আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

জনাব তারেক রহমান আজ সর্বত্রই একজন মানবিক নেতা হিসেবে বিশ্ব বাসীর কাছে পরিচিত: চট্টগ্রামের চন্দনাইশে আতিকুর রহমান রুমন

অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান

প্রকাশ: 26 March, 2025 10:41 am

ছবি : অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল।

কামরুল হাসান বাবলু : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান এবার হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিন এবং তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। চরম কষ্টে থাকা গিয়াস উদ্দিনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পাহাড়ি জনপদ শামুকছড়ি গ্রামে।

বুধবার (২৬ মার্চ) সকালে ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধি দল অসুস্থ গিয়াস উদ্দিনের বাড়িতে গিয়ে তারেক রহমানের পক্ষ থেকে তাকে সহমর্মিতার বার্তা ও আর্থিক সহায়তা পৌঁছে দেন।

এসময় অসুস্থ গিয়াস উদ্দিনের জন্য তাৎক্ষণিকভাবে চিকিৎসা শুরুর ব্যবস্থা করা এবং তাকে নিজের জমিসহ একটি পাকা বাড়ি করে দেওয়ার নির্দেশনা দেন তারেক রহমান।

এই সময় মানবিক সংগঠন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিশিষ্ট্য সাংবাদিক আতিকুর রহমান রুমন বলেছেন , যিনি এই সংগঠনের স্বপ্ন দ্রষ্টা তিনি হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। রাজনীতির পাশা পাশি তিনি নিজেকে মানবিক কাজে ব্যস্ত রেখেছেন । যার কারণে জনাব তারেক রহমান আজ সর্বত্রই একজন মানবিক নেতা হিসেবে বিশ্ব বাসীর কাছে পরিচিতি লাভ করেছেন । তার নির্দেশে আজ আমরা ঢাকা থেকে চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকায় এসেছি আপনার পাশে থাকতে । অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের উদেশ্যে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক , বিএনপি মিডিয়া সেলের অন্যতম সদস্য আতিকুর রহমান এসব কথা বলেন ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের এমন উদ্যোগের খবর ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের কাছে থেকে জেনে আবেগে আপ্লুত হয়ে পড়েন অসুস্থ গিয়াস উদ্দিন।  এই সময় নিজের অনুভূতি প্রকাশ করে অসুস্থ গিয়াস উদ্দিন বলেন, ‘আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতার দিবসের দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের কাছে থেকে এমন সহযোগিতা আমার জীবনের বড় পাওয়া।” তিনি  আরও বলেন, ‘আজকে আমার আনন্দের দিন। ‘আমরা বিএনপি পরিবার’ নামের সংগঠন যেমন আমার পরিবারের পাশে দাঁড়িয়েছে, আমিও তেমন আজকে থেকে এই পরিবারের একজন হয়ে গেলাম।’ তিনি তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এসময় ব্যারিস্টার মীর হেলাল সাংবাদিকদের বলেন, ‘আজকে সত্যিই একটি মনে রাখার মতো দিন। কারণ সুদূর লন্ডন থেকে আমাদের নেতা তারেক রহমান চন্দনাইশের এই পাহাড়ি দুর্গম এলাকার বাসিন্দা অসুস্থ গিয়াস উদ্দিনসহ তার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা চট্টগ্রামবাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের নেতৃত্বে সংগঠনটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপদেষ্টা মো. আবুল কাশেম, সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সিনিয়র সদস্য মাসুদ রানা লিটন ও জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক জাহিদুল ইসলাম রনি ঢাকা থেকে বুধবার সকালে চট্টগ্রামের চন্দনাইশে আসেন।

এদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলালের নেতৃত্বে স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সংগঠনের অসংখ্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এসময় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলালের সাথে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ মোহাম্মদ ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, দক্ষিণ জেলা বিএনপির নেতা রাজিব জাফর চৌধুরী, চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইখতিয়ার হোসেন, দক্ষিণ জেলা বিএনপির নেতা ফজলু কবির চৌধুরী, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক ফখরুল ইসলাম শাহীন ও সদস্য আল মামুন সাদ্দাম।

প্রসঙ্গত, ‘চরম দুর্দশায় গিয়াস উদ্দিনের পরিবার’ শিরোনামে প্রকাশিত খবরের সূত্রে তারেক রহমানের নির্দেশে চট্টগ্রামের চন্দনাইশের এই হতদরিদ্র ও ভূমিহীন অসুস্থ গিয়াস উদ্দিনের পাশে দাঁড়ালো ‘আমরা বিএনপি পরিবার’।

এক্সক্লুসিভ চট্টগ্রাম প্রধান খবর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।