আজ বৃহস্পতিবার | ২৪শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ |২০শে জিলকদ, ১৪৪৭ হিজরি | রাত ২:০৩

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে প্রেসক্লাবের সাবেক সভাপতি আমারদেশ পত্রিকার রাণীশংকৈল উপজেলা প্রতিনিধি সাংবাদিক মোবারক আলীর মমতাময়ী মা তৈয়বা খাতুন (৮৫) (৭জুলাই) ভোর ৫ টায় দীর্ঘদিন থেকে অসুস্থতা জনিত কারণে নিজ বাড়িতেই ইন্তেকাল করেন ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সোমবার সকাল ১১ টায় এবি ফুলবাড়ি উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
সাংবাদিক মোবারক আলীর মা তৈয়বা খাতুনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি আশরাফুল আলম ও সম্পাদক খুরশিদ আলম শাওন,রাণীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক সহ স্থানীয় সকল স্থরের সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের ব্যাক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ১ মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন পরিবার পরিজন রেখে গেছেন।
বুধবার, ৬ মে, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:০০ |
| সূর্যোদয় | ভোর ৬:২১ |
| যোহর | দুপুর ১২:৫৫ |
| আছর | বিকাল ৪:২০ |
| মাগরিব | সন্ধ্যা ৭:২৯ |
| এশা | রাত ৮:৫১ |