আজ | | | |

শিরোনাম :

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

নারীর প্রতি সহিংসতা- নির্যাতন ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হচ্ছে সরকার:আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল

প্রকাশ: 9 March, 2025 4:51 pm

রোববার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। ছবি: পিআইডি

ঢাকা : নারীর প্রতি সহিংসতা রোধে পরিবর্তিত কিছু আইনি পদক্ষেপ নেয়ার চিন্তা করা হচ্ছে উল্লেখ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল জানিয়েছেন, নারীর প্রতি সহিংসতা- নির্যাতন ও নৈরাজ্যমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অত্যন্ত কঠোর হচ্ছে সরকার।

আজ দুপুরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠকে অংশগ্রহণ শেষে আইন মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের নারীর প্রতি যে সহিংসতা নির্যাতন ও ধর্ষণ হচ্ছে সেটা কোন ভাবেই গ্রহণযোগ্য নয় এবং তা কোনোভাবেই মেনে নেয়া হবে না। এই মামলাগুলোর সুবিচার- দ্রুত নিষ্পত্তি এবং যেকোনো ধরনের যৌন হয়রানি বন্ধের জন্য প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে এই সরকার এবং প্রশাসনের সকলেই বদ্ধপরিকর, এখানে কোনোরকম সন্দেহের অবকাশ নেই।’

এ বিষয়ে প্রধান উপদেষ্টার সাথে আলোচনার কথা জানিয়ে তিনি বলেন, আজ এই মিটিংটা হওয়ার কথা ছিল না, কিন্তু কিছু ঘটনার কারণে আপনাদের মত আমরাও চরম বিব্রত। আজকে সকালে এসে আমরা মিটিং করেছি একটা আইনগত পরিবর্তন আনার জন্য। কিছু বিষয় আমাদের অংশীজনদের সাথে পরামর্শ করতে হবে এরপর আমরা তা চূড়ান্ত করব এবং চেষ্টা করব কয়েক দিনের মধ্যে এই আইনগত পরিবর্তনটা আনার জন্য।

এ সময় তিনি বলেন, দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা যাবে না এবং দায়িত্ব যাকে দেয়া হবে তাকেই নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। তদন্তের জন্য নতুন বেঁধে দেওয়া সময় হবে ১৫ দিন ও বিচারের জন্য নির্ধারিত করা হয়েছে ৯০ দিন।

এসময় আইন উপদেষ্টা বলেন, ‘৯০ দিনের মধ্যে যদি বিচার নাও হয়, তবে এই অজুহাতে কাউকে জামিন দেওয়া যাবে না। পূর্ববর্তী আইনে ১৮০ দিনের মধ্যে বিচার না হলে ধর্ষণের আসামিকে জামিন দেওয়া হতো কিন্তু এখন থেকে সেটা আর করা হবে না।’

তিনি বলেন, ‘এখানে ধর্ষণের মামলার বিচারের ক্ষেত্রে যদি কোন রকম গাফিলতি থাকে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল অ্যাকশন নেওয়ার সুনির্দিষ্ট বিধান আমরা আইনের সংযোজন করব। এছাড়া এ ধরনের মামলা বিচারের ক্ষেত্রে ডিএনএ ফরেনসিক নেয়ার প্রক্রিয়াতে অনেক সময় লেগে যায়, যেহেতু এই প্রক্রিয়াটা দেশে অপ্রতুল। এর ফলে বিচার প্রক্রিয়া অনেক দেরি হয়ে যায়। আমরা আমাদের অংশীজনদের সাথে আলোচনা করে এ বিষয়ে সংশোধন আনব।

আইন উপদেষ্টা বলেন, উপযুক্ত ক্ষেত্রে বিচারক যদি মনে করে তাহলে শুধু মাত্র মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতেই মামলার বিচার কার্য এবং তদন্ত কার্য চালানো সম্ভব, তাহলে সেরকম ব্যবস্থা তিনি নিতে পারবেন। সরকারের পক্ষ থেকে প্রত্যেকটি জেলায় ডিএনএ ফরেনসিক ল্যাবরেটরি স্থাপন করার জন্য অচিরেই পদক্ষেপ নেওয়া হবে। এছাড়াও এ বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় আমাদের যে আলোচনা হয়েছে সেখানে আরো কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি।

