আজ | | | |

শিরোনাম :

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

এপ্রিলে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায়, জনমনে উদ্বেগ – মতলবে আমিনুল হক

প্রকাশ: 9 June, 2025 3:13 pm

নিজস্ব প্রতিবেদক: এপ্রিল মাসে জাতীয় নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা নিয়ে প্রধান উপদেষ্টার বার্তায় জনমনে ইতিমধ্যেই উদ্বেগ তৈরি করেছে; সরকার তার নিজের নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে বলেও মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর এর আহবায়ক আমিনুল হক।

আজ সোমবার ( ০৯ জুন) বিকেলে চাঁদপুর জেলার উত্তর মতলব ইমামপুর পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট এর মেগা ফাইনাল খেলার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আমিনুল হক বলেন, বাংলাদেশের জনগণ চায় আগামী ডিসেম্বর এর মধ্যেই নির্বাচন হবে। কিন্তু ডিসেম্বরের নির্বাচনকে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস কোন উদ্দেশ্য বাস্তবায়নে জন্য এবং কোন দলের সহযোগিতা নিয়ে এপ্রিল মাসের কথা বলছেন। এর ভিতরে কি ষড়যন্ত্র রয়েছে, কোন দোসররা জড়িত রয়েছে, কি উদ্দেশ্য রয়েছে। জাতি তা জানতে চায়। এরফলে সরকার তার নিরপেক্ষতা হারিয়ে ফেলেছে।

“বাংলাদেশে গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারে নাই। প্রত্যকটি মানুষ উন্মুখ হয়ে ভোট দেয়ার জন্য বসে আছে ” – বলেন তিনি।

আমিনুল হক দলের নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ এবং বিএনপির সাথে যুগপৎ আন্দোলনের সকল রাজনৈতিক দল বলেছে – আগামী ডিসেম্বর এর মধ্যেই জাতীয় নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনের জন্য আপনারা প্রস্তুতি নেন।

এপ্রিল মাসে নির্বাচন নিয়ে সময় ও উদ্দেশ্য দুটাতেই প্রশ্নবিদ্ধ উল্লেখ করে আমিনুল হক বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন আয়োজনের যে ঘোষণা দিয়েছেন তা এপ্রিল মাসের প্রথমত এই সময়টা হচ্ছে ঝড় বৃষ্টির সময়। এই সময়ে মানুষ ঠিক মতো রাস্তা ঘাটে বের হতে পারে না। এপ্রিলের দু সপ্তাহ পরে রমজান শুরু হবে। রমজানের মধ্যে কীভাবে প্রচারণা চালানো সম্ভব? মানুষ রোজা রাখবে, না প্রচারণা চালাবে? তারপর পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে স্কুল প্রতিষ্ঠানের কক্ষ গুলোতে যে নির্বাচনের বুথ ব্যবহার করা হয়, পরীক্ষার সময়ে সেই বুথ গুলো ব্যবহার করা যাবে না।

এসময় তিনি আরও বলেন, এই সময়ে ভোট দিয়ে তিনি (প্রধান উপদেষ্টা) কার উদ্দেশ্য বাস্তবায়ন করার জন্য ভোটের সময়টি এপ্রিল মাসে দিয়েছেন। সেটি আস্তে আস্তে কিন্তু সাধারণ মানুষের ভিতরে একটি সন্দেহ এবং একটি ষড়যন্ত্রের গন্ধ সকলেই পাচ্ছেন।

ডিসেম্বর মাসের ভিতরেই নির্বাচন আয়োজনের দাবি ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশের মানুষ আগামী ডিসেম্বর এর ভিতরে নির্বাচন চায়। কারন ভোটের জন্য সবচেয়ে উপযুক্ত সময় ডিসেম্বর।

খেলা উদ্বোধকের বক্তব্য রাখেন, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আতাউর রহমান ঢালী। এছাড়াও বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ঢাকা মহানগর উত্তর ড্যাব এর সভাপতি প্রফেসর ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম এর সভাপতিত্বে মতলব উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মফিজুল ইসলাম সরকার এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, হাজী মুহাম্মদ ইউনুস, ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, মতলব উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বশির আহমেদ খান, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, চাঁদপুর জেলা বিএনপি সদস্য মুহাম্মদ আজহারুল হক মুকুল, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জাহেদ পারভেজ চৌধুরী, ইব্রাহিম খলিল, স্পেন বিএনপির সহসভাপতি মোঃ থানা বিএনপি নেতা এসএম আহমেদ মনির প্রমুখ।

খেলাধুলা চাঁদপুর রাজনীতি

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাবিতে সমাজের বিশিষ্টজনদের ‘স্বপ্নধারা ও হিউম্যান রাইটস এ্যাওয়ার্ড’ প্রদান

    হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ড. আবদুল মঈন খান এবং মো. মিজানুর রহমান মিনু

    বান্দরবানে তাবলিগি মারকাজ মসজিদের প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরী, এমপি

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল


    • শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৪
      সূর্যোদয়ভোর ৭:০০
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৩:৫৯
      মাগরিবসন্ধ্যা ৬:২৫
      এশা রাত ৭:৪১
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।