আজ | | | |

শিরোনাম :

পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

ধর্ষণের পর হত্যার হুমকি পাওয়া সেই ছাত্রদল নেত্রী উর্মি আত্মহত্যার চেষ্টা!

প্রকাশ: 7 April, 2025 4:34 am

ধর্ষণের পর হত্যার হুমকি পাওয়া ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি আত্মহত্যার চেষ্টা করেছেন। বর্তমানে তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রবিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে ঢাকার নিজ বাসায় তিনি আত্মহত্যার চেষ্টা করেন। গুরুতর আহত অবস্থায় উর্মিকে লালমাটিয়ায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

একই সময় তিনি সামাজিক মাধ্যম ফেসবুকে দেওয়া একটি পোস্টে লেখেন, ‘সরি আব্বু আম্মু। আমি ক্লান্ত। মাফ করে দিও।’ এর পরই আত্মহত্যার চেষ্টা করেন তিনি।

এদিকে এদিন রাতে উর্মির ফেসবুক আইডি থেকে তার বড় বোন ফাতেমা তুজ জোহরা অন্য একটি পোস্ট করে ঘটনার বিস্তারিত জানান।

তার দেওয়া পোস্টটি হুবহু হলো- ‘আমি ফাতেমা তুজ জোহরা, জান্নাতুল নওরিনের বড় বোন। আজ আমি কোনো রাজনৈতিক দলের কর্মীর হিসাবে নয়, একজন বড় বোন হয়ে হাসপাতালে ছোট বোনের বেডের পাশে বসে লিখছি।

তিনি আরও বলেন, গতকাল সকালে আমার বোন আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছে। ও এখন অনেক অসুস্থ। একটা বেসরকারি হাসপাতালে ভর্তি আছে। আমি জানি এখন আপনারা অনেকে হয়তো বাজে মন্তব্য করা শুরু করবেন, করেন তাতে আমাদের এখন আর কিছু যায় আসেনা। কারণ আমরা এখন অনলাইন বিস্ফোরণ মধ্যেই বসবাস করছি। আপনারাই বলেন দল থেকে যৌক্তিক সমালোচনা করতে তার পর তার দায় নেন না।

আমার বাবা মা ভাই বোন বিগত ১৭ বছর জেল জুলুম অত্যাচার সহ্য করেছে। আমার ছোট বোন #নওরিন জেল জুলুম ছাত্রলীগের নির্যাতন সহ্য করেও নতুন সূর্যের অপেক্ষায় সাহসিকতার সাথে রাজপথে টিকে ছিলো। কিন্তু ৫ আগস্টের পরে আজকে বড়ই হতাশ, এতো কষ্টের স্বাধীনতা অর্জনের পরেও আমরা স্বাধীন নই।

সে ধরে নিয়েছে এই অন্ধকার আর কখনোই কাটবেনা। এভাবেই মজলুম কর্মীদের দীর্ঘশ্বাসে ধ্বংস হয়ে যায় ট্রয় সাম্রাজ্য। দলের প্রয়োজনে কর্মীদের ব্যবহার করবেন, সে কর্মীরা দলের কাজ করতে গিয়ে বিপদে পরলে তখন সেই কর্মীকে বেওয়ারিস বানিয়ে দেবেন। যেনো শিয়াল কুকুর বেশি করে ছিঁড়ে খেতে পারে।

১৭ বছর যাদের রক্ত, ঘাম ও শ্রমের উপরে দাঁড়িয়ে আপনারা নেতা হয়েছেন সুসময়ে তাদের গলায় ছুরি বসিয়ে স্বৈরাচার এবং স্বৈরাচারের সাথে আঁতাত করা ব্যক্তিদের নিয়ে আপনারা নিজের কোমর প্রতিষ্ঠা করেন খুবই দুঃখজনক।

এনসিপির বড় বড় নেতারা একজন হবু ধর্ষকের পক্ষে নিউজ করানোর জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়, বিবৃতি দেয়। কারণ এদের কর্মী এদের কাছে রত্ন।

অন্য দিকে আপনারা আপনাদের একজন নির্যাতিত নারী কর্মীরও পক্ষ নিয়ে একটা বিবৃতি দিয়ে বলতে পারেন না ও আমাদের কর্মী আমরা এর পাশে আছি। নেতারা নাকি কর্মীদের মাথার উপরে ছাতার মতো। যে ছাতা ছায়া দেয় না তার প্রয়োজনীয়তা কি বলতে পারেন।

ধিক্কার জানাই এমন কোরম সন্ত্রাসীদের। যারা নিজের স্বার্থ অন্য কোরাম হওয়ার কারণে প্রতিভাবান কর্মীকে ধ্বংস করে দেয়। আমার পুরো পরিবার আমার বোনের নিরাপত্তা চাই আমাদের দরকার নাই আপনাদের পরিচয় বা আপনাদের সহানুভূতির। অনেক হয়েছে আর না।

আমার পরিবারের উপর দিয়ে কি যাচ্ছে এটা শুধু মাত্র আমরাই জানি। কর্মী হিসাবে #নওরিন আপনাদের কাছে অযোগ্য হতে পারে কিন্তু সন্তান হিসাবে আমার পরিবারের কাছে রত্ন। সেক্ষেত্রে আমরা শুধু ওর নিরাপত্তা চাই। দয়া করে আমার বোনটাকে বাঁচতে দেন।

