আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

আশুলিয়ায় সমন্বয়ক পরিচয়ে ইটভাটায় টাকা দাবী গণধোলায়ের শিকার আটজন

প্রকাশ: 17 May, 2025 1:42 pm

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : ঢাকার আশুলিয়ায় শিমুলিয়ায় একটি ইটভাটা ও সিষা কারখানায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করতে এসে গণধোলায়ের শিকার হয়েছেন আটজন। এঘটনায় আহত হয়েছে স্থানীয় আরো দুইজন। তাদেরকে স্থানীয়রা এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ভিন্নখাতে নিতে উল্টো ইটভাটা মালিক ও শিষা কারখানার মালিকসহ নয় জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা করেছে গণধোলাইয়ের শিকার আহতরা।

বৃহস্পতিবার (১৫ মে) রাত দেড়টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় ওই ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।

গণধোলাইয়ে আহতরা হলেন, এনসিপির অঙ্গসংগঠন রিফাত আহমেদ ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সাভার উপজেলার যুগ্ম সদস্য সচিব তাওহিদুল ইসলাম সানভি, সাভার উপজেলার সিনিয়র মুখোপাত্র হৃদয় হাসান, সিটি ইউনিভার্সিটির সদস্য সচিব তাওহিদ আহমেদ শান্তসহ আরও চার জন।

শনিবার সকালে আশুলিয়ার ওই এলাকায় গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে ৪/৫টি মোটরসাইকেল যোগে ১০ জনের মত লোক নিজেদের সমন্বয়ক পরিচয় দিয়ে প্রথমে রাঙ্গামাটি এলাকায় হালাল ব্রিকস নামের একটি ইট ভাটায় যায় এবং ম্যানেজারকে ডেকে নানা ভয়ভীতি দেখিয়ে ভাটার আগুন বন্ধ করতে বলেন। পরে ম্যানেজার ভয়ে ওই ইটভাটার আগুন নিভিয়ে ফেলেন। পরে আবার রাত ১টার দিকে পুনরায় গিয়ে দুই লাখ টাকা দাবী করে। টাকা না দিলে ইটভাটা বন্ধ থাকবে। পরে স্থানীয় লোকজন এবং ভাটার শ্রমিকদের সন্দেহ হলে তাদের গণধোলাই দেয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

মেসার্স হালাল ব্রিকসের ম্যানেজার কামরুজ্জামান টোকন জানান, প্রথমে রাত সাড়ে ৯টার দিকে এসে ইটভাটায় আসে এবং ইটভাটার আগুন বন্ধ করে দেয়। পরে আবার আগুন জ্বালানো হবে এবং স্বাভাবিকভাবে ভাটা চলবে তবে তাদের দুই লাখ টাকা দিতে হবে বলে চলে যায়। এরপর পুনরায় রাত সাড়ে ১১ টার দিকে তারা আবার আসে এবং টাকা দাবী করে।

এদিকে, একই সময়ে রাঙ্গামাটি এলাকার মাহাদি হাসান বুলবুলের মালিকানাধীন একটি শিষা কারখানায় গিয়ে প্রথমে ভিডিও ফুটেজ নেয় এবং পরে দুই লাখ টাকা দাবী করে। এত টাকা দিতে পারবেনা বলে তারা জানালে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ইটভাটার শ্রমিক ও এলাকার সাধারণ জনগণ তাদেরকে গণধোলাই দেয়। এতে সমন্বয়ক পরিচয়দানকারী ৮ জন এবং এলাকাবাসি আরো একজন আহত হন।

এদিকে, সমন্বয়ক পরিচয়দানকারীদের দাবী তারা ওই এলাকায় ঘুরতে এসে অবৈধ শিষা কারখানার খবর পান এবং সেখানে গিয়ে ভিডিও ফুটেজ নেন। পরে শিষা কারখানার লোকজন তাদেরকে মারধর করে। তারা কোন টাকা দাবী করেননি। তবে ইটভাটায় যাওয়ার বিষয়টি অস্বীকার করেন তারা।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আল হোসাইন জানান, ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে এবং আসামীদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

অপরাধ ঢাকা

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।