আসিফ নজরুল বলেন, রাস্তাঘাটে যদি যৌন নিপীড়ন হয়, হয়রানি হয় তাহলে এই ব্যাপারে প্রতিকার নিশ্চিত করার জন্য পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা আলাদা টোল ফ্রি হটলাইন দ্রুত প্রদান করা হবে এবং এ বিষয়ে বিস্তারিত ২৪ ঘণ্টার মধ্যে জানিয়ে দেয়া হবে। এর কার্যক্রম পরিচালনার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ডেডিকেটেড সেল থাকবে, সেইসঙ্গে ধর্ষণ মামলাগুলো তদন্ত করার জন্য আইন মন্ত্রণালয়ের আলাদা একটা সেল থাকবে, যেখানে কাউকে অযথা কালক্ষেপণ যেন না করা হয় সেটা দেখা হবে।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আইন সংশোধন করার জন্য অংশীদারদের সাথে আলোচনা করার পর সপ্তাহখানেকের মধ্যে আমরা একটা ড্রাফ্ট বা খসড়া তৈরি করব, হয়ত সেটা পাস হতে আর কয়েকদিন সময় লাগবে। সংক্ষুব্ধ হয়ে মানুষ দাবি করেছে ২৪ ঘণ্টা মধ্যে বিচার। কিন্তু আইনগতভাবে আমাদের পক্ষে সেটা সম্ভব নয়, আপনারা জানেন আইনের একটা নিয়ম আছে। বলা হয় দ্রুত বিচার করতে গিয়ে অনেক সময় অবিচার করা হয়ে যেতে পারে। পুলিশ এবং আদালত সবাই একসাথে কাজ করে আশা করি দ্রুতই বিচার কাজ শেষ করতে পারবো। তবে প্রস্তাবিত এ সব বিষয়ে আমরা অংশীজনদের সাথে আলোচনা করব।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম।

গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের পক্ষ থেকে মানুষকে এ বিষয়ে সচেতন করার জন্য সচেতনতা মূলক ভিডিও সহ যে ধরনের প্রচারণা চালানো যায় সেটি নিয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সাথে প্রয়োজনে আলোচনা সাপেক্ষে কি করা যায় সেটা নির্ধারণ করবো। বর্তমানে বাংলাদেশের আইনশৃঙ্খলার সাথে জড়িত বিভিন্ন ইস্যু যেন মিডিয়াতে ভালোভাবে উপস্থাপিত হয় এবং এগুলোকে মনিটর করার বিষয়টি আমরা চিন্তাভাবনা করছি। এ বিষয়গুলো কীভাবে মিডিয়া ফোকাস করবে সেটা নিয়ে আলোচনা করতে আমরা খুব শীঘ্রই গণমাধ্যম কর্মীদের সাথে আলোচনায় বসবো।

তিনি বলেন, যিনিই অপরাধ বা মব জাস্টিস করেন না কেন, তিনি যে ধর্মের, বর্ণের বা লিঙ্গের হোক তাকে আইনের আওতায় আনার জন্য সিদ্ধান্ত হয়েছে এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, সামনে যেকোনো ধরনের নৈরাজ্যকর মব পরিস্থিতি সৃষ্টি হলে, এখন থেকে আমরা কঠোর ভূমিকা পালন করব। সমাজের অস্থিতিশীলতা বা সকল ধরনের নৈরাজ্যের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি এটা আমাদের আজকের মিটিং থেকে সিদ্ধান্ত নিয়েছি। (বাসস)

আইন/আদালত এক্সক্লুসিভ জাতীয় প্রধান খবর প্রশাসন

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর বাংলাদেশের কূটনীতিতে নতুন মাইলফলক: স্থানীয় সরকার মন্ত্রী

    কেআইবিতে চাঁদাবাজির প্রতিবাদে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, শেকৃবিতে প্রতিবাদ সমাবেশ

    তরুণ শিল্পীদের তুলির আঁচড় আমাদের অদম্য সাহস ও আত্মত্যাগের ইতিহাস স্মরণ করিয়ে দেয়: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল 

    চীনে রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

     পার্বত্য চট্টগ্রামে গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো আর যাবে না- বললেন পার্বত্য প্রতিমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে বেইজিংয়ের গ্রেট হলে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার


    • শনিবার, ২৭ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৬
      সূর্যোদয়ভোর ৬:১৪
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:২০
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৭
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।