
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি । কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সর্বস্তরের মানুষের স্বাস্থ্যসেবা আরও গতিশীল, সহজলভ্য ও মানসম্মত করার লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন তিন জন চিকিৎসক যোগদান করেছেন। সেই সাথে হাসপাতালের চিকিৎসাসেবার মান ও সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।
হাসপাতাল সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার পরিধি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে সদ্য যোগদানকারী তিন নতুন চিকিৎসক হলেন— ১. ডাঃ মোছাঃ মারিয়া সুলতানা স্বপ্নীল (সহকারী সার্জন), ২. ডাঃ মোঃ তারেক হাসান হিমু (সহকারী সার্জন), ৩. ডাঃ মোঃ মাহমুদুর রহমান মন্ডল লাবিব (সহকারী ডেন্টাল সার্জন)।
নতুন চিকিৎসকদের আগমনে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে তাঁদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নতুন চিকিৎসকদের মেধা, দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে উপজেলার সাধারণ মানুষ আরও উন্নত সেবা পাবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
এদিকে, আজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি সরজমিনে পরিদর্শন করেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম। পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, ভর্তি থাকা রোগীদের খোঁজখবর নেন এবং সার্বিক চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণ করেন। পরবর্তীতে তিনি দায়িত্বরত চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডাঃ মোঃ রমজান আলী জানান, “নতুন চিকিৎসকদের যোগদান এবং মাননীয় সংসদ সদস্যের পরিদর্শনে হাসপাতালের কর্মচাঞ্চল্য আরও বৃদ্ধি পেয়েছে। নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান নিশ্চিতে এবং সাধারণ মানুষের জন্য মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
নতুন চিকিৎসক পদায়ন ও স্থানীয় জনপ্রতিনিধির নিয়মিত তদারকিতে নাগেশ্বরীর স্বাস্থ্যসেবার মান নতুন মাত্রায় পৌঁছাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৮ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৩ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৬ |
| এশা | রাত ৭:৩৩ |