আজ | | | |

শিরোনাম :

বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আটজনের মৃত্যু হয়েছে:একদিনে ডেঙ্গু নিয়ে নতুন করে ২ হাজার ৩৬ জন হাসপাতালে ভর্তি জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনে অংশগ্রহণ সফলভাবে সম্পন্ন করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে:মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওকে পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশ: 3 July, 2025 6:19 pm

যত দ্রুত সম্ভব বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো রুবিওকে এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সমপ্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার টেলিফোন আলাপ হয়। সেই আলাপকালে পররাষ্ট্র উপদেষ্টা প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় উপস্থিত ছিলেন। সেই ফোনালাপ বিষয়ে বৃহস্পতিবার (৩রা জুলাই) পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। ৩০শে জুনের আলোচনার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন খুব চমৎকার পরিবেশে কথাবার্তা হয়েছে। আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথাও বলেছেন এবং কথায় কথায় উঠে এসেছে যে, যথা শিগগির সম্ভব নির্বাচন করা হোক। কোন পক্ষ থেকে নির্বাচনের কথা বলা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, দু’পক্ষের কথাবার্তাই হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মাঝে এই কথাগুলো উঠে এসেছে। নির্বাচন প্রসঙ্গে তারা জিজ্ঞাসা করেছেন এবং এ ব্যাপারে আমাদের যে সংস্কার কার্যক্রম চলছে, সেটির বিষয়েও তাদের সমর্থনের কথাও ব্যক্ত করেছেন। তখন তাদের জানানো হয়েছে যে আসলে যত শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে। যুক্তরাষ্ট্রের শুল্ক আলোচনা নিয়ে তিনি বলেন, আজকে (বৃহস্পতিবার) ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করবো যে, একটি সমাধানে আমরা দু’পক্ষ পৌঁছাতে পারবো এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।

শেখ হাসিনার প্রত্যাবাসন প্রসঙ্গ: এদিকে ভারত থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যাবাসন না হওয়ার বিষয়ে কোনো আক্ষেপ আছে কিনা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আক্ষেপ একটি লোডেড টার্ম। কার কতটুকু আক্ষেপ, এটি আমি জানি না। আমরা এভাবে দেখি- আমরা ফেরত আনার জন্য চিঠি দিয়েছি। প্রয়োজনে সেটি ফলোআপ করা হবে। এটুকুই।

