আজ শনিবার | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ |৮ই জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:২৫

শিরোনাম :

হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে বৈঠক  জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ:বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে : ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

সর্বজনবিদিত মানবাধিকার ও গণতান্ত্রিক সংস্কৃতি

প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৫ ৪:২২ অপরাহ্ণ

শায়রুল কবির খানঃ- স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্রের নাগরিকদের সংবিধানসম্মত সব অধিকার ভোগ করা যেখানে সর্বত্রই সুনিশ্চিত এবং আমাদের পবিত্র সংবিধানে জনগণের রাষ্ট্রের সব ক্ষমতার উৎস-মালিকানা প্রতিষ্ঠা সুদৃঢ়ভাবে ঘোষিত আছে। মৌলিক অধিকার সমুন্নতসহ নানা ধর্মীয়-আর্থসামাজিক-রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জনগণের অবাধ-স্বাধীন অংশগ্রহণ ও সার্বিক উপভোগের নিশ্চয়তা সুরক্ষিত থাকলেও বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকার গণতন্ত্র ও মানবাধিকার পদে পদে ভূলুণ্ঠিত করেছে। সরকার সম্পূর্ণরূপে পরিপূর্ণ কলুষিত চরিত্রে স্বীকৃত ছিল।

ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় ২০২২ সালের নভেম্বর মাসে বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাচেলেট। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, ডিজিটাল নিরাপত্তা আইন, মত প্রকাশের স্বাধীনতা নিয়ে সরকারের মন্ত্রীদের কাছে বহু বিষয়ে ব্যাখ্যা চেয়েছিলেন।

চার দিনের সফর শেষে সাংবাদিকদের উদ্দেশে দেওয়া বিবৃতিতে বাংলাদেশের মানবাধিকারসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করে তিনি বলেন, ‘ধারাবাহিকভাবে উপস্থাপিত বিভিন্ন মানবাধিকার প্রতিবেদনে নাগরিক সমাজের গুরুত্ব সীমিত করা হয়েছে।’ তার বক্তব্যে ক্রমবর্ধমান নজরদারি, ভয়ভীতি প্রদর্শন ও প্রতিশোধমূলকভাবে বাকস্বাধীনতা হরণ করার বিষয়গুলো প্রমাণিত হয়েছে।

বিভিন্ন আইন ও নীতিমালার মাধ্যমে এনজিওগুলোর ওপর অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা আরোপ এবং ব্যাপকভাবে বাকস্বাধীনতা হরণের ফলে তাদের জন্য ফলপ্রসূভাবে কার্যক্রম পরিচালনা করা কঠিন এবং কখনও কখনও ঝুঁকিপূর্ণ হয়েছে।

বাকস্বাধীনতা, রাজনৈতিক কর্মী, বিরোধী দল এবং সাংবাদিকদের সংগঠন ও শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা ছিল না। নাগরিক ও রাজনৈতিক সমাজের ভূমিকা জোরদার করার লক্ষ্যে বাংলাদেশের জন্য নির্বাচনের সময়টি একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট। এই বিবেচনায় আইন প্রয়োগকারী বাহিনীর সদস্যদের মাধ্যমে অতিরিক্ত বল প্রয়োগ করে প্রতিবাদ সমাবেশগুলো নিয়ন্ত্রণ করা হয়েছিল।

হিন্দু সম্প্রদায় ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মতো সংখ্যালঘু সম্প্রদায়গুলোকে সহিংসতা ও তাদের ভূমি বেদখল থেকে সুরক্ষা প্রদানের ওপর জোর দিয়েছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটি। পার্বত্য চট্টগ্রামের ভূমি সংক্রান্ত বিরোধ সম্পর্কিত মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন অব্যাহত অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বাধীন পক্ষগুলোর ওই এলাকা পরিদর্শন করার ক্ষেত্রে সরকারকে বাধাহীন অনুমতি প্রদানের আহ্বান জানিয়েছে মানবাধিকারবিষয়ক কমিটি।

জাতিসংঘ মানবাধিকার সংস্থা বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, নির্যাতনের অভিযোগের ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে নিরাপত্তা খাতের সংস্কারের পাশাপাশি এসব অভিযোগের বিষয়ে একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের সুপারিশ করে।

