের করে হিসাবরক্ষক নাদিম আহমেদ সুজনকে ঠেকিয়ে এবং নিজেতে পিস্তল বাবু পরিচয় দিয়ে সঙ্গে থাকা ২ লাখ ১ হাজার টাকা দিবালোকে প্রকাশ্যে কমান্ডো স্টাইলে ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে কৌশলে পালিয়ে যায়।
এঘটনায় ডেভেলপারস কোম্পানির এমডি মোঃ মনির হোসেন সাংবাদিকদের বলেন, সুজন অফিস থেকে টাকা নিয়ে রাজউকের ফি দিতে উত্তরা ৬ নং সেক্টরে জনতা ব্যাংকে যাওয়ার পথে ছিনতাইয়ের শিকার হয়। ডিএমপি’র উত্তরা পশ্চিম থানা পুলিশের এসআই মো: কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২০ |
| সূর্যোদয় | ভোর ৬:৩৮ |
| যোহর | দুপুর ১:০০ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২১ |
| এশা | রাত ৮:৩৯ |