আজ বৃহস্পতিবার | ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ |১৬ই রমজান, ১৪৪৭ হিজরি | সন্ধ্যা ৭:৫১

সৌদি আরবে ১৪৪৬ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে রোববার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর। দুই মসজিদভিত্তিক ইনসাইড দ্য হারামাইন এর ফেসবুক পেজে এই তথ্য নিশ্চিত করা হয়। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজও এই তথ্য জানিয়েছে।
সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে চাঁদ দেখা যায়। তাই রমজান শুরু হয় একদিন পর। ঈদও হয় এক দিন পর। এই হিসেবে আগামীকাল বাংলাদেশে ২৯ রমজান পূর্ণ হবে। চাঁদ দেখা সাপেক্ষে বাংলাদেশে ঈদ হতে পারে সোমবার।
এদিকে সাধারনত সৌদিআরবের সাথে মিল রেখেই মধ্যপ্রাচ্যের নানা দেশ ঈদ উদযাপন করে থাকে। তারেই ধারাবাহিকতায় এবারও ব্যতিক্রম ঘটে নাই।
অন্যদিকে আগামি পরশু সোমবার বাংলাদেশে ঈদউল ফিতর উদযাপন হতে পারে।
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৬:০২ |
| সূর্যোদয় | ভোর ৭:১৭ |
| যোহর | দুপুর ১:১০ |
| আছর | বিকাল ৪:৩২ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৮ |