অনলাইন স্পেসের ওপর নিয়ন্ত্রণ, অনলাইনে ঘৃণা উদ্রেককারী বক্তব্য প্রচারের সুযোগ না রাখাও মানবাধিকার লঙ্ঘন। সাইবার ক্রাইম অপরাধের নামে হয়রানি করা ও ডিজিটাল নিরাপত্তা আইনের সমালোচনাকারীরা বলেনÑ আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানদণ্ডের সঙ্গে সংযুক্ত রাখা।

সরকার ইচ্ছামতো আইনের প্রয়োগ অথবা অপব্যবহার রোধ করার লক্ষ্যে এ আইনের কতক বিধি রদ ও পুনর্বিবেচনা করা সংক্রান্ত বিভিন্ন সুপারিশ উপস্থাপন করেছিল। এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সাড়া এবং আইনটি পুনর্বিবেচনা করার প্রক্রিয়া গতিশীল করার লক্ষ্যে সময়সীমা নির্ধারণের প্রত্যাশা করেছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিটি।

কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী সরকার কোনো বিষয়ে কর্ণপাত করেনি, বরং ৭ জানুয়ারি ২০২৪ তারিখ ডামি নামে একতরফামূলক প্রহসনের একটি নির্বাচনের আয়োজন করে।

২০২৩ সালের ১১ নভেম্বর জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পর্যালোচনায় বাংলাদেশের চতুর্থ ইউপিআরে সবচেয়ে বেশিসংখ্যক দেশ মৃত্যুদণ্ড বিলোপের সুপারিশ করে, একই সঙ্গে গুমবিষয়ক আন্তর্জাতিক সনদে স্বাক্ষর ও গুমের অভিযোগগুলোর স্বাধীন তদন্তের আহ্বান জানায়।

নির্যাতনবিরোধী সনদ কনভেনশন অ্যাগেইনস্ট টর্চারের (সিএটি) অতিরিক্ত প্রটোকল স্বাক্ষরের সুপারিশও করে অনেক দেশ। ডিজিটাল নিরাপত্তা আইনের পরিবর্তে আনা সাইবার নিরাপত্তা আইনের বিষয়েও আলোচনা হয়।

নতুন এই আইনও মত প্রকাশের স্বাধীনতা মারাত্মকভাবে সংকুচিত করবে বলে অভিমত দিয়েছেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার আইনগুলোর সঙ্গে সেটি সামঞ্জস্যপূর্ণ করতে সংশোধন করা দরকার।

এর মধ্যে কানাডার প্রতিনিধি সাইবার নিরাপত্তা আইন বাতিলের দাবি জানিয়েছিলেন। বাংলাদেশের মানবাধিকার পর্যালোচনায় ১১৮টি দেশের অংশগ্রহণ করে। পর্যালোচনা সভার পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে প্রতিবেদন তৈরির দায়িত্ব পড়েছিল পাকিস্তান, কিউবা ও রুমানিয়ার ওপর।

পর্যবেক্ষণ ও সুপারিশ নিয়ে প্রতিবেদন উপস্থাপনের পর সুপারিশমালা গৃহীত হওয়ার কথা ছিল জাতিসংঘের মানবাধিকারবিষয়ক কমিশনে।

এই পর্যালোচনা সভায় তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ছিলেন ফ্যাসিস্ট সরকারের প্রতিনিধি। আওয়ামী সরকার জাতিসংঘের মানবাধিকার কমিশনের সুপারিশের কোনো প্রতিকারের ব্যবস্থা না করেই দমননীতি অব্যাহত রেখেছে।

এই দমননীতির মধ্যে ২০২৪ সালের ৫ আগস্ট ঐতিহাসিক ছাত্র-শ্রমিক-জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ শেখ মুজিবুর রহমানের পরিবারের সব সদস্য দেশ থেকে পালিয়ে গিয়ে অনেকেই ভারতে আশ্রয় নিয়েছেন।

জাতিসংঘ তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ১৪ ফেব্রুয়ারি, ২০২৫ সালে। বাংলাদেশে দমন-পীড়ন, মামলা-হামলা, গ্রেপ্তার, হত্যা ও হত্যার পর লাশ গায়েব করা, গুম করাÑ এর সব কিছু হয়েছে ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশে- জাতিসংঘের মানবাধিকারবিষয়ক তদন্ত কমিশনের রিপোর্টে তা উঠে এসেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে বাংলাদেশে মানবাধিকার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার কিছুই ছিল না।