ঢাকায় মানবাধিকার অফিস খোলার বিষয়ে চুক্তির খসড়া বিবেচনা করছে জাতিসংঘ: এদিকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, জাতিসংঘের মানবাধিকার-বিষয়ক কমিশনারের কার্যালয়ের ঢাকা মিশন চালুর বিষয়ে চার দফা খসড়া আদান-প্রদান করা হয়েছে। বর্তমানে চুক্তির খসড়াটি বিবেচনা করছে জাতিসংঘ। এরপর কোনো পরিবর্তন না হলে দু’পক্ষ এটি সই করবে। তিন বছরের জন্য অফিস খোলার বিষয়ে দু’পক্ষ সম্মত। তিন বছর পরে নবায়ন না হলে অফিস থাকবে না। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি বলেন, চুক্তিটি খসড়া পর্যায়ে আছে এবং খসড়া আদান-প্রদান হওয়ার পরে এটি একটি ডকুমেন্ট রেডি হবে; যেখানে একটি শব্দও পরিবর্তন করতে হবে না, তখন আমরা সই করবো। তখন আমি বিস্তারিত বলতে পারবো। খসড়া পর্যায়ে এটি আলাপ না করাই ভালো। তিন বছরের জন্য এই অফিসের বিষয়ে দু’পক্ষ সম্মত হয়েছে এবং দুই বছরের মাথায় পর্যালোচনা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, ‘খসড়াটি এখন জাতিসংঘ বিবেচনা করছে। জাতিসংঘ মানবাধিকার অফিসের মেয়াদ নির্দিষ্ট করা আছে। মেয়াদ শেষ হওয়ার পরে পরবর্তী সরকার যদি মনে করে তাদের সঙ্গে চুক্তি নবায়ন করবে, তাহলে তারা থাকবে, নাহলে তারা থাকবে না। খসড়া কত দিনের মধ্যে চূড়ান্ত হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এ ধরনের কোনো টাইমফ্রেম নেই। এরইমধ্যে দু’পক্ষের চারবার খসড়া চালাচালি হয়েছে। এরপর আমরা সেটিকে পরিবর্তন করেছি। তারা আবার কিছু পরিবর্তনের কথা বলেছে। কাছাকাছি যাওয়ার পরে অন্যান্য যে প্রক্রিয়া আছে, সেটি শুরু করেছি। সেই পর্যায়ে তাদের দেয়া কিছু পরিবর্তন আছে এবং অনেকটা আমরা সম্মত হয়েছি। বাকি পরিবর্তনগুলো যদি তারা গ্রহণ করে এবং বলে যে, আবার পরিবর্তন করো, তবে আমরা দেখবো সেটি পরিবর্তন করা যাবে কিনা। নতুন জাতিসংঘ আবাসিক প্রতিনিধি হিসেবে যার নাম প্রস্তাব করা হয়েছে, তাকে নিয়ে কোনো ‘অস্বস্তি’ আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, তারা প্রস্তাব করেছে। আমাদের পক্ষ থেকে সম্মতি দিতে হবে। আমরা এখনও সম্মতির প্রক্রিয়া শুরু করিনি। কাজেই প্রক্রিয়া শুরু হোক, তারপরে বলা যাবে।

মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের বিষয়ে জানতে চেয়েছে সরকার: ওদিকে সন্ত্রাসী কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে গত ২৭শে জুন ৩৬ জন বাংলাদেশিকে আটক করেছে মালয়েশিয়ান কর্তৃপক্ষ। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছে বাংলাদেশ সরকার। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন। বৃহস্পতিবার উপদেষ্টা দপ্তরে সাংবাদিকদের বলেন, ‘মালয়েশিয়ায় বাংলাদেশিদেরকে সন্ত্রাসবাদী সন্দেহে আটক করা হয়েছে। আমরা তাদের কাছে বিস্তারিত জানতে চেয়েছি। আশা করছি, কিছুদিনের মধ্যে জানতে পারবো। তাদের কয়েকজনের বিরুদ্ধে মালয়েশিয়া কর্তৃপক্ষ মামলা করবেন। কয়েকজনকে দেশে ফেরত পাঠিয়ে দেবেন। বিষয়টি এখনও ফ্লুইড আছে। মো. তৌহিদ হোসেন বলেন, বাংলাদেশে ফেরত পাঠালে স্বাভাবিকভাবে আমাদের যাচাই করতে হবে, (জঙ্গি) সংগঠনের সঙ্গে তাদের সম্পৃক্ততা কতটুকু। সেটি আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। বিদেশি ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে এ ধরনের কর্মকাণ্ড নেতিবাচক প্রভাব ফেলবে কিনা, জানতে চাইলে উপদেষ্টা বলেন, যেকোনো নেতিবাচক বিষয়ই ভিসাপ্রাপ্তির ক্ষেত্রে প্রভাব ফেলে। ফেলবে না, এটি আমি বলতে পারি না। আমরা যদি সঠিক পদক্ষেপ নেই, তাহলে সেটির প্রভাব কমানো যাবে।

এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বাসযোগ্য নগরী গড়াই এখন মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ইশরাক

    দৃষ্টিপাত: প্রধানমন্ত্রী, সরকার ও বিএনপিকে অজনপ্রিয় করে তোলার এক অতি সূক্ষ্ম কাজ চলছে এবং দ্রুততার সঙ্গে—ব‍্যারিস্টার আবু সায়েম

