আজ | | | |

শিরোনাম :

বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

কমিশনও জনগণকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে:সিইসি এ এম এম নাসির উদ্দিন

প্রকাশ: 1 September, 2025 6:46 pm

ঢাকা : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিচ্ছেন এবং এ পর্যন্ত কমিশনের কাজে কোনো ধরনের হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ করেননি।

তিনি বলেন, নির্বাচন কমিশন যাতে নিরপেক্ষভাবে কাজ করতে সে লক্ষ্যে সরকার প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি করেছে। কমিশনও জনগণকে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছে।

আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘প্রধান উপদেষ্টা এ পর্যন্ত আমাদের ওপর কোনো চাপ সৃষ্টি করেননি, কোনো সিদ্ধান্তে প্রভাব খাটানোর চেষ্টা করেননি। একবারও বলেননি-এটা এভাবে করুন, ওটা ওভাবে করুন। তার দপ্তর থেকেও কোনো প্রকার প্রভাব আমরা পাইনি। বরং তিনি নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ নিশ্চয়তা দিয়েছেন। আমি নিজেই তাকে (ট্রেসি অ্যান জ্যাকবসন) বলেছি, আমরা শতভাগ স্বাধীনভাবে দায়িত্ব পালন করছি।’

তিনি বলেন, ‘নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সহযোগিতা অপরিহার্য। নির্বাচন কমিশন একা কোনোভাবেই জাতীয় নির্বাচন সম্পন্ন করতে পারবে না। আমাদের দায়িত্ব পালনের জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি ও প্রশাসনিক কর্মকর্তা লাগবে। রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার-সবাই সরকারি কর্মকর্তা। অর্থায়নের ব্যবস্থাও সরকার করে থাকে। তাই সরকারকে বাদ দিয়ে নির্বাচন করা সম্ভব নয়। সুতরাং সরকারের সহযোগিতা নিয়েই নির্বাচন আয়োজন করতে হবে। আশার কথা হলো, সরকার সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।’

নির্বাচন কমিশন এমনভাবে একটি নির্বাচন আয়োজন করতে চাইছে, যাতে কমিশনের প্রস্তুতির অভাব নিয়ে কোনো প্রশ্ন না ওঠে উল্লেখ করে সিইসি বলেন, আমরা চাই না, কেউ বলুক নির্বাচন কমিশন প্রস্তুত ছিল না। তাই আমরা পূর্ণ প্রস্তুতি নিচ্ছি। সরকারের পক্ষ থেকে তারিখ ঘোষণা করা হলে, আমরা যে কোনো সময় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত থাকব। বড় বড় কাজগুলোর অনেকগুলো ইতোমধ্যে শুরু হয়ে গেছে।

তিনি জানান, জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে দেওয়া ঘোষণার পরদিনই আমরা চিঠি পেয়েছি। সেই চিঠিতে আগামী বছরের রমজানের আগেই জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানানো হয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখে পরিকল্পনা সাজিয়েছি। কাজ দ্রুততর করা হচ্ছে, যাতে যথাসময়ে নির্বাচন আয়োজন করা সম্ভব হয়।

রাজনৈতিক দলগুলোর অবস্থান প্রসঙ্গে সিইসি বলেন, ‘এখন বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে নানা মত আছে, এটা স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, দেশের স্বার্থে শেষ পর্যন্ত তারা ঐক্যমতে পৌঁছাবে। দেশের স্বার্থই সর্বাগ্রে বিবেচনা করবেন নেতারা। প্রধান উপদেষ্টা ইতোমধ্যে এ বিষয়ে উদ্যোগ নিয়েছেন। আগে ঐকমত্য কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছিল, এখন তিনি নিজেই রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, এক পর্যায়ে সবাই একটা সমঝোতায় পৌঁছাবে।’

বৈঠকে মার্কিন কূটনীতিক ট্রেসি অ্যান জ্যাকবসন মব কালচার প্রসঙ্গে প্রশ্ন তুললে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন একসাথে ৩০০ আসনে ভোট হবে। তখন এত বিপুল সংখ্যক লোক এক জায়গায় জড়ো হওয়ার সুযোগ নেই। লোকজন ছড়িয়ে পড়বে, ঢাকাসহ বড় শহর খালি হয়ে যাবে। অভিজ্ঞতাও বলছে, নির্বাচনের দিনে মব কালচার কার্যত ভেঙে যায়। তাই এই বিষয়ে খুব একটা উদ্বেগের কারণ দেখি না।’

তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময় সচেষ্ট থাকবে যাতে ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারে। সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে এবং প্রয়োজন হলে সেনাবাহিনীও মোতায়েন করা হবে।

সিইসি নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশনের এ কার্যক্রম শুধু দেশের জনগণ নয়, আন্তর্জাতিক মহলও ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। তাই কমিশন শুরু থেকেই জোর দিচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর।

