আজ শনিবার | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ |১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি | সকাল ৮:২১

শিরোনাম :

চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধু ডা. জুবাইদা রহমান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন:বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চায় না বিএনপি: নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখার সূত্রপাত হতে যাচ্ছে :নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ। দেশনেত্রীর জন্য জাতির প্রার্থনা আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা সহ সম্ভাব্য তারিখ জানালেন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম তারেক রহমানের দেশে আসার হিথ্রো বিমানবন্দরের ছবিটি পুরোনো, ভিন্নমতাবলম্বীদের  প্রচার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ঘোষণা করেছে সরকার

সরকারি প্রাথমিক বিদ্যালয়: ৬৫৩১ জনের ফলাফল বাতিলের রায়ের বিরুদ্ধে আবেদনের শুনানি কাল

প্রকাশ: ২ মার্চ, ২০২৫ ৮:৪১ পূর্বাহ্ণ

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে নিয়োগ দিতে ৬ হাজার ৫৩১ জনের প্রকাশিত ফলাফল বাতিলসংক্রান্ত রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) শুনানির জন্য আগামীকাল সোমবার দিন রাখা হয়েছে।

আবেদনকারীপক্ষের সময়ের আরজির পরিপ্রেক্ষিতে আজ রোববার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ এ দিন রাখেন।
এর আগে এক রিটের চূড়ান্ত শুনানি নিয়ে গত ৬ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে ৬ হাজার ৫৩১ জনকে নিয়োগ দিতে প্রকাশিত চূড়ান্ত ফলাফল এবং নির্বাচিত ব্যক্তিদের অনুকূলে নিয়োগপত্র ইস্যুর সিদ্ধান্ত আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হয়। পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত বছরের ২৩ জুলাইয়ের পরিপত্র অনুসরণ করে প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে নতুন করে ফলাফল প্রকাশ করতে নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের রায়ের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে নিয়মিত লিভ টু আপিল করা হয়। লিভ টু আপিলটি গত ১৮ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার আদালতে ওঠে। সেদিন চেম্বার আদালত লিভ টু আপিলটি ২ মার্চ আপিল বিভাগে শুনানির জন্য নির্ধারণ করেন। লিভ টু আপিলটি আদালতের আজকের কার্যতালিকায় ১৪ নম্বর ক্রমিকে ছিল।

আদালতে লিভ টু আপিলকারীর পক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।

পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এক দিন সময় মঞ্জুর করে আদালত আগামীকাল (সোমবার) শুনানির জন্য রেখেছেন।’

২০২৩ সালের ১৪ জুন এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরপর ৬ হাজার ৫৩১ প্রার্থীকে নির্বাচন করে গত বছরের ৩১ অক্টোবর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের গত ১১ নভেম্বরের এ-সংক্রান্ত আদেশ অনুসারে নির্বাচিত প্রার্থীদের অনুকূলে ২০ নভেম্বর নিয়োগপত্র ইস্যু করার কথা ছিল। তবে এই নিয়োগের ক্ষেত্রে কোটা অনুসরণের অভিযোগ তুলে ফলাফল প্রকাশের বৈধতা চ্যালেঞ্জ করে নিয়োগবঞ্চিত ৩১ প্রার্থী গত বছরের নভেম্বরে রিট করেন।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের ১৯ নভেম্বর হাইকোর্ট রুল দেন। ৩১ অক্টোবর ও ১১ নভেম্বরের সিদ্ধান্তের কার্যক্রম স্থগিত করেন।

রুলে ৩১ অক্টোবরের ফলাফল প্রকাশের বিজ্ঞপ্তি ও নিয়োগ বিষয়ে ১১ নভেম্বরের নির্দেশনাসংবলিত স্মারক কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব, মহাপরিচালকসহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়।

হাইকোর্টের আদেশ (৩১ অক্টোবর ও ১১ নভেম্বরের সিদ্ধান্ত স্থগিত) স্থগিত চেয়ে প্রাথমিক শিক্ষা বিভাগ লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে, যা গত ৯ ডিসেম্বর আপিল বিভাগে শুনানির জন্য ওঠে। সেদিন শুনানি নিয়ে আপিল বিভাগ লিভ টু আপিল নিষ্পত্তি করে দিয়ে হাইকোর্টে এ-সংক্রান্ত রুল নিষ্পত্তির নির্দেশ দেন। চূড়ান্ত শুনানি শেষে রুল যথাযথ (অ্যাবসলিউট) ঘোষণা করে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি রায় দেওয়া হয়।

