আজ | | | |

শিরোনাম :

১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান ভূমি সেবায় সর্বোচ্চ জনস্বার্থ ও কাজের মান নিশ্চিত করার নির্দেশনা ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই , শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে

শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

প্রকাশ: 15 October, 2026 1:43 pm

হাটহাজারী (চট্টগ্রাম), ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি.।শিক্ষার মূল উদ্দেশ্য কেবল জিপিএ বা ভালো ফলাফল অর্জন নয়; বরং শিক্ষার্থীদের সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন, এমপি।

আজ উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান নাংগলমোড়া শামসুল উলুম কামিল মাদরাসার গভর্নিং বডি, শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাদরাসার গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব লায়ন সালাউদ্দিন আলীর সভাপতিত্বে আয়োজিত এই সভায় দ্বীনি শিক্ষার প্রসার, শিক্ষার মানোন্নয়ন, প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ও শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, একটি শিক্ষিত, নৈতিক ও মানবিক সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকা অপরিসীম। আধুনিক বিশ্ব ও ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, প্রযুক্তি ও সাধারণ জ্ঞানে পারদর্শী হতে হবে।

শিক্ষকদের জাতি গঠনের কারিগর আখ্যায়িত করে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল বলেন, পাঠ্যবইয়ের জ্ঞান বিতরণের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সততা, শৃঙ্খলা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতা সৃষ্টি করা শিক্ষকদের অন্যতম মূল দায়িত্ব। বিশেষ করে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্ন নেওয়া এবং মেধা বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী পরামর্শ দিয়ে বলেন, সফলতার জন্য কঠোর পরিশ্রম, সময়ানুবর্তিতা ও আত্মগঠনের কোনো বিকল্প নেই। মাদক, অসৎ সঙ্গ ও সময়ের অপচয় ত্যাগ করে পিতা-মাতা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় তথ্যপ্রযুক্তি, ভাষাগত দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী অর্জনের পাশাপাশি দেশীয় সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে তা দেশের কল্যাণে নিয়োজিত করার পরামর্শ দেন প্রতিমন্ত্রী।

প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন প্রসঙ্গে ব্যারিস্টার মীর হেলাল বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান এগিয়ে নিতে শিক্ষক, অভিভাবক, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শিক্ষার উপযুক্ত পরিবেশ সৃষ্টি ও ঝরে পড়া রোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আজিজ, ভূমি প্রতিমন্ত্রীর এপিএস আমিনুল ইসলাম, হাটহাজারী থানার ওসি জাহিদুর রহমান এবং উপজেলা প্রকৌশলী রফিকুল আলম।

বিকালে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি পল্লী মঙ্গল সমিতি মাঠ, চৌধুরীহাট, হাটহাজারী, চট্টগ্রামে হিন্দু ভক্তদের মাঝে পুজার সামগ্রী বিতরণ করেন।

চট্টগ্রাম বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত

    চট্টগ্রামে সাইবার পুলিশ সেন্টারের কার্যক্রমের শুভ সূচনা, ডিজিটাল তদন্ত সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ পুলিশের নতুন মাইলফলক

    বৃহত্তর রাজশাহী সমিতি রাজশাহী বিভাগের পদোন্নতিপ্রাপ্ত কৃতি সচিবদের সংবর্ধনা দিল

    রাজধানীতে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে প্রধান ৫৪৫ চাঁদাবাজ-সন্ত্রাসী:গ্রেপ্তারের নির্দেশ, মামলা না থাকলে ডিটেনশনের চিন্তা

    দেশের সব বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে ইন্টারন্যাশনাল অফিস: ইউজিসি সদস্য ড. মামুন

    নারীসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরার তুরাগ থানা পুলিশ

    বিএনপি’র ভুলের অপেক্ষা রাজনীতিতে!

    আলহাজ¦ সালাহ উদ্দিন আহমেদ র মৃত্যুতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    সেই ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য আসনে ২৩-এর উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি

    সামাজিক যোগাযোগমাধ্যমসহ সর্বত্র কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে:রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

    দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ থেকে ২২ অক্টোবর সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে

    আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য কমিউনিটি ব্যাংকের অনুদান

    ৩৩ (তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট, ৪৭ (সাতচল্লিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    ভূমি সেবায় সর্বোচ্চ জনস্বার্থ ও কাজের মান নিশ্চিত করার নির্দেশনা ভূমি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর

    ‘চাঁদাবাজ ও দখলদারদের জায়গা বিএনপিতে নেই , শৃঙ্খলা ভঙ্গের দায়ে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    “নিষেধাজ্ঞা আমাদের আরও শক্তিশালী করেছে”: মস্কো চেম্বার সভাপতি

    তারেক রহমানের ‘আই হ্যাভ এ প্ল্যান’: যানজটমুক্ত ঢাকা গড়তে নাগরিকের হাতেই ডিজিটাল হাতিয়ার

    আজমপুরে স্কুল মাস্টার রমিজ উদ্দিন এর দোকান দখল করে ২০ লক্ষ্য টাকা চাঁদা দাবি দক্ষিণ খান থানা বিএনপি নেতা মতিউর রহমান মতির

    রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

    রাজধানীর তুরাগ থানা পুলিশের অভিযানে গ্রেপ্তার খুলনার ফুলতলা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর দেশের প্রতিটি প্রান্তের সকল জাতিগোষ্ঠীকে জাতীয় মূলধারায় সম্পৃক্ত করার ঐতিহাসিক ভিত্তি স্থাপন করেছিলেন: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী এমপি

    পারিবারিক দ্বন্দ্বে বিএনপি নেতৃবৃন্দকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে লালমনিরহাট জেলা বিএনপি’র সংবাদ সম্মেলন।

    চাকুরীর সুযোগ সৃষ্টি করতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য চালু হচ্ছে তিনটি বিশেষ কোর্স : ইউজিসি সদস্য ড. মামুন

    জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    ত্রয়োদশ জাতীয় সংসদের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

    পার্বত্য মন্ত্রী সাচিং প্রু’র সাথে সৌজন্য সাক্ষাত করলেন ফ্রান্সের রাষ্ট্রদূত জাঁ-মার্ক সেরে-শার্লে


    • বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪০
      সূর্যোদয়ভোর ৬:৫৬
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৪:০৪
      মাগরিবসন্ধ্যা ৬:৩৩
      এশা রাত ৭:৪৮
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।