
গোলাম মোস্তফা রাঙ্গা: কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের পাকা ধানের জমিসমূহ পানিতে ডুবে যায়। শ্রমিকের অভাবে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। ১৪ মে উক্ত গ্রাম হতে একজন ভিডিপি সদস্য পাকা ধানের জমি পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার একটি ভিডিও রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন কে জানায়।
উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে জানায় এবং পরবর্তী নির্দেশনা মোতাবেক ১৫ মে সকালে উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ও ভিডিপি সদস্য নিয়ে পানিতে থাকা শ্রী রিপন চন্দ্রের পাকা ধান কেটে দেয়। এমন উদ্যোগ দেখে জমির মালিক ও স্থানীয় ব্যাক্তিবর্গ অনেক আনন্দিত হয়ে তাদের প্রতি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৭ |
| সূর্যোদয় | ভোর ৬:১৫ |
| যোহর | দুপুর ১:০২ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৯ |
| এশা | রাত ৯:১৭ |