আজ সোমবার | ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি | রাত ১১:১৯

লালমনিরহাট প্রতিনিধি::লালমনিহাটের পাটগ্রামে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে চার যুবককে রাশিয়ায় রুশ সেনাবাহিনীতে বিক্রি করা ও নিরাপদে তাদের দেশে ফিরিয়ে আনা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার।
আজ সোমবার পাটগ্রাম উপজেলা পরিষদ চত্বরে দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
জানা গেছে, স্থানীয় দালাল চক্র চাকরির প্রলোভন দেখে জনপ্রতি ৯/১০ লাখ টাকার বিনিময়ে গত ৭ মে তারা রাশিয়ায় পাড়ি জমান। রাশিয়ায় গিয়ে চার যুবক রুস সেনাবাহিনীর কাছে বিক্রি হওয়ার বিষয় জানতে পারে পরিবারকে সংবাদ দিলে পরিবার তাদের ফিরে আনার জন্য প্রশাসনের কাছে সাহায্য জানান।
এই ঘটনায় দালাল চক্রের ৩ সদস্যের নামে ভুক্তভোগী পরিবার পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, রাশিয়ায় পৌঁছানোর পর ওই যুবকেরা বুঝতে পারেন যে তাদের প্রতিশ্রুত চাকরিতে নয়, বরং রুশ সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে এবং ইউক্রেন যুদ্ধে অংশ নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এ অবস্থায় তারা চরম অনিশ্চয়তা ও ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন বলে অভিযোগ করেন স্বজনরা।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, মানবপাচার ও প্রতারণার মাধ্যমে যুবকদের যুদ্ধক্ষেত্রে পাঠানো অত্যন্ত গুরুতর অপরাধ। তারা দ্রুত সরকারি পর্যায়ে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে চার যুবককে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
সোমবার, ১ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৫ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৬ |
| আছর | বিকাল ৪:১৬ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪১ |
| এশা | রাত ৯:০৮ |