তিনি বলেন, ‘আমরা চাই দেশে ও বিদেশে যেন এমন আস্থা সৃষ্টি হয় যে, বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে। এজন্য প্রতিটি ধাপে আমরা অত্যন্ত সতর্কভাবে এগোচ্ছি।’

সিইসি আরো বলেন, সর্বশক্তি দিয়ে একটা সুন্দর নির্বাচন করার চেষ্টা আমাদের থাকবে। আমাদের চেষ্টার কোনো ঘাটতি থাকবে না।

তিনি বলেন, আমি উনাকে (ট্রেসি অ্যান জ্যাকবসন) বলেছি যে, আমাদের প্রধান উপদেষ্টা একজন নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব। উনি জাতির কাছে একটা ওয়াদা করেছেন। আমি চাই উনার (প্রধান উপদেষ্টা) ডিগনিটি, ইজ্জত, উনার যে কমিটমেন্ট বা ওয়াদাটা যেন সুরক্ষিত থাকে। আমার ওয়াদাটাও যাতে রক্ষিত হয়। আমিও জাতির কাছে ওয়াদা দিয়েছি।,  (বাসস)

এক্সক্লুসিভ জাতীয় নির্বাচনী সংবাদ প্রধান খবর

আরও পড়ুন

গত ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ

  • আর্কাইভ

    বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার

    ধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশ নেয়া শেষে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা

    চীনের দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    কথায় নয়, বর্তমান সরকার কাজে বিশ্বাসী: ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্রেসিডেন্ট ও সিইও

    বাইপাস সড়কের কাজ দ্রুত শুরু করার দাবিতে উলিপুরে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত।

    কুড়িগ্রামে অসহায় দরিদ্র নারীদের সেলাই মেশিন বিতরণ

    ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী:নগরের নিরাপত্তা বজায় রাখতে পুরো ঢাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলার পরিকল্পনা

    সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত

    প্রধানমন্ত্রী তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে লাল গালিচা সংবর্ধনা

    প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো সরকারি সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন

    মুন্সীগঞ্জ জেলার উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার—- ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে চলছে- স্বরাষ্ট্রমন্ত্রী

    তারুণ্যের মেধা ও প্রযুক্তির শক্তিতেই গড়ে উঠবে সুখী-সমৃদ্ধ নতুন বাংলাদেশ: ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল

    বারে ডেকে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ চট্টগ্রাম মহানগর এনসিপি নেতাদের বিরুদ্ধে

    ‘গাঢ় নীল’ এবং ‘হালকা অলিভ’ (জলপাই) রঙের সংমিশ্রণে আগের পোশাকে ফিরছে পুলিশ

    প্রতিমন্ত্রী মীর শাহে আলমের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দায়ের করা মামলায় গ্রেপ্তার ‘দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন’ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক

    আশুলিয়ায় মাদ্রাসা নিয়ে চক্রান্ত; আতঙ্কে শিক্ষার্থীরা

    মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনে আরও জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

    ২২ লাখ শিক্ষার্থী নিয়ে প্রাথমিক গোল্ড কাপ ফুটবল, ৫০ লাখে উন্নীত করার পরিকল্পনা: মাহদী আমিন

    দেশে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের বিষয়ে সবাই একমত হয়েছেন:প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

    প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর নিকটাত্মীয় পরিচয়:পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার

    পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি: পার্বত্য সচিব মোহাম্মদ মিজানুর রহমান

    এক লাখ ইয়াবা গায়েবের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিনকে প্রত্যাহার

    চর বিষয়ক মন্ত্রণালয় গঠন ও পৃথক বাজেটের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি”

    টোয়াব নির্বাচন- ২০২৬ এ কনশাস রিলায়েন্স ফোরামের বিজয়

    জাতীয় সংসদের স্পীকারের সাথে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (IRI) এর বাংলাদেশের আবাসিক প্রোগাম ডিরেক্টর এর সৌজন্য সাক্ষাৎ

    বিকেএসপিতে ৩ দিনব্যাপী ‘স্পোর্টস মেডিসিন ও বেসিক লাইফ সাপোর্ট’ শীর্ষক সেমিনারের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

    পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব


    • বুধবার, ২৪ জুন, ২০২৬
      ওয়াক্তসময়
      সুবহে সাদিকভোর ৪:৪৫
      সূর্যোদয়ভোর ৬:১৩
      যোহরদুপুর ১:০১
      আছরবিকাল ৪:১৯
      মাগরিবসন্ধ্যা ৭:৪৯
      এশা রাত ৯:১৬
  • সম্পাদক ও প্রকাশক : কামরুল হাসান বাবলু
    ই-মেইলঃ dk.kamrul@gmail.com
    copyright @ বাংলাদেশ দিনকাল / বিডি দিনকাল ( www.bddinkal.com )
    বিডি দিনকাল মাল্টি মিডিয়া (প্রা:) লিমিটেড প্রতিষ্ঠান।