আজ বুধবার | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |১২ই জিলকদ, ১৪৪৭ হিজরি | বিকাল ৫:৪৮

শিরোনাম :

আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

যুদ্ধে ভারতের ৮৩ বিলিয়ন, পাকিস্তানের ৪ বিলিয়ন ক্ষতি

প্রকাশ: ১১ মে, ২০২৫ ৫:০৯ অপরাহ্ণ

গত ২২ এপ্রিল বিরোধপূর্ণ কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতের পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে শুরু হয় তীব্র উত্তেজনা।

এর রেশ ধরে ৭ মে রাত ১টা ৫ মিনিটে ভারতের বিমান বাহিনী পাকিস্তানের নয়টি অবস্থান লক্ষ্য করে ২৩ মিনিটব্যাপী হামলা চালায়। এই হামলার কোড নাম দেওয়া হয় ‘অপারেশন সিঁদুর’।

হামলায় ভারতীয় বিমান বাহিনী ব্যবহার করে ড্যাসল্ট রাফাল যুদ্ধবিমান। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্রুজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এই যুদ্ধবিমানগুলো প্রায় ৫৫০ কিলোমিটার আওতার মধ্যে লক্ষ্যস্থলে আঘাত করতে পারে।

পাশাপাশি নির্ভুল লক্ষ্যভেদে সক্ষম গ্লাইড বোমাও ছুড়তে পারে এই যুদ্ধবিমান গুলো।

শুধু ২৩ মিনিটের হামলাতেই ভারতের তৎপরতা সীমাবদ্ধ ছিল না, ৭ মে থেকে ১০ মে পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পরখ করতে তারা বেশকিছু মনুষ্যবিহীন আকাশযান ব্যবহার করে।

এগুলো মধ্যে ছিল ইন্দো-ইসরায়েলি স্কাই স্ট্রাইকার আকাশচারী যান এবং ইসরায়েলের তৈরি হারোপ ড্রোন। এগুলো শুধু লক্ষ্যস্থলে আঘাতই করতে পারে না, পাশাপাশি মাটিতে থাকা রাডার ও ভূমি থেকে আকাশের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম ক্ষেপণাস্ত্রের অবস্থানকে শনাক্ত করতে পারে।

এসব যুদ্ধাস্ত্র ভারত ব্যবহার করেছিল পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক ফোকর খুঁজে বের করার জন্য।

অন্যদিকে, ৭ মে থেকে ১০ মে পাকিস্তান ভারতের ‘অপারেশন সিঁদুরে’র পাল্টা জবাব দিয়েছিল বিমান বাহিনী, সেনাবাহিনী ও ক্ষেপণাস্ত্র ইউনিটকে কাজে লাগিয়ে। পাল্টা হামলায় পাকিস্তানের বিমান বাহিনী তাদের বহুমাত্রিক যুদ্ধবিমান চেংডু জে-১০ সি ব্যবহার করে।

এসব যুদ্ধবিমান দৃষ্টিসীমার বাইরে আকাশ থেকে আকাশের লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আঘাতে সক্ষম। এছাড়া এতে রয়েছে পাল্টা আঘাত করার ইলেকট্রনিক যুদ্ধাস্ত্র বহনের সক্ষমতা।

৭ মে রাত ১টা ৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত আধুনিক আকাশপথের যুদ্ধে এক অনন্য নজীর সৃষ্টি করে পাকিস্তান।

এ সময় ভারতের হামলায় ব্যবহার করা ফ্রান্সের তৈরি নতুন প্রজন্মের বহুমাত্রিক ড্যাসল্ট রাফাল বহরের তিনটি যুদ্ধবিমান ধ্বংস করে দেয় পাকিস্তান, যা ছিল যুদ্ধক্ষেত্রে এসব যুদ্ধবিমান হারানোর প্রথম ঘটনা। এছাড়া পাকিস্তান দাবি করে তারা ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করে।

এসব ড্রোন বিমান বিধ্বংসী কামান ও ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র এড়াতে সক্ষম ছিল।

৭ মে থেকে ১০ মের মধ্যবর্তী সময়ে এই ৮৭ ঘণ্টা ২৫ মিনিটে ভারতের এনআইএফটিওয়াই-৫০ এবং বিএসই সেনসেক্স পুঁজি বাজার ব্যবস্থা থেকে ৮২ বিলিয়ন ডলার খোয়া যায়।

ভারতের উত্তরাঞ্চলের আকাশপথ বন্ধ থাকায় বিমান চলাচল খাত প্রতিদিন আট মিলিয়ন ডলার করে ক্ষতির সামনে পড়ে। আইপিএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে টেলিভিশন স্বত্ব, টিকিট বিক্রি ও বিজ্ঞাপন থেকে ৫০ মিলিয়ন ডলার লোকসান হয়।

এছাড়া সামরিক খরচ বাবদ চলে যায় প্রায় ১০০ মিলিয়ন ডলার। যুদ্ধবিমান হারানোর জন্য ক্ষতি হয় ৪০০ মিলিয়ন ডলার।

তাছাড়া বাণিজ্যে ব্যাঘাত, দেরিতে কার্গো ও লজিস্টিক পৌঁছানোর কারণে ক্ষতি হয় দুই বিলিয়ন ডলার। সব মিলিয়ে এই সংঘাতে প্রায় ৮৩ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে ভারতের।

