আজ বুধবার | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ |২রা মহর্রম, ১৪৪৮ হিজরি | রাত ৩:৫২

রোববার সন্ধ্যার মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের কাছে ‘ইউরেকা এন্টারপ্রাইজ’ নামের ওই ফিলিং স্টেশনে আগুন লাগে।
মহাখালীতে একটি সিএনজি ফিলিং স্টেশনের অগ্নিকান্ড নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস মিডিয়া কর্মকর্তা শাহজাহান শিকদার বলেন, ৭ টা ১৮ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। পরে সেখানে পৌঁছে ৭ টা ৪৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
|---|---|
| সুবহে সাদিক | ভোর ৪:৪৪ |
| সূর্যোদয় | ভোর ৬:১১ |
| যোহর | দুপুর ১২:৫৯ |
| আছর | বিকাল ৪:১৭ |
| মাগরিব | সন্ধ্যা ৭:৪৭ |
| এশা | রাত ৯:১৫ |