আজ বৃহস্পতিবার | ৫ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রমজান, ১৪৪৭ হিজরি | রাত ৪:৩০

শিরোনাম :

এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা। প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিদলের বৈঠক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪২ অপরাহ্ণ

কুয়েত : গতকাল  ১৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখে, বাণিজ্য মন্ত্রণালয়, ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বারস অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং অন্যান্য বাণিজ্য সংস্থার প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি বাণিজ্য প্রতিনিধিদল কুয়েত চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (কেসিসিআই) এর চেম্বার ভবনের আল বুম হলে আয়োজিত এক বাণিজ্য সভায় অংশগ্রহণ করেন। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা, বিভিন্ন খাতে সম্ভাবনার সন্ধান এবং টেকসই বাণিজ্য অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে আলোচনা হয়।

বাংলাদেশী প্রতিনিধিদলে রপ্তানীমুখী তৈরি ও বয়নকৃত পোশাক, ঔষধ, কৃষি পণ্য এবং নবায়নযোগ্য জ্বালানির মতো বিভিন্ন শিল্প-কোম্পানি অন্তর্ভুক্ত ছিল। কেসিসিআই -এর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট খাতের বিশিষ্ট কুয়েতি ব্যবসায়ীরাও সভায় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ২০১৬ সালে এফবিসিসিআই এবং কেসিসিআই-এর মধ্যে সহযোগিতার একটি প্রোটোকল স্বাক্ষরিত হয় এবং সেই চুক্তি স্বাক্ষরের পর এটিই ছিল প্রথম সভা।

কেসিসিআই-এর সহকারী মহাপরিচালক জনাব ফিরাস এম. আল আওদা-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে সভা শুরু হয়। তিনি প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং কুয়েত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা আরও জোরদার করার জন্য চেম্বারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এরপর, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডাব্লিউসি, পিএসসি সভায় বক্তব্য রাখেন। তিনি বলেন, এ সভা কেবল ২০১৬ সালের সহযোগিতার প্রোটোকলের চেতনাকে অব্যাহত রাখেনি বরং দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক অংশীদারিত্বের এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তিনি বাংলাদেশের দ্রুত বিকাশমান অর্থনীতি, কর্মক্ষম তরুণ জনশক্তি এবং শক্তিশালী শিল্প প্রবৃদ্ধি, বিশেষ করে তৈরি পোশাক, ঔষধ, তথ্যপ্রযুক্তি, জাহাজ নির্মাণ, নবায়নযোগ্য জ্বালানি এবং কৃষিপণ্য-প্রক্রিয়াজাতকরণের মতো খাতগুলোকে কুয়েতি বিনিয়োগকারীদের জন্য অপার সম্ভাবনা হিসেবে তুলে ধরেন।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) এবং সফররত বাণিজ্য প্রতিনিধিদলের প্রধান জনাব মো. আব্দুর রহিম খান বাংলাদেশের গতিশীল ব্যবসা পরিবেশ সম্পর্কে একটি বিস্তারিত উপস্থাপনা প্রদান করেন। তিনি দেশের কৌশলগত অবস্থান, দক্ষ জনবল এবং জনসংখ্যাগত সুবিধার কথা তুলে ধরেন। তিনি তৈরি পোশাক, ঔষধ, ভোগ্যপণ্য, তথ্যপ্রযুক্তি, প্লাস্টিক, চামড়া, জুতা এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতের অগ্রগতির পাশাপাশি সাম্প্রতিক অবকাঠামোগত উন্নয়ন এবং বিদেশী বিনিয়োগকে সহজতর করার লক্ষ্যে নীতিগত সংস্কারের কথাও তুলে ধরেন। তিনি ব্যবসায় সহজতা বৃদ্ধির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত ওয়ান-স্টপ পরিষেবার কথাও তুলে ধরেন। জনাব খান কুয়েতি ব্যবসায়ীদের বাংলাদেশ সফর করার এবং এ সুযোগগুলো সরাসরি প্রত্যক্ষ করার আমন্ত্রণ জানান।

