
আজ বীরোচিত উত্তরায় জুলাই যোদ্ধা , আহত এবং শহীদ পরিবারের সদস্যদের সম্মানে ইফতার করালেন আমার ঢাকা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যক্ষ আশরাফুল হক।
আজ উত্তরা মুগ্ধ মঞ্চে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন শহীদ মুগ্ধের গর্বিত পিতা মীর মোস্তাফিজুর রহমান। স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন শহীদ জসিম উদ্দিনের মামা নাসির উদ্দীন সর্বকনিষ্ঠ শহীদ জাবির ইব্রাহিমের গর্বিত পিতা মো: কবীর হোসেন শহীদ নাঈমা সুলতানার গর্বিত মা আইনুন নাহার শহীদ রবিউল ইসলামের চাচা আহম্মদ সাঈদ, শহীদ সামিউ আমান নুরের গর্বিত পিতা মো: আমান উল্লাহ শহীদ মো: সানজিদ হোসেন মৃধা গর্বিত পিতা মো: কবির হোসেন মৃধা ইফতার মাহফিলে মীর মুগ্ধর বাবা বলেন হাজার শহীদ পরিবারের পক্ষ থেকে বলছি আমার মুগ্ধ জীবন দিয়েছে বাংলাদেশকে স্বাধীন করতে ফ্যাসিবাদের বিদায় করতে। আহত চোখ হারা হা পা হারাদের অঙ্গহানির বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন চাই না। এমন নির্বাচনের জন্য আমাদের সন্তানরা জীবন দেয়নি। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আহতরা এখনো সুচিকিৎসা পায়নি এর আগে কীসের নির্বাচন। আগে বিচার , খুনীদের বিচার , গুমকারীদের বিচার হতে হবে জোরদিয়ে বলেন মীর মুগ্ধের পিতা। এসময় উপস্থিত সকলে শ্লোগান ধরেন আবু সাঈদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ।
ইফতার মহফিলে গুরুতর আহত ও আন্দোলনকারী জুলাই যোদ্ধাদের মধ্যে উপস্থিত ছিলেন নোমান রেজা, ইকবাল হাসান ,সাগর হাওলাদার, রবিন চৌধুরী ,তানজিল, রেজোয়ান, ওমর ,ইমু ,মেহেদী .আব্দুল্লাহ শাফি, শহীদ মোহাম্মদ আকাশ ব্যাপারির মেয়ে কণা আক্তার, শহীদ তাজুল ইসলামের মেয়ে জামাই মামুন ,গুরতর আহত শাহ মোহাম্মদ আলমগীর, মোহাম্মদ আলী ,তোজাম্মেল হকm সোহাগ ,ইখতিয়ার উদ্দিন সরকার ,হাফেজ মাওলানা আমিনুল হক, গুলিবিদ্ধ মো আলআমিন, এসএম আরিফুল ইসলাম, মো: আলী আকবর, তুষার প্রামানিক ,একেএম ওবায়দুল হক, শাহরিয়ার মান্নান, আরিফ শহীদ, ফরহাদ মিয়ার ছেলে সামিদ ,শহীদ মনির হোসেনের বড় বোন সানজীদা শহীদ ,আব্দুন নুরের গর্বিত পিতা আবুল বাসার, শহীদ জসিম উদ্দিনের বড় ভাই নুরুল ইসলাম, শহীদ জাহিদুজ্জামান তানভির গর্বিত মা বিলকিছ জামাল, শহীদ আকাশ ব্যাপারী পিতা আজিজ ব্যাপারী বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবিএটি বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহবায়ক আবু মুসা , ছাত্রনেতা মাহমুদ শুভেচ্ছা বক্তব্য রাখেন আমার ঢাকা ফাউন্ডেশনের সদস্য সচিব বারবার গুম বরণকারী অধ্যাপক মো: কবীর উদ্দিন মিঠু দোয়া ও মুনাজাত পরিচালনা করেন তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড. মীম আতিকুল্লাহ এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠক শাহিদুর রহমান মোল্লা কামরুল আহসান আব্দুল্লাহ রেজা আহসান হাবীব প্রমূখ। মাহফিলে অর্ধশত শহীদ পরিবারের সদস্য, প্রায় এক হাজার আহত পঙ্গু এবং জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন।
শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৭:০০ |
| যোহর | দুপুর ১২:৪৩ |
| আছর | বিকাল ৩:৫৯ |
| মাগরিব | সন্ধ্যা ৬:২৫ |
| এশা | রাত ৭:৪১ |