আজ | | | |

শিরোনাম :

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ সদস্যরা’ উত্তরখানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর একদল দুস্কৃতিকারীদের হামলা জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান

সংবিধানের ত্রয়োদশ সংশোধনী, খায়রুল হকের রাষ্ট্রদ্রোহিতা

প্রকাশ: 24 July, 2025 8:59 am

শহীদুল্লাহ ফরায়জী : রাষ্ট্র যখন নিজের সর্বোচ্চ আদালতেও ন্যায়বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয়, তখন সেটি শুধু একটি প্রাতিষ্ঠানিক ব্যর্থতা বা সাংবিধানিক বিভ্রান্তি নয়-প্রকৃতপক্ষে এটি জনগণের উপর্যুপরি মালিকানার বিরুদ্ধে এক সুপরিকল্পিত আঘাত, রাষ্ট্রচুক্তির মৌলিক শর্ত লঙ্ঘন এবং গণতন্ত্রের মূল স্তম্ভগুলোর অবমাননা। দুর্ভাগ্যজনকভাবে, এমনই এক গভীর ও বিপজ্জনক নজির স্থাপন করেছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক-যার মাধ্যমে তিনি ইতিহাসে রাষ্ট্রবিরোধী এক বিচারিক ক্যু-এর খলনায়ক হিসেবে নিজেকে চিহ্নিত করিয়ে গেছেন।

ত্রয়োদশ সংশোধনী সম্পর্কিত আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ একটি চূড়ান্ত রায় প্রদান করেছিল-যেখানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হলেও পরবর্তী দু’টি নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে সম্পন্ন করার নির্দেশ ছিল। খায়রুল হক সেই ফুল বেঞ্চের প্রধান ছিলেন। কিন্তু তিনি অবসরের পর বিচারিক ক্ষমতা না থাকা সত্ত্বেও নিজ ঘরে বসে সেই রায়ের সিদ্ধান্ত মুছে দেন বা পাল্টে দেন, এটি শুধু বেআইনিই নয়, একেবারে রাষ্ট্রদ্রোহিতার শামিল। এই ঘটনা আদালতের রায়ের বৈধতা, বিচারব্যবস্থার বিশ্বাসযোগ্যতা এবং সংবিধান রক্ষার কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করেছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির হাতে রাষ্ট্রঘাতী হস্তক্ষেপ যেমন অনভিপ্রেত, তেমনি তা ভবিষ্যতের জন্যও এক বিপজ্জনক দৃষ্টান্ত।

কেন এটি রাষ্ট্রদ্রোহ: বাংলাদেশ সংবিধানের ৯৪ (৪) ধারা অনুযায়ী, প্রধান বিচারপতির ক্ষমতা তার কার্যকালেই সীমাবদ্ধ। অবসরের পর তিনি সাধারণ নাগরিক। সেই অবস্থায় বিচারিক রায় পরিবর্তনের কোনো সাংবিধানিক অধিকার তার নেই। যদি তিনি রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষিত একটি চূড়ান্ত রায় ঘরে বসে বদলে দেন, তবে সেটি আর রায় নয়-রাষ্ট্রব্যবস্থার ওপর আক্রমণ।

ত্রয়োদশ সংশোধনী নিয়ে মতভেদ থাকতেই পারে। কিন্তু বিচারিক প্রক্রিয়ায় আপিল বিভাগের পূর্ণ বেঞ্চের রায়ই ছিল চূড়ান্ত নিষ্পত্তি। সেই রায় এককভাবে বাতিল করা মানে প্রজাতন্ত্রের আইনি ভিত্তিকে ব্যক্তির ইচ্ছাধীন করা। এটি শুধু আইন লঙ্ঘনই নয়, রাষ্ট্রের ভিতকেও চ্যালেঞ্জ করা। সংবিধান কিংবা সুপ্রিম কোর্ট-রুলস অনুযায়ী-অবসরপ্রাপ্ত বিচারক আদালতের অংশ নন, কাজেই তার দেয়া কোনো সিদ্ধান্ত বিচারিক রায় হিসেবে গণ্য হতে পারে না।

রাষ্ট্রদ্রোহ কেবল অস্ত্র হাতে নেয়া নয়, রাষ্ট্র-কাঠামোর নৈতিক ভিত্তি ধ্বংস করাও রাষ্ট্রদ্রোহ। আর সেই ধ্বংস যদি রাষ্ট্রের সর্বোচ্চ আদালত থেকেই ঘটে, তবে তা আরও ভয়ঙ্কর। এতে ন্যায়বিচারের প্রক্রিয়াগত শুদ্ধতাও (Procedural fairness) লঙ্ঘিত হয়।