অপরাধ অর্থনীতি আইন/আদালত আর্ন্তজাতিক এক্সক্লুসিভ কুমিল্লা কুয়েত খুলনা খেলাধুলা চট্টগ্রাম চাঁদপুর জন্মদিন জাতীয় ঢাকা দুর্ঘটনার সংবাদ দৃষ্টি আকর্ষণ নির্বাচনী সংবাদ নোয়াখালী প্রধান খবর প্রবাসের সংবাদ প্রশাসন বরিশাল বাংলাদেশ বিনোদন ব্রাহ্মণবাড়িয়া মিডিয়া রংপুর রাজধানী রাজনীতি রাজশাহী লেখকের কলাম শিক্ষাঙ্গন/ক্যাম্পাস শোক-সংবাদ ও শ্রদ্ধাঞ্জলী সাহিত্য/গল্প-কবিতা সিলেট স্বাস্থ্য

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    দেশপ্রেমের প্রতীক বেগম খালেদা জিয়া

    ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল: আমিনুল হক

    স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান ইশরাকের

    এই মূহূর্তে বেগম খালেদা জিয়ার সুস্থতা আমাদের কাছে মূখ্য : রুহুল কবির রিজভী আহমেদ

    দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জুবাইদা রহমান

    চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রায় সঙ্গী হতে ঢাকায় পৌঁছেছেন পুত্রবধু ডা. জুবাইদা রহমান

    কর্মসূচি: দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দেশব্যাপী মসজিদে মসজিদে জুম্মার নামাজ শেষে দোয়া অনুষ্ঠিত হবে

    নওগাঁর পত্নীতলায় র‌্যাব কর্তৃক মাদকদ্রব্য সহ একজন আটক

    রাণীশংকৈলে কৃষি কর্মকর্তা হামলার ঘটনায়-থানায় মামলা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন

    আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে লালমনিরহাটে নানা আয়োজন

    দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় হরিনারায়ণপুরে হাজারো নেতাকর্মীর দোয়া মাহফিল

    তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছেন:বেগম খালেদা জিয়ার লন্ডনযাত্রা কিছুটা বিলম্ব হতে পারে

    দেশে অনিবার্য কোনো পরিস্থিতি তৈরি না হলে নির্বাচন বিলম্ব হোক তা চায় না বিএনপি: নজরুল ইসলাম খান

    খালেদা জিয়া ঐক্যের প্রতীক: আমিনুল হক

    বেগম খালেদা জিয়ার মতো নেত্রী হাজার বছরে একজনও আসবে না: ইশরাক

    খালেদা জিয়ার সুস্থতা কামনায় রমনা থানার বিএনপি’র উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মিলাদ অনুষ্ঠিত

    উত্তরা বিভাগের ৭ থানায় আসছেন নতুন অফিসার ইনচার্জ ( ওসি ) , পুরাতনরা ঢাকা সিটিতেই

    নড়াইলে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার

    তারেক রহমানের নিরাপত্তার গভীরভাবে পর্যবেক্ষণ করবেন অস্ট্রেলিয়া

    লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ১

    আদালত অবমাননার অভিযোগে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চেয়ে আবেদন করেছেন আইনজীবী ফজলুর রহমান

    ইশরাক হোসেনের আহ্বান: গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন

    বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা

    জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

    ইসি থেকে আজ নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ

    সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যত বাংলাদেশের গণতান্ত্রিক পথচলার রূপরেখার সূত্রপাত হতে যাচ্ছে :নির্বাচন কমিশনার মোহাম্মদ সানাউল্লাহ।

    নড়াইলের তুলারামপুর হাইওয়ে থানার কার্যক্রম চলছে ভাড়া বাড়িতে

    আশুলিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিএনপির মিলাদ ও তবারক বিতরন

    নড়াইলে যুবকের পচাগলা লাশ উদ্ধার

    খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আমিনুল হকের দোয়া অনুষ্ঠান


    • শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৬:০৭ পূর্বাহ্ণ
      সূর্যোদয়ভোর ৭:২৭ পূর্বাহ্ণ
      যোহরদুপুর ১২:৪৯ অপরাহ্ণ
      আছরবিকাল ৩:৫১ অপরাহ্ণ
      মাগরিবসন্ধ্যা ৬:১২ অপরাহ্ণ
      এশা রাত ৭:৩২ অপরাহ্ণ
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।