বাংলাদেশের শিল্প প্রতিনিধিরা খাত-ভিত্তিক সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন, বিনিয়োগ প্রস্তাব উপস্থাপন করেন এবং তাদের কুয়েতি অংশীদারদের বাংলাদেশে সরেজমিন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানান। বিশেষ করে স্বাস্থ্যসেবা খাতে সম্ভাবনার কথা তাঁরা বিশেষ জোর দিয়ে উল্লেখ করেন।

কুয়েতি পক্ষ বাংলাদেশ থেকে আমদানি সম্প্রসারণ এবং আউটসোর্সিং খাতে সহযোগিতার গভীর আগ্রহ প্রকাশ করে। কেসিসিআই প্রতিনিধিরা বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়নের জন্য বাংলাদেশে একটি প্রতিনিধিদল প্রেরণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সভাটি বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ বৃ্দ্ধির লক্ষ্যে পারষ্পরিক সহযোগিতা জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে। এই সভাটি বাংলাদেশ ও কুয়েতের মধ্যে আরো শক্তিশালী ও অংশীদারিত্তভিত্তিক অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

Bangladesh Business Delegation Meets Kuwait Chamber of Commerce and Industry to Strengthen Economic Ties:
On 16 September 2025, a business delegation from the People’s Republic of Bangladesh, comprising representatives from the Ministry of Commerce, the Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI), and other trade bodies, participated in a business meeting organized by the Kuwait Chamber of Commerce and Industry (KCCI) at Al Boom Hall, Chamber Building.

The discussions focused on strengthening economic relations between the two brotherly nations, exploring opportunities in various sectors, and building sustainable trade partnerships. The Bangladeshi delegation included companies from diverse industries such as ready-made and knitted garments, pharmaceuticals, agricultural products, and renewable energy. Senior officials of KCCI and prominent Kuwaiti businessmen from relevant sectors also attended the meeting. It is worth noting that a Protocol of Cooperation was signed between the FBCCI and KCCI in 2016, and this was the first meeting held since that agreement.

The meeting began with welcome remarks by Mr. Firas M. Al-Oda, Assistant Director General of KCCI, who warmly received the delegation and reaffirmed the Chamber’s commitment to deepening business cooperation between Kuwait and Bangladesh. Then, H.E. the Ambassador of Bangladesh to the State of Kuwait Major General Syed Tareq Hussain, OSP, awc, psc, also addressed the gathering. In his remarks, the Ambassador emphasized that this meeting not only continued the spirit of the 2016 Protocol of Cooperation but also marked the beginning of a new chapter in the growing economic partnership between the two brotherly countries. He highlighted Bangladesh’s rapidly expanding economy, youthful population, and robust industrial growth, particularly in garments, pharmaceuticals, IT, shipbuilding, renewable energy, and agro-processing, as offering significant opportunities for Kuwaiti investors.Mr. Md. Abdur Rahim Khan, Additional Secretary (Export) of Bangladesh’s Ministry of Commerce and head of the delegation, delivered a detailed presentation on Bangladesh’s dynamic business environment. He underscored the country’s strategic location, skilled workforce, and demographic advantages. He also outlined progress in key sectors such as garments, pharmaceuticals, consumer goods, IT, plastics, leather, footwear, and healthcare, alongside recent infrastructure developments and policy reforms aimed at facilitating foreign investment. He further highlighted the one-stop services provided by the Bangladesh Investment Development Authority (BIDA) and the Ministry of Foreign Affairs to enhance the ease of doing business. Mr. Khan extended an invitation to Kuwaiti business leaders to visit Bangladesh and witness these opportunities firsthand.

Industry representatives from Bangladesh elaborated on sector-specific prospects, presenting investment proposals and inviting their Kuwaiti counterparts to explore facilities in Bangladesh, with particular attention to opportunities in the healthcare sector.

The Kuwaiti side expressed strong interest in expanding imports from Bangladesh and exploring outsourcing collaborations. KCCI representatives also indicated plans to organize a delegation visit to Bangladesh to assess investment prospects on site.

The meeting concluded with a mutual understanding to intensify cooperation, with the shared objective of boosting trade and investment between Bangladesh and Kuwait, paving the way for a stronger and more collaborative economic partnership.