বিচারের নামে বিচারব্যবস্থার হত্যা: রায় (Judgment) হলো একটি বিচারাধীন মামলার চূড়ান্ত ও লিখিত নিষ্পত্তি, যা সাধারণত পূর্ণাঙ্গ আদালত (Full Bench) বা নির্ধারিত বিচারপতিদের বেঞ্চ শুনানির পর যুক্তি, তথ্যপ্রমাণ ও আইন-ব্যাখ্যার ভিত্তিতে প্রদান করা হয় এটি চূড়ান্ত। এই রায় একবার উচ্চারিত হলে তা ব্যক্তি-বিচারকের সম্পত্তি থাকে না, সেটি হয়ে ওঠে প্রজাতন্ত্রের আইনি বক্তব্য।

বিচারপতি যদি অবসরের পর সে-সিদ্ধান্ত পাল্টে দেন, সেটি ব্যক্তিগত নয়-রাষ্ট্রবিরোধী কাজ। এটি ‘রায় হত্যার’ নামান্তর। আপিল বিভাগের চূড়ান্ত রায় রিভিউ ছাড়া বদলানো যায় না।

কোনো প্রজাতন্ত্রে-কারও ব্যক্তিগত অধিকার নেই, চূড়ান্ত রায় পুনরায় লিখে দেয়ার। অবসরে গিয়ে বিচারপতি যদি ঘরে বসে রায়ের কবর খুঁড়ে দেন, তবে সেটা রায় নয়, রাষ্ট্রব্যবস্থার হত্যা। এমন ঘটনা কেবল নজিরবিহীন নয়, তা ভবিষ্যতের জন্য বিচারব্যবস্থার ওপর জনগণের আস্থা ধ্বংসকারী এক বিপজ্জনক দৃষ্টান্ত।

খায়রুল হকের সংবিধানবহির্ভূত কর্তৃত্বের কারণে, জনগণ হারিয়েছে ভোটাধিকারের সাংবিধানিক সুরক্ষা। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন পেয়েছে এক প্রহসনমূলক নৈতিক বৈধতা এবং অগণিত তরুণদের রক্তে রাজপথ রঞ্জিত হয়েছে। পরিশেষে রাষ্ট্রকে গভীর সংকটে নিক্ষিপ্ত করা হয়েছে।

এই একটি বেআইনি আদেশ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে। ‘‘Justice must not only be done, but must also be seen to be done.” ন্যায়বিচার শুধু হওয়াই নয়, তা জনগণের কাছে দৃশ্যমান হওয়াও গুরুত্বপূর্ণ। বিচারিক ক্ষমতার এমন অবৈধ ও গোপনীয় অপব্যবহার বিচার বিভাগের প্রতি আস্থা ধ্বংস করে। একজন বিচারক যখন অবসরের পর রায় পাল্টে দেন, তখন তা আদালতের শৃঙ্খলা নয়, এক ধরনের বিচারিক বিদ্রোহ। বিচারালয় কোনো ব্যক্তির বৈঠকখানা নয়, এটি একটি প্রতিষ্ঠান, একটি গণতান্ত্রিক শৃঙ্খলা, যেখানে বিচারক নিজেও আইন দ্বারা বাঁধা।

উচ্চতর আদালতের দায়িত্ব: খায়রুল হকের এই কাজ শুধু আদালত অবমাননা নয়-এটি সংবিধানের ৭ (১) ধারা লঙ্ঘনের মাধ্যমে জনগণের মালিকানার ওপর সরাসরি হস্তক্ষেপ। অথচ আজও তার এই রাষ্ট্রবিরোধী অপরাধের জন্য উচ্চতর আদালত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এটি শুধু বিচার বিভাগের অভিভাবকত্বকেই প্রশ্নবিদ্ধ করে না, রাষ্ট্রদ্রোহকে প্রশ্রয়ও দেয়। এমন পটভূমিতে উচ্চতর আদালতের কর্তব্য-একটি স্বাধীন বিচারিক কমিশন গঠন করে

