
লালমনিরহাট প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় সরকার, প্রশাসন ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে যুবদের সংলাপ নিয়ে আদিতমারীতে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইক্যুয়ালিটি’ প্রকল্পের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ আক্টোবর সকালে আদিতমারী উপজেলা পরিষদের সভাকক্ষে ঝংকার যুব সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে এ সভা হয়। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং ঢাকাস্থ নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার গুঞ্জন বিশ্বাস। সভাপতিত্ব করেন ঝংকার যুব সংস্কৃতিক সংগঠনের সভাপতি জামাল হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা জনাব সুনীল সূত্রধর। সঞ্চালক হিসেবে ছিলেন সাধারণ সম্পাদক শিব সুন্দর বর্মন।
সভায় সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার ধারণা ও তার প্রভাব নিয়ে আলোচনা করা হয়। এসব স্টেরিওটাইপ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে সমন্বিত ও যৌথ উদ্যোগ নেওয়ার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়। যুব নেতৃত্বাধীন অ্যাডভোকেসি ও স্থানীয় সরকার, প্রশাসন এবং কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতা নিয়েও আলোচনা হয়।
আয়োজকরা জানান, জেন্ডারভিত্তিক বৈষম্য দূরীকরণে স্থানীয় সরকার, প্রশাসন ও তরুণদের মধ্যে সংলাপ ও পারস্পরিক সহযোগিতা বাড়ানোই এ সভার লক্ষ্য। এতে তরুণদের উদ্যোগ স্থানীয় পর্যায়ে আরও দৃশ্যমান ও গ্রহণযোগ্য হবে বলে আশা প্রকাশ করা হয়।
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৫১ |
| সূর্যোদয় | ভোর ৭:০৮ |
| যোহর | দুপুর ১২:৪২ |
| আছর | বিকাল ৩:৫৩ |
| মাগরিব | সন্ধ্যা ৬:১৬ |
| এশা | রাত ৭:৩৩ |