অর্থনীতি প্রবাসের সংবাদ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বগুড়ায় সড়ক দূর্ঘটনায় বেঁচে যাওয়া শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    রাজনীতি শুধুমাত্র জনগণের কল্যাণের জন্য: পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

    এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে:মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

    গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ঈদ উপহার প্রধানমন্ত্রীর

    বিদ্যানন্দের “১ টাকায় ঈদের বাজার” উদ্বোধন করলেন ত্রানমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি।

    বড়ুয়া খাল পুন:খনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    রাজধানীতে ফোর্টিস হাসপাতালের উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল

    কুড়িগ্রাম প্রেসক্লাবে কার্যকরী কমিটিতে দুই বছরের জন্য যুগ্ম সম্পাদক নির্বাচিত হলেন আশরাফুল হক রুবেল

    ভিয়েনায় স্বরাষ্ট্রমন্ত্রী ও ব্রিটিশ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক: পুলিশ সংস্কার ও রোহিঙ্গা ইস্যুতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা।

    প্রবাসীদের যেকোনো বিপদে ও প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক সরকার সবসময় তাদের পাশে থাকবে

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ২৮ দিনের ২৮ পদক্ষেপের কথা উল্লেখ করে একে ‘এক অভূতপূর্ব কর্মযজ্ঞ’ বলে বর্ণনা করেছেন উপদেষ্টা মাহদী আমিন

    চা বিক্রেতা নানী-নাতনী’র কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    ঈদযাত্রা সুষ্ঠু, সুন্দর ও নির্বিঘ্ন করতে পুলিশের সব ইউনিটের ফোর্স মাঠে মোতায়েন থাকবে : আইজিপি মো. আলী হোসেন ফকির

    ওএসডি হাতিয়া উপজেলা ইউএনও মো. আলাউদ্দিন:নারীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক হলেন অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল

    পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করায় মিরপুর এলাকার ৩১৭ জন কোমলমতি শিশুর হাতে পুরস্কার হিসেবে নতুন সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর

    নড়াইলে খাল খননের কাজের উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

    বিএনপি দিনাজপুর জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব তারেক রহমান

    খালটি চালু হলে কৃষি উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে: দিনাজপুরে তারেক রহমান

    আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে সকাল ৮টায় ডিএনসিসির কেন্দ্রীয় ঈদ জামাত

    বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে —–ডেপুটি স্পীকার

    শিক্ষাপ্রতিষ্ঠানে সভাপতি হওয়ার ন্যূনতম যোগ্যতা নির্ধারণ,বেস লাইন হবে স্নাতক পাস : শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    ‘সংস্কার পরিষদ’ নামে কোনো কিছুর অস্তিত্ব নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

    প্রধানমন্ত্রী তারেক রহমান সকল ধর্মের মানুষের জন্য শান্তিপূর্ণ দেশ গড়ার অঙ্গীকার করেছেন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ৫ সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসকরা

    প্রতিটি ওয়ার্ডে ফুটসাল খেলার সুবিধা নিশ্চিত করা হবে, যেন সব বয়সের মানুষ সহজেই খেলার সুযোগ পায়: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    শুধু বগুড়া নয় দেশের প্রত্যেকটি জেলার উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সব পরিকল্পনা করে রেখেছেন:আতিকুর রহমান রুমন

    উপজেলা স্বাস্থ্য কেন্দ্রগুলোকে মা, শিশু ও নবজাতকদের স্বাস্থ্যসেবার মূল কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে : জুবাইদা রহমান

    চবির সাবেক জাতীয়তাবাদী ছাত্রদল ফোরামের ইফতার মাহফিলে ছাত্রদলের নবীন- প্রবীণ নেতাদের মিলনমেলা

    ইউজিসির নীতিমালায় নিয়োগ প্রক্রিয়ায় তিন ধাপ পেরিয়ে শিক্ষক নিয়োগ: শেকৃবি


    • বুধবার, ১৮ মার্চ, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫০
      সূর্যোদয়ভোর ৭:০৫
      যোহরদুপুর ১:০৭
      আছরবিকাল ৪:৩২
      মাগরিবসন্ধ্যা ৭:০৯
      এশা রাত ৮:২৪
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।