এই রায় ও সংশ্লিষ্ট কর্মকাণ্ডের পূর্ণ তদন্ত করা। কমিশনের লক্ষ্য হবে:-
১) খায়রুল হকের সংবিধান লঙ্ঘনের দায় নির্ধারণ করা।
২) ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে সুপারিশমালা প্রদান করা।
ন্যায়বিচার শুধু হওয়া নয়, দৃশ্যমান হওয়াও জরুরি। ইতিহাসের এই সন্ধিক্ষণে সুপ্রিম কোর্টের সাংবিধানিক কর্তব্য সম্পাদন ও নৈতিকশক্তির প্রকাশ ঘটাতে হবে। সূত্র: মানবজমিন

লেখক: গীতিকবি ও সংবিধান বিশ্লেষক
faraizees@gmail.com

আইন/আদালত লেখকের কলাম

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    ঢাকা-১৮ আসনের দলিপাড়া- আহালিয়া সংযোগ সড়ক- দখলমুক্ত রাস্তা চাই!

    দুবাইয়ের জেবেল আলি শিল্প এলাকায় ভয়াবহ একাধিক বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

    জনআকাঙ্ক্ষা ও জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ- প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন—চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    ঢাকাকে পরিবেশবান্ধব ও বাসযোগ্য করতে সরকারের পাশাপাশি নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম

    আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    অহেতুক প্রকল্প নয়, পাহাড়িদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর

    দক্ষিণখানে সেই নারী চিকিৎসককে খুনের মামলায় গ্রেপ্তার তার স্বামী সোহেল রানার দুই দিনের রিমান্ড আদালত

    আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

    স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, কাস্টম ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রীর সাক্ষাৎ

    ‘তরুণদের উৎসাহ দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীসহ বগুড়ার সংসদ সদস্যরা’

    ৬,০০০ (ছয় হাজার) পিস ইয়াবা ট্যাবলেট , নগদ টাকা সহ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব কুষ্টিয়া

    উত্তরখানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের উপর একদল দুস্কৃতিকারীদের হামলা

    যৌতুক ও মাদকমুক্ত সমাজ গঠনে নিজের পরিবার থেকেই পরিবর্তনের সূচনা করতে হবে: ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী

    দক্ষিণখানের নারী ডেন্টিস্ট খুনের ঘটনায় সন্দেহভাজন হিসেবে স্বামীকে আটক করলো পুলিশ!জামিন নাদিয়ে কারাগারে পাঠালো আদালত

    ৫ আগস্টের স্মরণসভা সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

    জুলাই আন্দোলন কারও একার কৃতিত্ব নয়, গণতন্ত্রকামী সবার অবদান রয়েছে: আতিকুর রহমান রুমন

    প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক: তারেক রহমানের নেতৃত্ব ও বাংলাদেশের স্থিতিশীলতায় দৃঢ় আত্মবিশ্বাস যুক্তরাষ্ট্রের: মাহ্দী আমিন

    জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    নিজ ভায়রাকে মাদকসহ পুলিশে দিয়ে বাড়িতে বাজার পৌঁছে দিলেন লালমনিরহাটের বিএনপি নেতা!

    প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে প্রতিমন্ত্রীর মতবিনিময় সভা

    বায়তুল মোকাররমে অভিযান:বিপুল পরিমাণ ধারালো দেশীয় অস্ত্র উদ্ধারসহ গ্রেফতার তিন

    এ দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সমান অধিকার ও মর্যাদার দেশ: স্থানীয় সরকার মন্ত্রী

    নতুন কুঁড়ির চ্যাম্পিয়ন স্মৃতি কিসকুর মায়ের চাকরির ঘোষণা, আর্থিক সহায়তাও দিলেন প্রতিমন্ত্রী আমিনুল হক

    দেশের প্রান্তিক পর্যায় থেকে উদীয়মান খেলোয়াড়দের বাছাই করে ক্রীড়া অঙ্গনের সমৃদ্ধি ঘটাতে চাই: — প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    উন্নয়ন নিয়ে হাউজিং কোম্পানিকে সময় বেঁধে দিলেন হাবিব

    যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বাংলাদেশে তার প্রথম সরকারি সফর শেষে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন

    ইউএইতে শুধু বাংলাদেশিদের নয়, আরও কয়েকটি দেশের নাগরিকদের ভিসাও স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন জুলাইযোদ্ধা শেখ আজিজুর রহমান

    প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন


    • শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৫:০৯
      সূর্যোদয়ভোর ৬:৩১
      যোহরদুপুর ১:০৪
      আছরবিকাল ৪:২৯
      মাগরিবসন্ধ্যা ৭:৩৮
      এশা রাত ৮:৫৯
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।