    ভূমি মন্ত্রণালয়ের নিয়োগ পরীক্ষায় প্রক্সি জালিয়াতি ধরল কর্তৃপক্ষ: ভুয়া প্রার্থীকে পুলিশে সোপর্দ, আইনানুগ ব্যবস্থা গ্রহণ

    ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বীমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    সারাদেশে ইয়াবার নামে বিক্রি হচ্ছে “মায়াবড়ি” ইয়াবা খাবি খা, মারা যাবি যা,,,,

    নগর বদলের প্রতিশ্রুতির আগে বদলাক প্রচারের সংস্কৃতি

    ঢাকা বিমানবন্দরে তিনটি পৃথক অভিযানে ৭৮১.৩ গ্রাম স্বর্ণালংকার,মোবাইল,ল্যাপটপ ও সিগারেটসহ ৭ জন আটক করেছে এয়ারপোর্ট এপিবিএন

    খেলাধুলার মাধ্যমে একটি সুন্দর দেশ গঠন করা সম্ভব: দিনাজপুরে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তরুণদের জন্য নেয়া সরকারের উদ্যোগ বাস্তবায়িত হলে বেকারত্ব থাকবে না: ইউজিসি সদস্য ড. মামুন

    দলের ভরাডুবির মাঝে বাংলাদেশী দুই ফুটবলারের নাইট ক্লাবের ছবি ভাইরাল! নিবেদন নিয়ে প্রশ্ন

    প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ

    গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী

    ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্প পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    খেলাকে পেশা হিসেবে গ্রহণের বার্তা দিলেন ত্রাণ ও দূর্যোগ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু

    হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণে প্রধানমন্ত্রীর প্রতি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের গভীর কৃতজ্ঞতা

    জনগণের সম্পৃক্ততা নিশ্চিতকরণে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

    ‘প্রত্যেক ঘরে কর্মসংস্থান সৃষ্টিই সরকারের লক্ষ্য’ –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় ভোলায় ইলিশা বায়োগ্যাস পল্লীর শুভ উদ্বোধন

    স্টুডেন্টস ফর সভরেন্টি’র গোলটেবিলে বক্তারা: চট্টগ্রাম বন্দরের এনসিটি ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দিলে বছরে আর্থিক ক্ষতি হবে ৯২ মিলিয়ন ডলার

    এবার সদ্য বিলুপ্ত ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য হাফিজুর রহমান শুভ্র সহ মিরপুরের তিন নেতাকে বহিস্কার

    যুবদল উত্তরের পর এবার ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

    ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা

    সামাজিক অপরাধ ও পারিবারিক সহিংসতার মূল উৎস মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে: হাটহাজারীতে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বিএনপিকে জনগণের কাছে বিভ্রান্ত ও হেয় করতে চক্রান্ত করে কৃত্রিম সারের সংকট সৃষ্টি করা হয়েছে-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    ৪৮ (আটচল্লিশ) পিস ইয়াবা ট্যাবলেট‘সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গেপ্রফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    দেশে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রশিক্ষণ একাডেমি : ইউজিসি সদস্য ড. মামুন

    বঙ্গভবনে প্রথমবারের মতো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    তত্ত্বাবধায়ক সরকার কী প্রক্রিয়ায় এবং কাদের নিয়ে গঠন করা হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: সালাহউদ্দিন আহমদ

    উত্তরায় প্রায় ৮ লক্ষ টাকা মূল্যর ২৬২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-১

    পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং ও আধুনিক সুযোগ-সুবিধায় এগিয়ে যাবে পার্বত্য অঞ্চলের শিক্ষার্থীরা—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন


    • সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৩৬
      সূর্যোদয়ভোর ৬:৫১
      যোহরদুপুর ১২:৪৭
      আছরবিকাল ৪:১০
      মাগরিবসন্ধ্যা ৬:৪২
      এশা রাত ৭:৫৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।