আজ সোমবার | ৩০শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৩ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |২৫শে শাওয়াল, ১৪৪৭ হিজরি | রাত ২:৩৩

চট্টগ্রামে একটি প্রাইভেটকারকে ধাওয়া করার পর থামিয়ে গুলি করে দুই জনকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
রোববার ভোরে নগরীর চকবাজার চন্দনপুরা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বখতেয়ার হোসেন মানিক ও মো. আব্দুল্লাহ। তাদের বয়স ৩০ থেকে ৩৬ এর মধ্যে। আহতরা হলেন, রবিন ও হৃদয়।
চকবাজার থানার ওসি জাহিদুল কবির বলেন, বাকলিয়া রাজাখালী ব্রিজ থেকে প্রাইভেটকারটিকে ধাওয়া করা হয়। পরে চন্দনপুরা-বাকলিয়া এক্সেস রোডের সেটিকে থামিয়ে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হয়েছেন।
কী কারণে, কারা এ ঘটনা ঘটিয়েছে, তদন্ত করা হচ্ছে বলে জানান ওসি জাহিদুল কবির ।তদেন্তের পর বিস্তারিত জানা যাবে বলে সাংবাদিকদের জানিয়েছেন ওসি।
তবে এই ঘটনায় বিস্তারিত এলাকায় জনমনে আতংক বিরাজ করছে।
রবিবার, ১২ এপ্রিল, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৩ |
| সূর্যোদয় | ভোর ৬:৪০ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:২৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:১৮ |
| এশা | রাত ৮:৩৬ |