
স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ এবং ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম ১৬ অক্টোবর ২০২৬, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে কামাল আতাতুর্ক এভিনিউ সংলগ্ন বনানী মাঠে ‘গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন’ আয়োজিত শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং উপস্থিত দর্শনার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চেয়ারম্যান ও বিএনপি কার্যনির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বনানী সোসাইটির সভাপতি শওকত আলী ভূঁইয়া, গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি অলোক সাহাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নিরাপদে শান্তিপূর্ণভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে।
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪১ |
| সূর্যোদয় | ভোর ৬:৫৬ |
| যোহর | দুপুর ১২:৪৪ |
| আছর | বিকাল ৪:০৪ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩২ |
| এশা | রাত ৭:৪৭ |