আজ | | | |

শিরোনাম :

যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি) সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার

র‍্যাব হেডকোয়ার্টারের সামনে জুলাই মঞ্চের শহীদি মার্চ কর্মসূচি পালন

প্রকাশ: 14 March, 2025 4:34 pm

গণহত্যার বিচার, গণহত্যায় জড়িত আওয়ামিলীগ, যুবলীগ সহ অঙ্গ সংগঠনসমূহ নিষিদ্ধ ঘোষণা, গণহত্যায় অংশগ্রহণকারী রাজনৈতিক দলের সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রশাসনের কর্মকর্তাদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই মঞ্চ। গত ১৮ ফেব্রুয়ারী থেকে শাহবাগে শুরু হয় এই অবস্থান কর্মসূচি পালন করে আসছে জুলাই মঞ্চ। আশুলিয়ায় জুলাই আন্দোলনে ৭ জনের লাশ পুড়ানোর ঘটনায় ১০ মার্চ আশুলিয়া থানার সামনে প্রথম শহিদী মার্চ পালন করে জুলাই মঞ্চ। বিগত ১৬ বছরে র‍্যাবের যেসকল সদস্য গুম খুন ও ক্রসফায়ারের সাথে জড়িত তাদের বিচারের দাবিতে আজকে শুক্রবার র‍্যাব হেডকোয়ার্টারের সামনে দ্বিতীয় শহিদী মার্চ পালন করা হয়। বিকাল ৪ টায় উত্তরায় ‌র‍্যাব হেডকোয়ার্টারের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শহীদি মার্চে জুলাই মঞ্চের প্রতিনিধি সাকিন হোসাইন বলেন,র‍্যাব বাংলাদেশের জনগণের জন্য আতঙ্কের একটি নাম। তারা এমন সব কাজ করেছে যার ফলাফল হিসেবে জাতিসংঘ ও হিউম্যান রাইটস ওয়াচ এর মত প্রতিষ্ঠান গুলো র‍্যাবকে নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। গুম কমিশনের তথ্য মতে ১৬ শত গুমের অভিযোগের মধ্যে প্রাথমিক পর্যায়ে ১৭৩ টি গুমের অভিযোগ এসেছে র‍্যাবের বিরুদ্ধে। র‍্যাবের বর্তমান ডিজি নিজে স্বীকার করেছেন যে বিগত সময়ে র‍্যাব গুম, খুন, ক্রস্ফায়ারের সাথে জড়িত ছিলো। অথচ ৭ মাস পার হলেও এখনো র‍্যাবের যে সদস্যরা গুম খুন ক্রসফায়ারের সাথে জড়িত তাদের তালিকা প্রকাশ করেনি র‍্যাব। পাশাপাশি ২৪ এর গণ অভ্যুত্থানের র‍্যাবের যারা গণহত্যায় জড়িত হয়েছে তাদের শাস্তির আওতায় আনা হয়নি। আমরা র‍্যাবকে স্পস্ট বার্তা দিয়েছি নতুন বাংলাদেশে কোন ভাবেই গুম, খুন, ক্রসফায়ার ফিরে আসতে দেওয়া হবেনা। মানবতাবিরোধী অপরাধে বাংলাদেশের শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য যেন আর কখনোই জড়িত না হয় সে আহবান জানাচ্ছি।

আরেক প্রতিনিধি আরিফুল ইসলাম বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে বর্তমানে প্রশাসন কোন সহযোগিতা করছে না। স্বৈরাচারের আমলে নিয়োগ পাওয়া তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। আওয়ামিলীগ গণহত্যায় জড়িত,তাদের বিচারের মুখোমুখি করতে হবে এবং আওয়ামিলীগ কে নিষিদ্ধ করতে হবে। গণহত্যার বিচার ও আওয়ামিলীগ কে নিষিদ্ধ না করা পর্যন্ত জুলাই মঞ্চের কর্মসূচি অব্যাহত থাকবে।

শহীদি মার্চে সংহতি জানিয়ে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বলেন,” র‍্যাব গঠন করা হয়েছিলো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য কিন্ত বিগত সময়ে সরকার তাদের দলীয় বাহিনী হিসেবে ব্যবহার করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্য খারাপ না,যারা আওয়ামিলীগের দলীয় বিবেচনায় নিয়োগ কিংবা পদোন্নতি পেয়েছিল,তারাই হাসিনাকে রক্ষা করতে ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে। তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। পুরো বাহিনী কে প্রশ্নবিদ্ধ করা যাবে না। মানবাধিকার লঙ্ঘনের দায়ে র‍্যাবকে নিষিদ্ধ করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন। সবশেষ জুলাই গণঅভ্যুত্থানেও পতিত স্বৈরাচার সরকার কে র‍্যাবকে দলীয় কাজে ব্যবহার করেছে। র‍্যাবের এই কলঙ্ক মুছতে হলে র‍্যাবকে বিলুপ্ত করে নতুন কোন বাহিনী গঠন করতে হবে।

অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিলো অনেক বেশি। সংস্কারের কথা বললেও সাত মাস পেরিয়ে গেলেও ৭%সংস্কারও করতে পারে নাই। তাই দ্রুত সময়ের মধ্যে সংস্কারের কাজ দৃশ্যমান করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হলে পুলিশকে ফাংশন করতে দিতে হবে। পুলিশ কে ফাংশন করতে না দিলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে না। সব রাজনৈতিক দলের নেতাদের উচিত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশকে সহযোগিতা করা।জুলাই গণঅভ্যুত্থানে আইনশৃঙ্খলা বাহিনীর যেসকল সদস্য জড়িতদের তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। ২৪ এর অভ্যুত্থানে শহীদ হওয়া ২০০০ ছাত্র-জনতার পরিবার যতক্ষন পর্যন্ত নির্বাচন না চাইবে ততক্ষণ বাংলাদেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না। শহীদদের রক্তের সাথে বেইমানি কখনো মেনে নেওয়া হবে না। গণহত্যায় জড়িত আওয়ামিলীগ কে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া মানে জুলাই শহীদদের রক্তের সাথে বেঈমানী।

জুলাই মঞ্চের প্রতিনিধি অর্নব হুসেইন এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মুতাছিরুল ইসলাম, মুন্তাজুল ইসলাম, সুরাইয়া আন্তা, আব্দুল নুর তালুকদার, মিনহাজ, ইসমাইল শান্ত, ফুহাদ হাসান প্রমুখ।

বাংলাদেশ রাজধানী

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    যুব উন্নয়ন কার্যক্রমে গতিশীলতা আনয়ন ও জ্বালানি সংকট নিরসনে বায়োগ্যাস পল্লী গড়ার ঘোষণা: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

    তারেক রহমানের জন্মদিনে শেকৃবি ক্যাম্পাসে ছাত্রদলের বৃক্ষরোপণ

    প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেডিকেল ও ডেন্টাল সাবেক ছাত্রদল নেতৃবৃন্দের দোয়া ও তবারক বিতরণ

    সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বাণী দিয়েছেন

    হাটহাজারী মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধানমন্ত্রীর জন্য দোয়া প্রার্থনা;

    সম্প্রীতি ও সাম্যের বন্ধনে বাংলাদেশকে একটি মানবিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের লক্ষ্য”—প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    তারেক রহমানের জন্মদিনে পল্লবী–রূপনগরে দোয়া মাহফিল, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

    একাডেমিয়া-ইন্ডাস্ট্রি কোলাবরেশনের মাধ্যমে বেকার সমস্যার সমাধান হবে : ইউজিসি সদস্য ড. মামুন

    পাঁচ ধাপে যেসব ইউপিতে ভোট :দেশের ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)

    উত্তরায় পুলিশের হাতে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদকে অবশেষে কারাগারে পাঠালেন আদালত

    আহত নেতাকর্মীদের দেখতে চমেক হাসপাতালে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল; সর্বোচ্চ চিকিৎসা সেবার নির্দেশ

    সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে—এনাফ ইজ এনাফ ,যথেষ্ট হয়েছে, আর নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এবার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ

    তুরাগের ১৮ নম্বর সেক্টর থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ

    নড়াইলের কালিয়ায় বিএনপির নেতাকর্মীদের মোটরসাইকেল ও গাড়িবহরে নিষিদ্ধ আওয়ামীলীগের অতর্কিত হামলায় বিএনপির দুই নেতা নিহত

    চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষা ও গবেষণায় এগিয়ে নিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় এশিয়ার দেশগুলোকে বাজেট বাড়াতে হবে : থাইল্যান্ডে আঞ্চলিক সংলাপে মাহ্‌দী আমিন

    ভিন্নমাত্রা ফাউন্ডেশন আয়োজিত জাতীয় আর্ট ও ক্যালিগ্রাফি প্রতিযোগিতা ২০২৬ এর পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

    উত্তরা পশ্চিম থানা পুলিশ এর বিশেষ অভিযানে এবার আটক নিষিদ্ধ সংগঠন ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সায়মন

    পরিত্যাক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

    সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ

    নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহয় সীরাত প্রেজেন্টেশন

    নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান (৪১)কে গ্রেফতার করেছে তুরাগ থানা

    শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন

    আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার

    রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত


    • শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৮
      সূর্যোদয়ভোর ৭:১৭
      যোহরদুপুর ১২:৪৪
      আছরবিকাল ৩:৫০
      মাগরিবসন্ধ্যা ৬:১১
      এশা রাত ৭:৩০
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।