
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিক দল অদ্য ১৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রিঃ তারিখ ১৫:০০ ঘটিকার সময় “কুষ্টিয়া জেলার ইবি থানাধীন উজানগ্রাম ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বিত্তিপাড়া গ্রামের অর্ন্তগত বিত্তিপাড়া বাজারস্থ কুষ্টিয়া টু ঝিনাইদহ মহাসড়কের পাঁকা রাস্তার উপর” একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৬ (ছত্রিশ) পিস টাপেন্টাডল ট্যাবলেট, মাদক বিক্রয়লব্ধ নগদ অর্থ ৩০০/-(তিনশত) টাকা, ০১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন’সহ মোঃ মিতুল হোসেন (২৫), পিতা-মোঃ শহিদুল ইসলাম, মাতা-মোসাঃ নিলুফা খাতুন, সাং-বড়ইটুপি ৯নং ওয়ার্ড, ইউপি-উজানগ্রাম, থানা-ইবি, জেলা-কুষ্টিয়া’কে গ্রেফতার করে। ধৃত আসামীর বিরুদ্ধে কুষ্টিয়া জেলার ইবি থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৫:২৯ |
| সূর্যোদয় | ভোর ৬:৪৪ |
| যোহর | দুপুর ১২:৫৪ |
| আছর | বিকাল ৪:২১ |
| মাগরিব | সন্ধ্যা ৭:০৩ |
| এশা | রাত ৮:১৯ |