আজ | | | |

শিরোনাম :

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল  চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

সাভারে গুলি করে সিয়াম হত্যায় হাসিনা-কাদের-কামাল-সাইফুল-রাজীবসহ ৯২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশ: 27 June, 2025 12:32 pm

নজরুল ইসলাম মানিক, সাভার ও আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আলিফ আহাম্মেদ সিয়াম (১৬) নামে এক স্কুলছাত্রকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ৯২ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।নিহত সিয়ামের বাবা বুলবুল কবির বাদী হয়ে এ মামলাটি করেন।

বুলবুল কবির বাগেরহাট জেলার বড় বাশবাড়ীয়া গ্রামের হাফিজুর রহমান হাওলাদারের ছেলে। নিহত আলিফ আহমেদ সিয়াম সাভার ডেইরি ফার্ম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

সোমবার (২৩ জুন) দায়ের করা মামলার এজাহারে বলা হয়েছে, গত বছরের ৫ আগস্ট স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগ দাবিতে লংমার্চে অংশগ্রহণের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও আশপাশের ছাত্র-জনতা একত্রিত হয়ে সাভার থেকে লংমার্চ করে ঢাকা অভিমুখে রওনা করেন। ঘটনারদিন দুপুর ২টার দিকে লংমার্চটি ঢাকা-আরিচা মহাসড়ক ধরে সাভার বাসস্ট্যান্ডে পৌঁছলে প্রাণনাশের উদ্দেশ্যে প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র দিয়ে নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এতে মিছিলের অগ্রভাগে থাকা আলিফ আহাম্মেদ সিয়াম মাথায় গুলিবিদ্ধ হন এবং গুলি কপালে লেগে পেছন দিক দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় ৭ আগস্ট বিকালে সিয়াম মারা যায়।

শেখ হাসিনা ছাড়াও মামলার অন্য আসামিরা হচ্ছেন-সাবেক যোগাযোগ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন, সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম, তৎকালীন সাভার উপজেলা নির্বাহী অফিসার রাহুল চন্দ, ঢাকা জেলার তৎকালীন পুলিশ সুপার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফি, সাহিদুর রহমান, সাভার মডেল থানার ওসি শাহ জামান, এসআই সুদীপ ঘোষ, এসআই হারুন অর রশিদ, সাব্বির হোসেন, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিব, তার ভাই তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, সাভারের ভাকুর্তা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লিয়াকত হোসেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের সকল অপকর্মের কথিত উপদেষ্টা জাকির হোসেন, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক, সাভার পৌরসভার সাবেক মেয়র আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি ফারুক হাসান তুহিন, তার ভাই মেহেদী হাসান তুষার, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাজীবের পিএস মো. রাজু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাসুদ চৌধুরী, সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূরে আলম সিদ্দিকী নিউটন, নজরুল ইসলাম মানিক মোল্লা, ঢাকা জেলা যুবলীগের সাবেক আহŸায়ক মিজানুর রহমান মিজান ওরফে জি এস মিজান, সাভার উপজেলার ছাত্রলীগের সহ-সভাপতি নিজাম উদ্দিন টিপু, যুবলীগ নেতা নাছির উদ্দিন লিটন, আহাম্মেদ ফয়সাল নাইম তুর্জ প্রমুখ।

এ বিষয়ে জানতে চাইলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বলেন, দশম শ্রেণির শিক্ষার্থী সিয়াম হত্যার ঘটনায় তার বাবা বুলবুল কবির বাদী হয়ে সাভার মডেল থানায় ৯২ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে দাঙ্গা হাঙ্গামা, মারপিট, গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিষয়টি তদন্তাধীন।

ঢাকা বাংলাদেশ

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু:চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট প্রাণহানি ৩৬৪ জনে দাঁড়ালো

    যাত্রীবেশে লাগেজ চুরি:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চুরি হওয়া তিন যাত্রীর তিনটি লাগেজ উদ্ধার, আসামি গ্রেফতার করলো এপিবিএন

    আগামী দুই বছরের মধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে বায়োগ্যাস প্লান্ট: বায়োগ্যাস প্লান্ট উদ্বোধন অনুষ্ঠানে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল 

    চকরিয়ায় বায়োগ্যাস প্লান্ট স্থাপন ও উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক

    বাসায় মাদকের কারবার:অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরকে ওএসডি করে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে

    কক্সবাজারে দুর্গাপূজায় প্রধানমন্ত্রীর শারদীয় শুভেচ্ছা পৌঁছালেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু: পর্যটক ও পূজার্থীদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতার নির্দেশ

    আগামী দিনে দেশ গড়ার সংগ্রামেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে:পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

    এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক

    জনবান্ধব ও দুর্নীতিমুক্ত ভূমিসেবা নিশ্চিতে ৭১ পুরানা পল্টন, ঢাকায় উদ্বোধন হলো ‘নাগরিক ভূমিসেবা কেন্দ্র-২

    মানবতাবাদী সমাজ গঠনে লালন সাঁইয়ের দর্শন অনুসরণের আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

    পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    রৌমারীতে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে ৫ জন নিহত, একই পরিবারের ৩ জন

    যুগান্তর পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত চীফ রিপোর্টার তারিকুল ইসলাম এর মাতার মৃত্যুতে রুহুল কবির রিজভী’র শোকবার্তা

    ঢাকা-৬-এ মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের অভিযান, আটক ৬

    অসাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক মেলবন্ধনের বার্তা দিলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    দেশের একমাত্র প্রস্তাবিত কুড়িগ্রাম বালু গবেষণা ও প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নিয়ে বিভ্রান্তি!

    সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    বনানী পূজামণ্ডপ পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি

    দেশে আরও চারজন ডেঙ্গু রোগীর মৃত্যু : নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১৮১ জন

    পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে এক পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড

    মিরপুর সরকারি আবাসনের কমিটি নিয়ে বিরোধ: সংবাদ প্রকাশের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা আব্দুর রাজ্জাক

    সম্প্রীতির মেলবন্ধন ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে পাহাড়ি জনগোষ্ঠীর ভূমিকা অপরিসীম: সাচিং প্রু

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রংধনু জাতি’ গঠনের প্রতিচ্ছবি দৃশ্যমান তিন পার্বত্য জেলায়: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    কুড়িগ্রামের কাঁঠাল বাড়িতে কুড়িগ্রাম ৯০ এর উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ

    প্রধানমন্ত্রীর কার্যালয়সংলগ্ন সড়কে ককটেল বিস্ফোরণের ঘটনায় তিন আসামির দুই দিন করে রিমান্ড মঞ্জুর

    ১২ নভেম্বর ২০২৬ বৃহস্পতিবার শুণ্য ঘোষিত ৩২৩ মহিলা-২৩ আসনের সংরক্ষিত মহিলা আসনে উপ-নির্বাচন

    শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও দেশপ্রেমিক মানুষ হতে হবে: হাটহাজারীতে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

    সরকারের অর্থায়নে প্রকল্প কাজের প্রতি জবাবদিহিতা থাকতে হবে-পার্বত্য মন্ত্রী সাচিং প্রু

    পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর

    আসন্ন দূর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পর্যবেক্ষণ কমিটি’র সভা অনুষ্ঠিত


    • বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:৪৩
      সূর্যোদয়ভোর ৬:৫৯
      যোহরদুপুর ১২:৪৩
      আছরবিকাল ৪:০০
      মাগরিবসন্ধ্যা ৬:২৭
      এশা রাত ৭:৪৩
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।