বর্তমানে বাংলাদেশে শান্তিতে নোবেল পুরস্কারপ্রাপ্ত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার আছে। এই সরকারের অধীনে সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বিএনপি সরকার গঠন করলে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমের ‘১৯ দফা’, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ‘২০-৩০ ভিশন’-এর আলোকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘৩১ দফা’র ভিত্তিতে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক কল্যাণরাষ্ট্র হবে, বিশ্বদরবারে প্রতিষ্ঠিত হবে।

(শায়রুল কবির খান : রাজনৈতিক বিশ্লেষক ও সাংস্কৃতিক কর্মী)

বাংলাদেশ রাজনীতি লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    হাম আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই ,গত ২৪ ঘণ্টায় হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

    সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে — মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

    দুর্গম পাহাড়ে চিকিৎসা সেবায় যেনো কোনো ত্রুটি না হয়-নির্দেশ পার্বত্য মন্ত্রীর

    সাগরিকায় তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৫৫ রানের বড় ব্যবধানে হারালো বাংলাদেশ

    লালমনিরহাটে নতুন কুঁড়ি স্পোর্টস ইভেন্ট বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    নারী আসনে মনোনয়নপত্র বাছাইয়ে বিএনপি জোটের ৩৬ জন এবং স্বতন্ত্র জোটের একমাত্র প্রার্থীকে বৈধ ঘোষণা

    এশিয়ান বিচ গেমস কাবাডিতে বাংলাদেশের জয়জয়কার: পুরুষ ও নারী দলের দাপুটে পারফরম্যান্স

    বিশ্বকাপে ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে খেলার সুযোগ দেয়া হোক:ট্রাম্পের বিশেষ দূত পাওলো জাম্পোল্লি

    থাইল্যান্ডকে হারানোয় বাংলাদেশ নারী কাবাডি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হকের অভিনন্দন

    চট্টগ্রামে সরকারি সিটি কলেজে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের ১৫-২০ জন আহত

    নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

    মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

    এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

    প্রশ্নপত্র ফাঁস এবং গুজব রোধে সাইবার নজরদারি ও ডিজিটাল ট্র্যাকিং ব্যবস্থা জোরদার করা হয়েছে: শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন

    পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান এমপি’র সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

    জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোজ-খবর নিলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

    ক্রীড়া কূটনীতিতে নতুন দিগন্ত: চীনের সঙ্গে সহযোগিতা সম্প্রসারণ করল বাংলাদেশ

    মতলবে বাপাউবোর প্রকল্পের কাজ শুরু হওয়ার পূর্বেই অনিয়মের অভিযোগ!

    ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ইউরোপীয় কমিশনের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতি বিষয়ক উচ্চ প্রতিনিধি এবং ভাইস প্রেসিডেন্ট কায়া কালাসের সঙ্গে বৈঠক 

    জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ আমরা এক এক করে বাস্তবায়ন করব, ইনশাআল্লাহ:বগুড়া শহরে জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান

    বিমানবন্দর থানায় নতুন অফিসার ইনচার্জ কামরুল হাসান তালুকদার

    লক্ষেই বর্তমান সরকার দেশের প্রতিটি সাংবিধানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে যথাযথ পদক্ষেপ নিয়েছে : ই-বেইলবন্ড সিস্টেমের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

    প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় পৌঁছেছেন

    যুদ্ধকালীন অবস্থায় তেলের দাম বাড়াতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ

    আরো ১৭১ জন ক্রীড়াবিদ পেলেন পেশাগত স্বীকৃতির ‘ক্রীড়া কার্ড’

    বাংলাদেশ শিশু হাসপাতালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে “হামের সংক্রমণ প্রতিরোধ করণীয়” লিফলেট বিতরণ

    ‘গত দুই মাসে সরকার জনগণের আস্থা অর্জন করেছে:প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ

    সরকারের ‘দুই মাস পূর্তি’ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

    মিরপুরে ১০৭ বছরের পুরোনো গাবতলী মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর


    • শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:১১
      সূর্যোদয়ভোর ৬:৩০
      যোহরদুপুর ১২:৫৭
      আছরবিকাল ৪:২৩
      মাগরিবসন্ধ্যা ৭:২৩
      এশা রাত ৮:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।