প্রয়োজনে আমাদের বোনটাকে আর রাজনীতি করতে দিব না। ও কখনো প্রতিহিংসার পরায়ণ নয়। তবুও এ নিকৃষ্ট রাজনৈতিক খেলায় আমরা আমাদের বোন কে হারাতে চাইনা।

ফাতেমা তুজ জোহরা। সহ মানবাধিকার সম্পাদক, কেন্দ্রীয় মহিলা দল।

নওরিনের বড় বোন।

আমার বোনের এমন সিদ্ধান্তের কিছু কারণ জাতিকে জানাচ্ছি।‘

এর আগে শুক্রবার (৪ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বা একাধিক আইডি থেকে কেন্দ্রীয় ছাত্রদলের এই নেত্রীকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রতিবাদও জানান।

এ ঘটনায় জান্নাতুল নওরিন উর্মি ওইদিন রাতেই রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডিতে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। জিডিতে উর্মি তার ও নিজের পরিবারের নিরাপত্তা চেয়েছেন।

এক্সক্লুসিভ রাজধানী রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    পরিত্যাক্ত অবস্থায় ১ টি ওয়ান শুটার গান এবং ১ রাউন্ড লীডবল কার্তুজ উদ্ধার করেছে এসআরবি কুষ্টিয়া

    পলাতক অপশক্তি দেশে-বিদেশে প্রমাণ করেছে তারা কেন ঘৃণিত ও ধিকৃত: মাহ্দী আমিন

    সীমান্ত থেকে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণের ভাই নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মানিক (৪০)কে গ্রেফতার করেছে পুলিশ

    নবীজির জীবনাদর্শ তুলে ধরতে তানযীমুল উম্মাহয় সীরাত প্রেজেন্টেশন

    নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক ওসমান (৪১)কে গ্রেফতার করেছে তুরাগ থানা

    শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে শিক্ষার্থীদের: ইউজিসি সদস্য ড. মামুন

    আগামী ৩০ নভেম্বর (সোমবার) কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

    হত্যাচেষ্টা মামলায় ফ্যাসিস্ট এমপি মমতাজ গ্রেপ্তার

    রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

    গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

    রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল:চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত

    ভূমি অধিগ্রহণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এলএআরএমএস (LARMS) সিস্টেমের পাইলটিং কার্যক্রম উদ্বোধন

    প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে লালমনিরহাটে বাইসাইকেল শোভাযাত্রা

    পতিত আওয়ামী লীগ পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন ও উসকানি দিয়ে দেশের ভেতরে নাশকতা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে: রুহুল কবির রিজভী

    সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলির নেতৃত্বে হাজারো নেতাকর্মীদের শ্রদ্ধা নিবেদন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে

    দুদুকে আহবায়ক এবং টুকুকে সদস্য সচিব করে ‘মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালনে জাতীয় কমিটি’ গঠন করেছে বিএনপি

    প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের নতুন গতি: প্রতিশ্রুতির চেয়েও বেশি প্রকল্প বাস্তবায়ন হচ্ছে চট্টগ্রামে — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    টাঙ্গাইলের সখিপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে চাঁদাবাজির অভিযোগে আটক সাংবাদিক ও পেজ অ্যাডমিনসহ চারজন

    মিছিলের প্রস্তুতির সময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ

    সখিপুরে ৬ কোটি টাকা ব্যয়ে মিনি স্টেডিয়াম নির্মাণে ব্যপক অনিয়মের অভিযোগ ‎মুক্তিযুদ্ধ মন্ত্রীর ক্ষোভ

    মাহ্দী আমিনের সাথে এডিবির কান্ট্রি ডিরেক্টরের বৈঠক:তথ্যপ্রযুক্তি, কৃষি উদ্যোক্তা ও ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া পার্টনারশিপে বিনিয়োগে আগ্রহী এডিবি

    সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ডিসেম্বরজুড়ে রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক

    আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সাফল্য আনতে তরুণদের প্রস্তুত করার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর; রাঙ্গামাটিতে বিশেষ ক্রীড়াবিদদের বিভাগীয় আসরের পর্দা উঠল

    কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    উত্তরার এসএস আরবির ফুট ওভারব্রিজ এর নিচে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত এক , অন্যজন গুরুতর আহত

    উত্তরায় বিভিন্ন ব্র্যান্ডের ১৭ চোরাই বাইসাইকেলসহ গ্রেফতার-১

    কপ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    উত্তরায় নিষিদ্ধ থানা কৃষক লীগের সাধারণ সম্পাদক গ্রেফতার

    ১৯৩ (একশত তিরানব্বই) পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে এসআরবি কুষ্টিয়া

    উত্তরা পশ্চিম থানায় জেলা মহিলা যুবলীগের সভাপতি গ্রেফতার


    • মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৫৬
      সূর্যোদয়ভোর ৭:১৪
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫১
      মাগরিবসন্ধ্যা ৬:১২
      এশা রাত ৭:৩১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।