অন্যদিকে, ৭ মে থেকে ১০ মে প্রায় ৮৭ ঘণ্টা ২৫ মিনিট সময়ে পাকিস্তানের কেএসই-১০০ সূচক ৪ দশমিক ১ শতাংশ পতন হয়। এর ফলে প্রায় আড়াই বিলয়ন ডলার পুঁজি হারায় শেয়ারমার্কেট।

পাকিস্তানের পিএসএল ক্রিকেট বন্ধ হয়ে যাওয়ার কারণে ১০ মিলিয়ন ডলার ক্ষতি হয় দেশটির। এছাড়া আকাশপথ বন্ধ হয়ে যাওয়ার কারণে বিমান পরিবহণ খাতে ক্ষতি হয় প্রায় ২০ মিলিয়ন ডলার। পাকিস্তানের প্রতিদিনের সামরিক খরচ হয় প্রায় ২৫ মিলিয়ন ডলারের।

ড্রোন অপারেশন, রাডার নিয়ন্ত্রিত ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্রভৃতি খাতে খরচ হয় ৩০০ মিলিয়ন ডলার। সংঘাতে সব মিলিয়ে পাকিস্তানের ক্ষতি হয় প্রায় ৪ বিলিয়ন ডলার।

৮৭ ঘণ্টার এই যুদ্ধ কেবল আকাশপথেই সীমাবদ্ধ ছিল না, এর ফলে বিপর্যয় হয় পুঁজিবাজারে, ধাক্কা লাগে দেশ দুটির অর্থনীতিতে। কাল্পনিক মহাশক্তি হয়ে ওঠার এই লড়াইয়ে প্রতি ঘণ্টায় ক্ষতি হয় ১ বিলিয়ন ডলার।

এই দুই পরাশক্তিকে যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ও ড্রোন হারানোর মাধ্যমেই ক্ষতির মুখে পড়তে হয়নি বরং পুঁজিবাজারে ধস, মুদ্রার অবমূল্যায়ন, সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, বাণিজ্যিক বিমান চালনার ক্ষেত্রে লোকসান ও বিদেশি বিনিয়োগ হারানোর মতো পরিস্থিতিরও শিকার হতে হয়েছে।

আর্ন্তজাতিক

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    আর্থিকভাবে অসচ্ছল মানুষের অ্যাকসেস টু জাস্টিস বা ন্যায়বিচার প্রাপ্তি নিশ্চিত করতে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বর্তমানে বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অস্তিত্ব নেই

    প্রধানমন্ত্রীর জনপ্রশাসন মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টার সাথে ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধি দলের সাক্ষাৎ

    মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর

    প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ–চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে ঘরহারা পরিবারগুলো পাচ্ছেন নতুন ঠিকানায় বাড়িঘর

    মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থান: সত্যের পক্ষে থাকার আহ্বান আমিনুল হকের

    প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে স্বাস্থ্যখাতে বৈপ্লবিক পরিবর্তন আসছে: রাঙ্গামাটিতে দীপেন দেওয়ান এমপি

    জনগণের শান্তি নষ্ট করে ১৭৩ দিন হরতাল পালন করবে সেই সুযোগ আমরা আর কাউকে দেবো না: যশোরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    ৫০০ শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতাল ভবনের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    প্রধানমন্ত্রী তারেক রহমান যশোরের শার্শায় হাতে মাটি কেটে ঐতিহাসিক উলসী খালের পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেছেন

    জ্বালানি সংকট সমাধানে জাতীয় সংসদে ১০ সদস্যের বিশেষ কমিটি গঠন

    ইউনেস্কো প্রতিনিধিদের সঙ্গে মাহ্‌দী আমিনের সাক্ষাৎ, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব প্রদান

    চাঁদপুর সেতুর টোল নিয়ে অংশীজনের মতামত সভা

    চাঁদপুরে পাউবোর কাজে ঠিকাদারের স্বেচ্ছাচারিতায় নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ, দাপ্তরিকভাবে কাজ বন্ধ রাখার নির্দেশ

    চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: শহীদ শাহরিয়ারের পিতার (শ্বশুর) চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জনগণকে ক্ষমতায়ন ও তরুণদের আকাঙ্ক্ষা পূরণে কাজ করবে সরকার: উপদেষ্টা মাহদী আমিন

    ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখার ঘোষণা, আবাহনী ক্লাব পরিদর্শনে ক্রীড়া প্রতিমন্ত্রী

    জেলা পরিষদ প্রশাসনের জায়গা কেউ অবৈধ ভাবে দখল করে রাখতে পারবে না:জেলা পরিষদের প্রশাসক

    কোন প্রকার মাদক, কিশোর গ্যাং,জুয়া , দখলবাজি, টেন্ডারবাজি,মব,মব চলবে না: সখিপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স

    বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক:ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি

    থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

    চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


    • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৬
      সূর্যোদয়ভোর ৬:২৬
      যোহরদুপুর ১২:৫৬
      আছরবিকাল ৪:২২
      মাগরিবসন্ধ্যা ৭:২৬
      এশা রাত ৮:৪৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।