আজ সোমবার | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |৩০শে রজব, ১৪৪৭ হিজরি | ভোর ৫:১৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ ০৩ আগস্ট ২০২৫ তারিখ রাত আনুমানিক ০২:৩০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানাধীন ০১ নং রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা গোয়ালটারী এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে অফিসার ইনচার্জ নাগেশ্বরী থানা এর নেতৃত্বে একটি চৌকস টিম নাগেশ্বরী পশ্চিম রামখানা এলাকার মাদক কারবারি মোঃ আলী হোসেন (৩২) কে ০৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ হাতেনাতে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী থানাধীন পশ্চিম রামখানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ কেজি গাঁজা ও ২৫ বোতল ইস্কাফ সহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে । কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যহত থাকবে।
রবিবার, ১৮ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৪ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৯ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১৪ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৫ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫৪ অপরাহ্ণ |