আজ বৃহস্পতিবার | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:০৯

শিরোনাম :

সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

পিআর পদ্ধতি চায় যোগ্যতাহীনরা, জনগণ চায় ব্যালটে ভোট দিয়ে সরকার গঠন – আমিনুল হক

প্রকাশ: ৩ জুলাই, ২০২৫ ৩:৪৭ অপরাহ্ণ

বিডি দিনকাল ডেস্ক : “ইউনিয়ন পরিষদের মেম্বার হওয়ার যোগ্যতা নেই, তারাই পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন চায়”— এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বৃহস্পতিবার (৩ জুলাই) তেজগাঁও ও শিল্পাঞ্চল থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-
“আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে এবং সেই নির্বাচনে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সেই নির্বাচন বানচাল করতেই নতুন ফর্মুলা হিসেবে পিআর পদ্ধতি সামনে আনা হয়েছে, যা জনগণের সাথে একটি প্রতারণা।”

তিনি বলেন, “কিছু নতুন রাজনৈতিক দল পিআর পদ্ধতির কথা বলছে, এটা হাস্যকর। কারণ এই পদ্ধতিতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হয় না। আমরা চাই উৎসবমুখর পরিবেশে জনগণের সরব অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক।”

আমিনুল হক আরও বলেন, “নির্বাচন নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেনো, বাংলাদেশের মানুষ তা মেনে নেবে না। কারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ব্যালটের মাধ্যমে নির্বাচিত করতে চায়। সেই ব্যালটই হবে ফেব্রুয়ারির নির্বাচনের একমাত্র মাধ্যম।”

তিনি উল্লেখ করেন, “৫ আগস্টের পর থেকে আমরা অন্তবর্তী সরকারের প্রতি বারবার আহ্বান জানিয়েছি— গত ১৫ বছরে দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন মানুষ ভোট দিতে চায়। অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করুন যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং সেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে।”

অন্তবর্তী সরকারের ব্যর্থতার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “এক বছর পার হতে চললো, অথচ কোনো সংস্কার হয়নি, স্বৈরাচারের দোসরদের বিচার হয়নি। রাষ্ট্রীয় কোনো কাঠামোগত পরিবর্তনও দেখা যায়নি।”

তিনি বলেন, “গত ১৭ বছর ধরে বিএনপির নেতাকর্মীরা জুলুম-নিপীড়নের শিকার হয়েও রাজপথে আন্দোলন করে স্বৈরাচারের পতন নিশ্চিত করেছে। তাই এই ত্যাগী, পরীক্ষিত, নিবেদিত কর্মীরাই সবার আগে দলের সদস্য পদ নবায়ন করতে পারবে।”

সতর্কবার্তা দিয়ে তিনি বলেন, “যারা দিনে বিএনপি আর রাতে আওয়ামী লীগের সাথে লিয়াজু করে, কিংবা ব্যবসা করে— সেই সুবিধাবাদীরা দলের সদস্য পদ নবায়ন করতে পারবে না। তবে যারা সমাজের ভালো মানুষ এবং বিএনপিকে ভালোবাসে, তাদের আমরা দলে সদস্য নবায়নের সুযোগ দেবো।”

নেতাকর্মীদের উদ্দেশে আমিনুল হক বলেন, “আপনাদের হাত ধরে যেন ভুলেও আওয়ামী লীগের দোসররা বিএনপির সদস্য না হতে পারে— এই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”

শিল্পাঞ্চল থানা বিএনপির আহবায়ক আইনুল ইসলাম চঞ্চল ও তেজগাঁও থানা বিএনপি আহবায়ক ইন্জিঃ মোঃ মিরাজ উদ্দিন হায়দার আরজু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব, ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক ও সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি, এবিএমএ রাজ্জাক (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মুহাম্মদ আফাজ উদ্দিন, মোঃ শাহ আলম, মহানগর সদস্য এল রহমান, মোজাম্মেল হোসেন সেলিম, নূরুল হুদা ভূইয়া নূরু, হাজী নাসির উদ্দিন, মনিরুল আলম রাহিমী, শামীম পারভেজ, হুমায়ুন কবির রওশন, ইব্রাহিম খলিল, এমএস আহমাদ আলী, ছাত্রদল ঢাকা মহানগর উত্তরের সাবেক সি: যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, ছাত্রদল ঢাকা মহানগর উত্তর সহসভাপতি আবু বক্কর সিদ্দিক সুমন, তেজগাঁও থানা ছাত্রদলের সদস্য মিলন খান, তেজগাঁও থানা বিএনপি যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান কবির, শিল্পাঞ্চল থানা বিএনপি যুগ্ম আহবায়ক মাহমুদুল আলম মন্টু, স্বেচ্ছাসেবকদল শিল্পাঞ্চল থানার সিনিয়র যুগ্ম আহবায়ক মকবুল হোসেন প্রমুখ।

রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

    “নারায়ণগঞ্জের মাসদাইরে র‍্যাব-১১ এর চিরুনি অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজাসহ ১৩ জন আটক

    প্রথমবারের মতো এবার প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৬ মে চাঁদপুর এবং ২৫ মে ফেনী জেলা সফর করবেন

    নাগরিক দুর্ভোগের আরেক নাম ঢাকা -১৮ : সামান্য বৃষ্টি হলেই ডুবে যায় সড়ক

    অন্যান্য দেশের তুলনায় তেলের দাম যথেষ্ট নিয়ন্ত্রণে আছে: মাহদী আমিন

    পার্বত্য চট্টগ্রামকে উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্ত করতে জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা রাখতে হবে: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এর মাতার মৃত্যুতে বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা

    বাংলাদেশ পুলিশের শীর্ষ পদে ৩৯ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে

    প্রধানমন্ত্রীর সহধর্মিণী ও বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বাস্থ্যসেবা কোনো সুবিধা নয় বরং এটি প্রতিটি মানুষের মৌলিক অধিকার

    শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশকে ঘিরে ঢাকাসহ সারাদেশে এখন পর্যন্ত নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত

    হাওরবাসীর জন্য সরকার সম্ভব সবকিছু করবে- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেনটেটিভের সৌজন্য সাক্ষাৎ

    ক্ষুদে ফুটবলার সোহাদার পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী—চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিল সরকার

    যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক’র সাথে ব্রিটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সরকার সুষম উন্নয়ন, জলবায়ু সহনশীলতা এবং স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নে প্রতিশ্রুতিবদ্ধ- পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান

    ইসলামী বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় অ্যাথলেটিক্স ও বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    মির্জাগঞ্জের সুবিদখালী মহিলা কলেজে’র অধ্যক্ষ আবদুর রহমানের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগসহ আদালতে মামলা

    আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ওয়াদা পূরণ–সরকারিকরণ হচ্ছে গাবতলীর ‘শহীদ জিয়া ডিগ্রি কলেজ’

    ‘তৃণমূলের প্রতিভায়ই গড়বে বিশ্বমুখী ক্রীড়া’—কূটনীতিতেও নতুন জোর: আমিনুল হক

    প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুরে আগমন উপলক্ষে জেলা বিএনপির বিশেষ সভা

    দ্যা ডেইলি স্টার” এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    প্রধানমন্ত্রীর চলাফেরা, কথাবার্তায় যে চমৎকার সারল্য ও সংযম, তা ইতিহাসে বিরল: উপদেষ্টা মাহদী আমিন

    হজ ক্যাম্প থেকে চুরি হওয়া সৌদি রিয়াল উদ্ধারসহ দুইজনকে গ্রেফতার করেছে বিমানবন্দর থানা পুলিশ

    আওয়ামী লীগ সরকার দেশটাকে একেবারে তলাবিহীন ঝুড়িতে পরিণত করে রেখে গিয়েছে:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এড. আহমেদ আযম খান

    পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয় সচিব

    ১৪ টি উড়োজাহাজ কিনতে আজ যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে  চুক্তি স্বাক্ষর করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস

    এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বেলারুশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ:পুলিশ প্রশিক্ষণে সহযোগিতা দিবে ইউনেস্কো


    • বুধবার, ৬ মে, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০০
      সূর্যোদয়ভোর ৬:২১
      যোহরদুপুর ১২:৫৫
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:২৯
      এশা রাত ৮:৫১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।